বিষয়বস্তুতে চলুন

ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব
একদিনের ম্যাচ নামওয়ারউইকশায়ার বিয়ার্স
টোয়েন্টি২০ নামবার্মিংহাম বিয়ার্স
কর্মীবৃন্দ
অধিনায়কপ্রথম-শ্রেণী ও লিস্ট এ
জিতেন প্যাটেল
টি২০ অধিনায়ক
শূন্য
কোচজিম ট্রাফটন
বিদেশি খেলোয়াড়জিতেন প্যাটেল
দলের তথ্য
প্রতিষ্ঠা১৮৮২
স্বাগতিক মাঠএজবাস্টন
ধারণক্ষমতাপ্রায় ২৫,০০০
ইতিহাস
প্রথম শ্রেণী অভিষেকনটিংহ্যামশায়ার
১৮৯৪ সালে
ট্রেন্ট ব্রিজ
চ্যাম্পিয়নশীপ জয়
ওয়ান-ডে কাপ/প্রো৪০/সানডে লীগ জয়
এফপি ট্রফি জয়
টি২০ ব্ল্যাস্ট জয়১ (২০১৪)
দাপ্তরিক ওয়েবসাইটWarwickshireCCC.com

ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব (ইংরেজি: Warwickshire County Cricket Club) ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারে অবস্থিত একটি প্রথম-শ্রেণীর ক্রিকেট ক্লাব। ইংল্যান্ডের আঠারোটি ইংরেজ প্রথম-শ্রেণীর কাউন্টির অন্যতম ওয়ারউইকশায়ারের প্রতিনিধিত্বকারী দল এটি। ৫০-ওভারের ক্রিকেট খেলায় দলটি ওয়ারউইকশায়ার বিয়ার্স ও টি২০ খেলায় বার্মিংহাম বিয়ার্স নামে পরিচিত।

১৮৮২ সালে ক্ষুদ্রতর মর্যাদা নিয়ে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। ১৮৯৪ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলার বাইরে অবস্থান করলেও ১৮৯৫ সালের কাউন্টি চ্যাম্পিয়নশীপের মাধ্যমে প্রথম-শ্রেণীর মর্যাদা পায়। এরপর থেকেই ইংল্যান্ডের ঘরোয়া সকল স্তরের শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে।[]

ওয়ারউইকশায়ারের পোশাক কালো ও সোনালী। শার্টের যোগানদাতা প্রতিষ্ঠান হচ্ছে গালিভার্স স্পোর্টস ট্রাভেল। দক্ষিণ বার্মিংহামে অবস্থিত টেস্টএকদিনের আন্তর্জাতিক খেলা আয়োজনে ব্যবহৃত এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ক্লাবটি নিজেদের অনুশীলনী কর্ম সম্পাদন করে।

সম্মাননা

[সম্পাদনা]

প্রথম একাদশের সম্মাননা

[সম্পাদনা]
দ্বিতীয় বিভাগ (১) – ২০০৮, ২০১৮
দ্বিতীয় বিভাগ (১) – ২০০৯

দ্বিতীয় একাদশের সম্মাননা

[সম্পাদনা]

অধিনায়কের তালিকা

[সম্পাদনা]
সময়কাল নাম
১৮৮২–১৮৮৩ইংল্যান্ড ডি. বুকানন
১৮৮৪–১৮৮৬ইংল্যান্ড এইচ. রদারহাম
১৮৮৭–১৯০১ইংল্যান্ড এইচ. ডব্লিউ. বেইনব্রিজ
১৯০২ইংল্যান্ড এইচ. ডব্লিউ. বেইনব্রিজ
ইংল্যান্ড টি. এস. ফিশউইক
১৯০৩–১৯০৬ইংল্যান্ড জে. এফ. ব্রায়ার্ন
১৯০৭ইংল্যান্ড টি. এস. ফিশউইক
ইংল্যান্ড জে. এফ. ব্রায়ার্ন
১৯০৮–১৯০৯ইংল্যান্ড এ. সি. এস. গ্লোভার
১৯১০ইংল্যান্ড এইচ. জে. গুডউইন
১৯১১–১৯১৪ইংল্যান্ড এফ. আর. ফস্টার
১৯১৯ইংল্যান্ড জি. ডব্লিউ. স্টিফেন্স
১৯২০–১৯২৯ইংল্যান্ড ‌এফ. এস. জি. ক্যালথর্প
১৯৩০–১৯৩৭ইংল্যান্ড ‌আর. ই. এস. ওয়াট
১৯৩৮–১৯৪৭ইংল্যান্ড পি. ক্র্যানার
১৯৪৮ইংল্যান্ড এইচ. ই. ডলারি
ইংল্যান্ড আর. এইচ মডস্লে
১৯৪৯–১৯৫৫ইংল্যান্ড এইচ. ই. ডলারি
১৯৫৬ইংল্যান্ড ডব্লিউ. ই. হোলিস
১৯৫৭–১৯৬৭ইংল্যান্ড এম. জে. কে. স্মিথ
১৯৬৮–১৯৭৪ইংল্যান্ড এ. সি. স্মিথ
১৯৭৫–১৯৭৭ইংল্যান্ড ডি. জে. ব্রাউন
১৯৭৮–১৯৭৯ইংল্যান্ড জে. হোয়াইটহাউজ
১৯৮০–১৯৮৪ইংল্যান্ড আর. জি. ডি. উইলিস
১৯৮৫–১৯৮৭ইংল্যান্ড এন. গিফোর্ড
১৯৮৮–১৯৯২ইংল্যান্ড টি. এ. লয়েড
১৯৯৩–১৯৯৬ইংল্যান্ড ডি. এ. রিভ
১৯৯৭ইংল্যান্ড টি. এ. মান্টন
১৯৯৮ত্রিনিদাদ ও টোবাগো বি. সি. লারা
১৯৯৯–২০০০ইংল্যান্ড এন. এম. কে. স্মিথ
২০০১–২০০৩ইংল্যান্ড এম. জে. পাওয়েল
২০০৩–২০০৫ইংল্যান্ড এন. ভি. নাইট
২০০৬–২০০৭জিম্বাবুয়ে এইচ. এইচ. স্ট্রিক
২০০৭–২০০৮ইংল্যান্ড ডি. এল. ম্যাডি
২০০৯–২০১০ইংল্যান্ড আই. জে. ওয়েস্টউড
২০১১-২০১৪ইংল্যান্ড জে. ও. ট্রাফটন
২০১৪ইংল্যান্ড ভি. চোপরা
২০১৫-২০১৭ইংল্যান্ড আই. আর. বেল
২০১৮ থেকে বর্তমাননিউজিল্যান্ড জে. এস. প্যাটেল

    উল্লেখযোগ্য খেলোয়াড়

    [সম্পাদনা]

    ইংল্যান্ড

    ভারত

    আয়ারল্যান্ড

    কেনিয়া

    নিউজিল্যান্ড

    পাকিস্তান

    স্কটল্যান্ড

    দক্ষিণ আফ্রিকা

    শ্রীলঙ্কা

    ওয়েস্ট ইন্ডিজ

    জিম্বাবুয়ে

    ওয়ারউইকশায়ারের খেলোয়াড়দের পূর্ণাঙ্গ তালিকার জন্যে ওয়ারউইকশায়ার কাউন্ট ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের তালিকা দেখুন।

    রেকর্ড

    [সম্পাদনা]

    প্রথম-শ্রেণীর রান

    [সম্পাদনা]

    যোগ্যতা: কমপক্ষে ২০,০০০ রান[]

    খেলোয়াড়রান
    ডেনিস অ্যামিস৩৫,১৪৬
    উইলি কুয়েইফ৩৩,৮৬২
    মাইক স্মিথ২৭,৬৭২
    টম ডলারি২৩,৪৫৮
    বব ওয়াট২১,৬৮৭

    প্রথম-শ্রেণীর উইকেট

    [সম্পাদনা]

    যোগ্যতা: কমপক্ষে ১,০০০ উইকেট[]

    খেলোয়াড়উইকেট
    এরিক হোলিস২,২০১
    সিডনি স্যান্টল১,২০৭
    জ্যাকি ব্যানিস্টার১,১৮১
    যোসেফ মেয়ার১,১৪২
    টম কার্টরাইট১,০৫৮
    ডেভিড ব্রাউন১,০০৫

    অন্যান্য রেকর্ড

    [সম্পাদনা]
    রেকর্ডের নামমূল্যমানধারকপ্রতিপক্ষস্থানসাল
    দলীয় সর্বমোট
    সর্বোচ্চ৮১০/৪ ডি.ডারহামবার্মিংহাম১৯৯৪
    প্রতিপক্ষীয় সর্বোচ্চ৮৮৭ইয়র্কশায়ারবার্মিংহাম১৮৯৬
    সর্বনিম্ন১৬কেন্টটনব্রিজ১৯১৩
    প্রতিপক্ষীয় সর্বনিম্ন১৫হ্যাম্পশায়ারবার্মিংহাম১৯২২
    ব্যাটিং
    ব্যক্তিগত সর্বোচ্চ1৫০১*বিসি লারাডারহামবার্মিংহাম১৯৯৪
    মৌসুমে ব্যক্তিগত সর্বাধিক রান২৪১৭এমজেকে স্মিথ১৯৫৯
    খেলোয়াড়ী জীবনে সর্বাধিক রান৩৫,১৪৬ডিএল অ্যামিস১৯৬০–১৯৮৭
    প্রতি উইকেটে সেরা জুটি
    ১ম৩৭৭*এনএফ হরনার
    কে. ইবাদুল্লাহ
    সারেদি ওভাল১৯৬০
    ২য়৪৬৫*জেএ জেমসন
    রোহন কানহাই
    গ্লুচেস্টারশায়ারবার্মিংহাম১৯৭৪
    ৩য়৩২৭এসপি কিনেইর
    ডব্লিউজি কুয়েইফ
    ল্যাঙ্কাশায়ারবার্মিংহাম১৯০১
    ৪র্থ৪৭০এআই কালীচরণ
    জিডব্লিউ হামপেজ
    ল্যাঙ্কাশায়ারসাউথপোর্ট১৯৮২
    ৫ম৩৩৫জেও ট্রাফটন
    টিআর অ্যামব্রোস
    হ্যাম্পশায়ারবার্মিংহাম২০০৯
    ৬ষ্ঠ৩২৭এলজে ইভান্স
    টিআর অ্যামব্রোস
    সাসেক্সবার্মিংহাম২০১৫
    ৭ম২৮৯*আইআর বেল
    টি ফ্রস্ট
    সাসেক্সহরশ্যাম২০০৪
    ৮ম২২৮এজেডব্লিউ ক্রুম
    আরইএস ওয়াট
    ওরচেস্টারশায়ারডাডলি১৯২৫
    ৯ম২৩৩আইজেএল ট্রট
    জেএস প্যাটেল
    ইয়র্কশায়ারবার্মিংহাম২০০৯
    ১০ম২১৪এনভি নাইট
    এ রিচার্ডসন
    হ্যাম্পশায়ারবার্মিংহাম২০০২
    বোলিং
    ইনিংসে সেরা বোলিং পরিসংখ্যান১০/৪১জেডি ব্যানিস্টারকম্বাইন্ড সার্ভিসেসবার্মিংহাম (এমএন্ডবি)১৯৫৯
    খেলায় সেরা বোলিং পরিসংখ্যান১৫/৭৬এস হারগ্রিভসারেওভাল১৯০৩
    মৌসুমে সর্বাধিক উইকেট১৮০ডব্লিউই হোলিস১৯৪৬
    খেলোয়াড়ী জীবনে সর্বাধিক উইকেট২২০১ডব্লিউই হোলিস১৯৩২-১৯৫৭
    মন্তব্য
    1. ^ ১৯৯৪ সালে ব্রায়ান লারা’র সংগৃহীত অপরাজিত ৫০১ রান অদ্যাবধি বিশ্বরেকর্ড হিসেবে টিকে রয়েছে।

    বার্মিংহাম বিয়ার্স

    [সম্পাদনা]
    বার্মিংহাম বিয়ার্স
    কর্মীবৃন্দ
    অধিনায়কউইল রোডস
    কোচমার্ক রবিনসন
    বিদেশি খেলোয়াড়কার্লোস ব্রেদওয়েট
    দলের তথ্য
    প্রতিষ্ঠা২০১৪
    স্বাগতিক মাঠএজবাস্টন
    ধারণক্ষমতা২৫,০০০
    ইতিহাস
    টোয়েন্টি২০ অভিষেকবনাম ইয়র্কশায়ার, ২৩ মে, ২০১৪, এজবাস্টন, বার্মিংহাম
    টি২০ ব্লাস্ট জয়১ (২০১৪)
    দাপ্তরিক ওয়েবসাইটবার্মিংহামবিয়ার্স.কম

    টি২০আই কিট

    বার্মিংহাম বিয়ার্স টি২০ ক্রিকেট দল। বার্মিংহামভিত্তিক এ দলটি ২০১৪ সালে গঠন করা হয়েছিল।[] আনুষ্ঠানিকভাবে দলটি ওয়ারউইকশায়ার বিয়ার্স নামে পরিচিত ও ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের অংশবিশেষ। বার্মিংহামের এজবাস্টনে অবস্থিত এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে দলটি তাদের অনুশীলনী কার্যে অংশগ্রহণ করে। ২০১৪ সালের টি২০ ব্ল্যাস্ট প্রতিযোগিতায় শিরোপা জয় করে। এজবাস্টনে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় তারা ল্যাঙ্কাশায়ার লাইটনিংকে পরাজিত করেছিল।[] দলের সদস্য ও কোচিং কর্মকর্তা ওয়ারউইকশায়ারের প্রথম-শ্রেণীর ক্রিকেট ও লিস্ট এ ক্রিকেট দলের অনুরূপ। পাশাপাশি টি২০ ব্ল্যাস্ট খেলায় অংশগ্রহণের জন্য অতিরিক্ত একজন বিদেশী খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার ক্ষমতা দেয়া হয়েছে।[]

    তথ্যসূত্র

    [সম্পাদনা]
    1. ACS (১৯৮২)। A Guide to First-Class Cricket Matches Played in the British Isles। Nottingham: ACS।
    2. "The Home of CricketArchive"। Cricketarchive.com। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৩
    3. "The Home of CricketArchive"। Cricketarchive.com। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৩
    4. "Birmingham experiment in the balance"ESPNCricinfo। ১৫ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৮
    5. "Woakes denies Flintoff as Birmingham win Blast"ESPNCricinfo। ২৩ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৮
    6. "Mens - Birmingham Bears"Birmingham Bears। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৮

    গ্রন্থপঞ্জী

    [সম্পাদনা]

    বহিঃসংযোগ

    [সম্পাদনা]