গোলকধাম মন্দির
| গোলকধাম মন্দির | |
|---|---|
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
| জেলা | পঞ্চগড় জেলা |
| ঈশ্বর | কৃষ্ণ |
| অবস্থান | |
| অবস্থান | দেবীগঞ্জ উপজেলা |
| দেশ | বাংলাদেশ |
| স্থানাঙ্ক | ২৬°১২′০০″ উত্তর ৮৮°৪১′২৭″ পূর্ব / ২৬.১৯৯৯৫৯° উত্তর ৮৮.৬৯০৭৪৯° পূর্ব |
| স্থাপত্য | |
| প্রতিষ্ঠার তারিখ | ১৮৪৬ |
গোলকধাম মন্দির বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মন্দির ও বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা।[১]
অবস্থান
[সম্পাদনা]গোলকধাম মন্দিরটি উপজেলার শালডাংগা ইউনিয়নের শালডাংগা গ্রামে অবস্থিত যা দেবীগঞ্জ উপজেলা সদর হতে প্রায় ১২ কিঃ মিঃ হতে উত্তর পশ্চিমে অবস্থিত।[২]
বিবরণ
[সম্পাদনা]গোলকধাম মন্দিরটি একটি প্রাচীন উঁচু প্ল্যাটফর্মের ওপর স্থাপিত ছ্যকোণাকার মন্দির। এর অভ্যন্তরে একটি কক্ষ আছে। মন্দিরের চতুর্দিকে অনেকগুলো গাছপালা আছে।[তথ্যসূত্র প্রয়োজন]
সময়কাল
[সম্পাদনা]মন্দিরটির গায়ে এর নির্মাণকাল ১৮৪৬ সাল উল্লেখ আছে। মন্দিরটি উনবিংশ শতকের স্থাপত্যের একটি চমৎকার নিদর্শণন। এ স্থাপত্য কৌশল গ্রীক পদ্ধতির অনুরূপ।[২] মন্দিরটি গোলককৃষ্ণ গোস্বামীর স্মৃতি রক্ষার্থে নির্মাণ করা হয় এবং তাঁর নামেই নামকরণ করা হয়।
আরো পড়ুন
[সম্পাদনা]চিত্রশালা
[সম্পাদনা]- মন্দিরের গায়ে লিখিত নির্মাণকাল
- গোলকধাম মন্দিরের কারুকাজ
- মন্দিরের দেয়ালের পলেস্তারা খসা চেহারা
- মন্দিরের পার্শ্বচিত্র
- মন্দিরের স্থাপত্য শৈলী
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "প্রত্নস্হলের তালিকা"। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। http://www.archaeology.gov.bd/। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৬।
{{ওয়েব উদ্ধৃতি}}:-এ বহিঃসংযোগ (সাহায্য)|প্রকাশক= - 1 2 "গোলকধাম মন্দির"। জেলা তথ্য বাতায়ন। panchagarh.gov.bd। ২২ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৬।