এক কাতার মসজিদ
অবয়ব
এক কাতার মসজিদ লালমনিরহাট জেলার মুঘল আমলের একটি মসজিদ। মসজিদটি কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের হাজীপাড়া গ্রামে অবস্থিত।[১][২][৩]
| এক কাতার মসজিদ | |
|---|---|
বাম পাশে মূল মসজিদ ও ডানপাশে শিয়া সম্প্রদায়ের দাহা | |
| স্থানাঙ্ক: ২৫°৫৯′৫১″ উত্তর ৮৯°১৮′২৪″ পূর্ব / ২৫.৯৯৭৫৭১০° উত্তর ৮৯.৩০৬৫৯৫০° পূর্ব | |
| অবস্থান | হাজীপাড়া, গোড়ল ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলা, লালমনিরহাট |
| শাখা/ঐতিহ্য | মুঘল আমলের মসজিদ |
| স্থাপত্য তথ্য | |
| ধরন | মুঘলীয় |
| ধারণক্ষমতা | ১৪-১৫ জন[১] |
| গম্বুজ | ০৩টি[১] |
| ভবনের উপকরণ | ইট ও চুন-সুরকি[১] |
ইতিহাস
[সম্পাদনা]মসজিদটি কত বছর আগে নির্মাণ হয়েছে তার সঠিক তথ্য কারও জানা নেই, নির্মাণ শৈলি দেখে ধারণা করা হয় এটি মুঘল আমলে নির্মিত।[১] স্থানীয়রা ধারণা করেন, মসজিদটির বয়স ৫০০ বছরের বেশি।[২]
নামকরণ
[সম্পাদনা]মসজিদটি নামকরণ করা হয়েছে এর এক বিশেষ বৈশিষ্ট্যের কারণে। মসজিদটিতে একটি মাত্র কাতারে সালাত আদায় করা যায়। একটি কাতারে ১৪-১৫ জন ব্যক্তি সালাত আদায় করতে পারে।
অবকাঠামো
[সম্পাদনা]মসজিদটির সামনের থেকে বাম পাশে যিনি মসজিদটি স্থাপন করেছিলেন তার সমাধি রয়েছে এবং ডানপাশে রয়েছে শিয়া সম্প্রদায়ের দাহা।[২]
মসজিদর ০৩টি গম্বুজ রয়েছে। মসজিদটি নির্মাণে ইট ও চুন-সুরকি ব্যবহৃত হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 "এখনও জামাত হয় ৫০০ বছরের পুরনো 'এক কাতার মসজিদে'"। সময় সংবাদ। ১৩ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৪।
- 1 2 3 আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট (৫ এপ্রিল ২০২৪)। "৫০০ বছরের 'এক কাতার' মসজিদ"। নয়া দিগন্ত। ২৫ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৪।
- ↑ জামাল বাদশা, লালমনিরহাট (২৩ এপ্রিল ২০২৪)। "লালমনিরহাটে ৫০০ বছরের ঐতিহাসিক 'এক কাতার' মসজিদ"। রাইজিংবিডি। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৪।
উইকিমিডিয়া কমন্সে এক কাতার মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।