পাওটানা ফাযিল মাদ্রাসা
পাওটানা ফাযিল মাদ্রাসার মুল গেট | |
| ধরন | মাদ্রাসা |
|---|---|
| স্থাপিত | ১ জানুয়ারি ১৯৫১ |
| অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান) |
| অধ্যক্ষ | এ জেড এম আব্দুল বাতেন (ভারপ্রাপ্ত) |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩৫ জন |
| শিক্ষার্থী | ৮০০+ জন |
| ঠিকানা | পাওটানা, পীরগাছা উপজেলা , , |
| ইআইআইএন | ১২৭৭৩৩, মাদ্রাসা কোড- |
| ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ভলিবল |
| ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
পাওটানা ফাযিল মাদ্রাসা রংপুর বিভাগের রংপুর জেলার পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা।[১][২][৩][৪]
ইতিহাস
[সম্পাদনা]মাদরাসাটি ১৯৫১ সালে ফোরকানিয়া মাদ্রাসা হিসাবে চালু হয়। পরে ১৯৫৯ সালে দাখিল, ১৯৬৭ সালে আলিম এবং ১৯৭৭ সালে ফাযিল স্বীকৃতি লাভ করে।[১] বর্তমানে ফাযিল স্তর পর্যন্ত এমপিওভুক্ত আছে। মাদ্রাসায় দাখিল ও আলিম শাখায় বিজ্ঞান বিভাগ চালু আছে। ভকেশনাল ক্লাসও অনুমোদন আছে। মাদ্রাসার প্রথম সুপারের দায়িত্ব পালন করেন মাওলানা নঈম উদ্দিন আহমদ।
ভবনের বিবরণ
[সম্পাদনা]মাদরাসাটি র প্রায় ১.০০ একর জমির উপর স্থাপিত। মাদরাসার ১১.১০ একর জমি বাইরে আবাদি হিসাবে আছে।[১] মাদরাসাটিতে ৪টি ভবন আছে-
- প্রশাসনিক ভবন-১টি।
- একাডেমিক ভবন-৩টি।
অন্যান্য
[সম্পাদনা]- বিজ্ঞানাগার-১টি
- কম্পিউটার ল্যাব-১টি
- পাঠাগার- ১টি
পোশাক
[সম্পাদনা]ছাত্রের জন্য সাদা পায়জামা, আকাশি রঙের পাঞ্জাবি, সাদা টুপি ও সাদা জুতা এবং মেয়েদের আকাশি রঙের জামা, সাদা এফরোন, কালো বোরখা ও সাদা ওড়না। আইডি কার্ড সঙ্গে থাকা বাধ্যতামূলক।
সাংস্কৃতিক কর্মকাণ্ড
[সম্পাদনা]মাদাসার অনেক ছাত্র-ছাত্রী স্থানীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে।
ফলাফল
[সম্পাদনা]সুযোগ্য গভর্নিনিং বডির তত্ত্বাবধানে[৫] প্রতিবছর মাদরাসাটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ২০২০ সালে জেডেসিতে ১০০%, দাখিলে প্রায় ১০০% এবং আলিমে ১০০% পাশ করে। ২০২১ সালে দাখিল পরীক্ষায় ৯৮.৩৬% পাশ করে। মাদ্রাসাটি উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "PAOTANA FAZIL MADRASAH"। 127733.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Paotana Fazil Madrasah - Sohopathi | সহপাঠী" (মার্কিন ইংরেজি ভাষায়)। ২ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Paotana Fazil Madrasah ( EIIN 127733 ) - Eduportalbd.com"। locator.eduportalbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "পীরগাছা উপজেলা"। pirgacha.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "গভর্নিং বডি – রংপুর – Islamic Arabic University"। iau.edu.bd। ২৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২।