কদম্ব রাজবংশ
বনবাসীর কদম্ব রাজবংশ বনবাসী কদম্বরু | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ৩৪৫–৫৪০ | |||||||||||
কদম্ব সাম্রাজ্যের প্রসার, ৫০০ খ্রিস্টাব্দ | |||||||||||
| অবস্থা | সাম্রাজ্য (৩৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত পল্লব রাজবংশের অধীনস্থ) | ||||||||||
| রাজধানী | বনবাসী | ||||||||||
| প্রচলিত ভাষা | সংস্কৃত কন্নড় | ||||||||||
| ধর্ম | হিন্দুধর্ম জৈনধর্ম | ||||||||||
| সরকার | রাজতন্ত্র | ||||||||||
| মহারাজা | |||||||||||
• ৩৪৫–৩৬৫ | ময়ূরশর্মা | ||||||||||
• ৫১৬-৫৪০ | দ্বিতীয় কৃষ্ণ বর্মা | ||||||||||
| ইতিহাস | |||||||||||
• প্রাচীনতম কদম্ব নথি | ৪৫০ | ||||||||||
• প্রতিষ্ঠা | ৩৪৫ | ||||||||||
• বিলুপ্ত | ৫৪০ | ||||||||||
| |||||||||||
| বর্তমানে যার অংশ | ভারত | ||||||||||
কদম্ব রাজবংশ (৩৪৫-৫২৫ খ্রিস্টাব্দ) ছিল ভারতের কর্ণাটকের একটি প্রাচীন রাজবংশ। এই রাজবংশ অধুনা কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় অবস্থিত বনবাসী থেকে উত্তর কর্ণাটক ও কোঙ্কণ অঞ্চল শাসন করত। আনুমানিক ৩৪৫ খ্রিস্টাব্দে ময়ূরশর্মা এই রাজবংশটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে কদম্বরা একটি বৃহৎ সাম্রাজ্য গড়ে তোলে। কদম্ব শাসকেরা যে উপাধি ও বিশেষণ গ্রহণ করতেন তার থেকে তাঁদের সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত পাওয়া যায়। এছাড়া তাঁরা উত্তর ভারতের বাকাটক ও গুপ্ত রাজবংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক রক্ষা করতেন। ময়ূরশর্মা সম্ভবত কোনো স্থানীয় উপজাতির সাহায্যে কাঞ্চীর পল্লবদের বাহিনীকে পরাজিত করে সার্বভৌমত্ব ঘোষণা করেন।[১][২] ককুস্থবর্মার শাসনকালে কদম্ব শক্তি পরিপূর্ণ বিকাশ লাভ করেছিল।
কদম্বরা ছিল পশ্চিম গঙ্গ রাজবংশের সমসাময়িক। এই দুই রাজবংশই এই দুই অঞ্চলের প্রথম সার্বভৌম স্থানীয় রাজ্যের প্রতিষ্ঠাতা। ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগ থেকে কদম্বরা বৃহত্তর কন্নড় সাম্রাজ্যগুলির সামন্ত শাসক হিসেবে রাজ্য শাসন করতে থাকে। বাদামীর চালুক্য ও রাষ্ট্রকূট সাম্রাজ্যের অধীনে তারা পাঁচ শতাধিক বছর সামন্ত শাসকের ভূমিকা পালন করেছিল। এই সময়ের মধ্যে কদম্ব রাজবংশ অনেকগুলি অপ্রধান রাজবংশের শাখায় বিভক্তও হয়ে পড়ে। এই রাজবংশগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল গোয়ার কদম্ব, হলসির কদম্ব ও হঙ্গলের কদম্ব। প্রাক্-কদম্ব যুগে কর্ণাটক অঞ্চলের শাসক রাজবংশ মৌর্য ও পরবর্তীকালের সাতবাহনেরা এই অঞ্চলের অধীবাসী না হওয়ায় ক্ষমতার কেন্দ্র থাকত অধুনা কর্ণাটক ভূখণ্ডের বাইরেই। কদম্বরাই প্রথম প্রশাসনিক স্তরে স্থানীয় ভাষা কন্নড় ব্যবহার করে। কর্ণাটকের ইতিহাসে এই যুগেই কন্নড় জাতির ভৌগোলিক-রাজনৈতিক সত্ত্বার বিকাশ শুরু হয় এবং কন্নড় ভাষা স্থানীয় ভাষা হিসেবে প্রথম গুরুত্ব অর্জন করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]উল্লেখপঞ্জি
[সম্পাদনা]বই
- Adiga, Malini (২০০৬) [2006]। The Making of Southern Karnataka: Society, Polity and Culture in the early medieval period, AD 400–1030। Chennai: Orient Longman। আইএসবিএন ৮১-২৫০-২৯১২-৫।
- Altekar, Ananth Sadashiv (১৯৫৬) [1956]। The Position of Women in Hindu Civilization, from Prehistoric Times to the Present Day। Delhi: Motilal Banarsidass। আইএসবিএন ৮১-২০৮-০৩২৫-৬।
{{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য) - Chopra, Ravindran & Subrahmanian, Nilakanta K.A. (২০০৩) [2003]। History of South India (Ancient, Medieval and Modern), Part 1। New Delhi: Chand Publications। আইএসবিএন ৮১-২১৯-০১৫৩-৭।
- Chaurasia, Radhey Shyam (২০০২) [2002]। History of Ancient India: Earliest Times to 1000 A. D। New Delhi: Atlantic Publishers। আইএসবিএন ৯৭৮-৮১-২৬৯-০০২৭৫।
- Chugh, Lalit (২০১৭) [2017]। Karnataka's Rich Heritage – Temple Sculptures & Dancing Apsaras: An Amalgam of Hindu Mythology, Natyasastra and Silpasastra। Chennai: Notion Press। আইএসবিএন ৯৭৮-১-৯৪৭১৩৭-৩৬-৩।
- Das, Sisir Kumar (২০০৫) [2005]। History of Indian Literature: 1911-1956, struggle for freedom : triumph and tragedy। New Delhi: Sahitya Akademi। আইএসবিএন ৮১-৭২০১-৭৯৮-৭।
- Dikshit, Durga Prasad (১৯৮০) [1980]। Political History of the Chālukyas of Badami। New Delhi: Abhinav Publications।
- Hardy, Adam (১৯৯৫) [1995]। Indian Temple Architecture: Form and Transformation-The Karnata Dravida Tradition 7th to 13th Centuries। Abhinav Publications। আইএসবিএন ৮১-৭০১৭-৩১২-৪।
- Kamath, Suryanath U. (২০০১) [1980]। A Concise history of Karnataka from pre-historic times to the present। Bangalore: Jupiter Books। ওসিএলসি 7796041।
- Kamat, Jyothsna K. (১৯৮০) [1980]। Social Life in Medieval Karnataka। Bangalore: Abhinav Publications। ওসিএলসি 7173416।
- Kapur, Kamalesh (২০১০) [2010]। Portraits of a Nation: History of Ancient India: History। New Delhi: Sterling Publishers। আইএসবিএন ৯৭৮-৮১-২০৭-৫২১২২।
- Ramesh, K.V. (১৯৮৪) [1984]। Chalukyas of Vatapi। Delhi: Agam Kala Prakashan। ওসিএলসি 13869730।
- Majumdar, Ramesh Chandra (১৯৭৭) [1977]। Ancient India। New Delhi: Motilal Banarasidass Publications। আইএসবিএন ৮১-২০৮-০৪৩৬-৮।
- Majumdar & Altekar, Ramesh Chandra & Ananth Sadashiv (১৯৮৬) [1986]। Vakataka - Gupta Age Circa 200-550 A.D.। New Delhi: Motilal Banarasidass Publications। আইএসবিএন ৮১-২০৮-০০২৬-৫।
- Mann, Richard (২০১১) [2011]। The Rise of Mahāsena: The Transformation of Skanda-Kārttikeya in North India from the Kuṣāṇa to Gupta Empires। Boston: Brill। আইএসবিএন ৯৭৮-৯০-০৪-২১৭৫৪ ৬।
- Minahan, James B. (২০১২) [2012]। Ethnic Groups of South Asia and the Pacific: An Encyclopedia, section:Kannadigas। Santa Barbara, California: ABC-CLIO। আইএসবিএন ৯৭৮-১-৫৯৮৮৪-৬৫৯-১।
- Rao, Seshagiri L.S. (১৯৮৮) [1988]। Amaresh Datta (সম্পাদক)। Encyclopaedia of Indian literature vol. 2। New Delhi: Sahitya Akademi। আইএসবিএন ৮১-২৬০-১১৯৪-৭।
- Ray, Himanshu Prabha, সম্পাদক (২০১৯) [2019]। Decolonising Heritage in South Asia: The Global, the National and the Transnationa। New York: Routledge। আইএসবিএন ৯৭৮-১-১৩৮-৫০৫৫৯-৯।
- Sastri, Nilakanta K.A. (২০০২) [1955]। A history of South India from prehistoric times to the fall of Vijayanagar। New Delhi: Indian Branch, Oxford University Press। আইএসবিএন ০-১৯-৫৬০৬৮৬-৮।
- Saloman, Richard (১৯৯৮) [1998]। Indian Epigraphy: A Guide to the Study of Inscriptions in Sanskrit, Prakrit, and the other Indo-Aryan Languages। New York: Oxford University Press। আইএসবিএন ০-১৯-৫০৯৯৮৪-২।
- Satyanath, T.S. (২০১৮) [2018]। K. Alfons Knauth, Subha Chakraborty Dasgupta (সম্পাদক)। Figures of Transcontinental Multilingualism। Zurich: LIT Verlag GambH & Co.। আইএসবিএন ৯৭৮-৩-৬৪৩-৯০৯৫৩-৪।
- Sen, Sailendra Nath (১৯৯৯) [1999]। Ancient Indian History and Civilization। New Age Publishers। আইএসবিএন ৮১-২২৪-১১৯৮-৩।
- Singh, R.B.P (২০০৮) [2008]। Jainism in Early Medieval Karnataka। Delhi: Motilal Banarasidass। আইএসবিএন ৯৭৮-৮১-২০৮-৩৩২৩-৪।
- Singh, Upinder (২০০৮) [2008]। A History of Ancient and Early Medieval India:From the Stone Age to the 12th Century। India: Pearsons Education। আইএসবিএন ৯৭৮-৮১-৩১৭-১১২০-০।
- Sircar, Dineshchandra (১৯৭১) [1971]। Studies in the Religious Life of Ancient and Medieval India। Delhi: Motilal Banarasidass। আইএসবিএন ৯৭৮-৮১২০৮২৭৯০৫।
ওয়েবসাইট
- "History of Karnataka – The Shatavahanas-10, Arthikaje"। OurKarnataka.Com। ৭ সেপ্টেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০০৬।
- "Indian Inscriptions"। Archaeological Survey of India। ১৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০০৬।
- "5th century copper coin discovered at Banavasi"। Deccan Herald। ৭ ফেব্রুয়ারি ২০০৬। ৬ অক্টোবর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০০৬।
- "Halmidi village finally on the road to recognition"। The Hindu। Chennai, India। ৩ নভেম্বর ২০০৩। ২৪ নভেম্বর ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০০৬।
- "Indian Coins, Dynasties of South India, Govindayara Prabhu"। G.S Prabhu। ১ নভেম্বর ২০০১। ৬ জানুয়ারি ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০০৬।
| কর্ণাটকের ইতিহাস |
|---|
}}
বহিঃসংযোগ
[সম্পাদনা]| কালরেখা ও সাংস্কৃতিক যুগ |
উত্তর-পশ্চিম ভারত | সিন্ধু-গাঙ্গেয় সমভূমি | মধ্যভারত | দক্ষিণ ভারত | ||
| পশ্চিম গাঙ্গেয় সমভূমি | উত্তর ভারত (মধ্য গাঙ্গেয় সমভূমি) |
উত্তরপূর্ব ভারত | ||||
| লৌহযুগ | ||||||
| সংস্কৃতি | পরবর্তী বৈদিক যুগ | পরবর্তী বৈদিক যুগ (ব্রাহ্মণ্যবাদী আদর্শ)[ক] |
পরবর্তী বৈদিক যুগ (ক্ষত্রিয়/শ্রামণিক সংস্কৃতি)[খ] |
প্রাগৈতিহাসিক | ||
| খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দী | গান্ধার | কুরু-পাঞ্চাল | মগধ | আদিবাসী | ||
| সংস্কৃতি | পারস্য-গ্রিক প্রভাব | "দ্বিতীয় নগরায়ণ" | প্রাগৈতিহাসিক | |||
| খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী | (পারস্য শাসনকাল) | শিশুনাগ রাজবংশ | আদিবাসী | |||
| খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী | (গ্রিক বিজয়) | |||||
| ঐতিহাসিক যুগ | ||||||
| সংস্কৃতি | বৌদ্ধধর্মের প্রসার | প্রাগৈতিহাসিক | সঙ্গম যুগ (খ্রিস্টপূর্ব ৩০০ অব্দ – ২০০ খ্রিস্টাব্দ) | |||
| খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী | মৌর্য সাম্রাজ্য | আদি চোল প্রাচীন তামিঝাগামের অন্যান্য ৪৬টি ছোটো রাজ্য | ||||
| সংস্কৃতি | প্রাকধ্রুপদি হিন্দুধর্ম[গ] - "হিন্দু সমন্বয়"[ঘ] (খ্রিস্টপূর্ব ২০০ অব্দ – ৩০০ খ্রিস্টাব্দ)[ঙ][চ] মহাকাব্য - পুরাণ - রামায়ণ - মহাভারত - ভগবদ্গীতা - ব্রহ্মসূত্র - স্মার্ত সম্প্রদায় মহাযান বৌদ্ধধর্ম |
সঙ্গম যুগ (প্রসারিত) | ||||
| খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী | ইন্দো-গ্রিক রাজ্য | শুঙ্গ সাম্রাজ্য | আদিবাসী | আদি চোল প্রাচীন তামিঝাগামের অন্যান্য ৪৬টি ছোটো রাজ্য | ||
| খ্রিস্টপূর্ব ১ম শতাব্দী | যোন | মহা-মেঘবাহন রাজবংশ | ||||
| খ্রিস্টীয় ১ম শতাব্দী | কুনিন্দ রাজ্য | |||||
| ২য় শতাব্দী | পহ্লব | বর্মণ রাজবংশ | ||||
| ৩য় শতাব্দী | কুষাণ সাম্রাজ্য | পশ্চিম সত্রপ | কামরূপ রাজ্য | কলভ্র রাজবংশ | ||
| সংস্কৃতি | "হিন্দুধর্মের সুবর্ণযুগ"(৩২০-৬৫০ খ্রিস্টাব্দ)[ছ] পুরাণ হিন্দুধর্ম ও বৌদ্ধধর্মের সহাবস্থান | |||||
| ৪র্থ শতাব্দী | গুপ্ত সাম্রাজ্য | কলভ্র রাজবংশ | ||||
| ৫ম শতাব্দী | মৈত্রক | আদিবাসী | কলভ্র রাজবংশ | |||
| ৬ষ্ঠ শতাব্দী | কলভ্র রাজবংশ | |||||
| সংস্কৃতি | উত্তরকালীন ধ্রুপদি হিন্দুধর্ম (৬৫০-১১০০ খ্রিস্টাব্দ)[জ] অদ্বৈত বেদান্ত - তন্ত্র ভারতে বৌদ্ধধর্মের পতন | |||||
| ৭ম শতাব্দী | ইন্দো-সাসানিড | বাকাটক রাজবংশ হর্ষের সাম্রাজ্য |
মিয়েচ্ছ রাজবংশ | আদিবাসী | পাণ্ড্য রাজ্য (কলভ্রদের অধীনস্থ) | |
| ৮ম শতাব্দী | কিদারিত রাজ্য | পাণ্ড্য রাজ্য | ||||
| ৯ম শতাব্দী | ইন্দো-হেফঠালাইট (হুন) | গুর্জর-প্রতিহার | পাণ্ড্য রাজ্য | |||
| ১০ম শতাব্দী | পাল রাজবংশ | মধ্যযুগীয় চোল | ||||
ছকের জন্য তথ্যসূত্র এবং উত্স তথ্যসূত্র উত্স
| ||||||