বিষয়বস্তুতে চলুন

দাবণগেরে জেলা

দাবণগেরে জেলা
ದಾವಣಗೆರೆ
কর্ণাটকের জেলা
কল্লেশ্বর মন্দির, বাগলি
কর্ণাটক রাজ্যে দাবণগেরে জেলার অবস্থান
কর্ণাটক রাজ্যে দাবণগেরে জেলার অবস্থান
স্থানাঙ্ক: ১৪°১৪′ উত্তর ৭৫°৫৪′ পূর্ব / ১৪.২৩° উত্তর ৭৫.৯° পূর্ব / 14.23; 75.9
রাষ্ট্র ভারত
রাজ্যকর্ণাটক
প্রতিষ্ঠাকাল১৫ই আগস্ট ১৯৯৭
সদরদাবণগেরে
তালুকদাবণগেরে, হরিহর, জগলুর, হোন্নালি, চান্নগিরি, নিয়ামতি
সরকার
  ডেপুটি কমিশনারমহন্তেশ বেলাগি, আইএএস
আয়তন
  মোট৪,৪৬০ বর্গকিমি (১,৭২০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৯,৪৫,৪৯৭
  জনঘনত্ব৪৪০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল)
ভাষা
  দাপ্তরিককন্নড়, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০)
পিন৫৭৭ ০০১ থেকে ০০৬
টেলিফোন কোড+ ৯১ (০৮১৯২)
যানবাহন নিবন্ধনKA-17 (কেএ-১৭)
ওয়েবসাইটdavanagere.nic.in

দাবণগেরে জেলা, হলো দক্ষিণ ভারতে অবস্থিত কর্ণাটক রাজ্যের দক্ষিণ-মধ্যভাগে অবস্থিত একটি জেলা৷ এটি কর্ণাটকের চারটি প্রশাসনিক বিভাগের বেঙ্গালুরু বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর রয়েছে দাবণগেরে শহরে৷ ২০১১ খ্রিস্টাব্দে জেলাটির ৩২.৩১ শতাংশ লোক শহরবাসী৷ ১৯৯৭ খ্রিস্টাব্দে চিত্রদুর্গ ও শিবমোগ্গা জেলা থেকে কিছু কিছু তালুক নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী জে. এইচ. প্যাটেল এই জেলাটি গঠন করেন৷ জেলাটিতে উত্তর ও দক্ষিণ উভয় কর্ণাটকীয় প্রভাব লক্ষ্য করা যায়৷

দাবণগেরে জেলায় রয়েছে ৬ টি তালুক, ২০টি হোবলি, ১৯৭ টি গ্রাম পঞ্চায়েত ও ৬৫২ টি গ্রাম রয়েছে৷ এছাড়া রয়েছে ৯০৪টি পাটন দুটি নগর নিগম ও একটি পৌরসংস্থা রয়েছে৷ []

ভূগোল

[সম্পাদনা]

দাবণগেরে জেলাটি দাক্ষিণাত্য মালভূমির মধ্য-পশ্চিম দিকের বায়লুসীমাতে অবস্থিত৷ জেলাটির উত্তর দিকে রয়েছে বেল্লারী জেলা, পূর্ব দিকে রয়েছে চিত্রদুর্গ জেলা, দক্ষিণ দিকে রয়েছে চিকমাগালুর জেলা, দক্ষিণ-পশ্চিম দিকে রয়েছে শিবমোগ্গা জেলা এবং উত্তর-পশ্চিম দিকে রয়েছে হাবেরী জেলা৷ জেলাটি কর্ণাটকের কেন্দ্রস্থলে ১৩॰০৫' উত্তর অক্ষাংশ থেকে ১৪॰৫০' উত্তর অক্ষাংশ এবং ৭৫॰৩০' পূর্ব দ্রাঘিমা থেকে ৭৬॰৩০' পূর্ব দ্রাঘিমায় ৫৯২৬ বর্গকিলোমিটার ক্ষেত্রফলে অবস্থিত৷ জেলাটিতে একাধিক বায়ুকল রয়েছে৷

অর্থনীতি

[সম্পাদনা]

২০০৬ খ্রিস্টাব্দে ভারত সরকারের গ্রামীণ বিকাশ এবং পঞ্চায়েত রাজ মন্ত্রণালয় দাবণগেরে জেলাটিকে ভারতের তৎকালীন ৬৪০ টি জেলার মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া আড়াইশো টি জেলার তালিকার অন্তর্ভুক্ত করেছে। [] এরকম পিছিয়ে পড়া জেলার তকমা প্রাপ্ত কর্নাটকের পাঁচটি জেলার মধ্যে দাবণগেরে অন্যতম। জেলা টি ব্যাকওয়ার্ড রিজিওন গ্রান্ট ফান্ড বা বিআরজিএফ এর আওতাভুক্ত।[]

জনতত্ত্ব

[সম্পাদনা]

২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে কর্ণাটকের দাবণগেরে জেলার মোট জনসংখ্যা ছিলো ১৯,৪৫,৪৯৭ জন,[] যা আফ্রিকার দক্ষিণদিকে অবস্থিত লেসোথো রাষ্ট্রের [] বা আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া রাজ্যের জনসংখ্যার সমতুল্য৷[] ২০১১ খ্রিস্টাব্দে ভারতের মোট ৬৪০ টি জেলার মধ্যে জনসংখ্যার বিচারে দাবণগেরে জেলাটি ২৪১তম স্থান অধিকার করেছে৷ জেলাটির জনঘনত্ব ৩২৯ জন প্রতি বর্গকিলোমিটার (৮৫০ জন/বর্গমাইল)৷ ২০০১ থেকে ২০১১ খ্রিস্টাব্দের মধ্যে এই জেলার জনসংখ্যার বৃদ্ধির হার ছিলো ০৮.৭১ শতাংশ৷ জেলাটিতে প্রতি হাজার পুরুষে ৯৬৭ জন নারী বাস করেন৷ এখানে সর্বমোট সাক্ষরতার হার ৭৫.৭৪ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৮২.৪০ শতাংশ এবং নারী সাক্ষরতার হার ৬৮.৯১ শতাংশ৷ []

ঐতিহাসিক জনসংখ্যা
বছরজন.±% বা.প্র.
১৯০১৪,০১,৯৯০    
১৯১১৪,১৮,৭১৫+0.41%
১৯২১৩,৯০,০০৯−0.71%
১৯৩১৪,৫১,৩৯২+1.47%
১৯৪১৪,৯৭,২২১+0.97%
১৯৫১৫,৮৪,৮২২+1.64%
১৯৬১৭,৩৫,৯৩৭+2.32%
১৯৭১৯,৫৬,৬৫৪+2.66%
১৯৮১১২,৬৬,৯৪৫+2.85%
১৯৯১১৫,৫৯,২২২+2.10%
২০০১১৭,৯০,৯৫২+1.40%
২০১১১৯,৪৫,৪৯৭+0.83%
উৎস:[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. District formation ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৫ তারিখে The Official Website Of Zilla Panchayat, Davangere, Government of Karnataka.
  2. 1 2 Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১
  3. 1 2 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১
  4. US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১Lesotho 1,924,886
  5. "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০West Virginia 1,852,994
  6. Decadal Variation In Population Since 1901