চিত্রদুর্গ জেলা
| চিত্রদুর্গ জেলা ಚಿತ್ರದುರ್ಗ ಜಿಲ್ಲೆ | |
|---|---|
| কর্ণাটকের জেলা | |
কর্ণাটক রাজ্যে চিত্রদুর্গ জেলার অবস্থান | |
| স্থানাঙ্ক: ১৪°০০′ উত্তর ৭৬°৩০′ পূর্ব / ১৪.০০° উত্তর ৭৬.৫০° পূর্ব | |
| রাষ্ট্র | |
| সদর | চিত্রদুর্গ |
| তালুক | চিত্রদুর্গ, হিরিয়ুর, হোসদুর্গ, মোলাকালমুরু, চাল্লকেরে, হোলালকেরে |
| সরকার | |
| • ডেপুটি কমিশনার | বিনোদ প্রিয়, আইএএস |
| • সাংসদ | এ. নারায়ণস্বামী |
| আয়তন[১] | |
| • মোট | ৮,৪৪০ বর্গকিমি (৩,২৬০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১)[১] | |
| • মোট | ১৬,৫৯,৪৫৬ |
| • জনঘনত্ব | ২০০/বর্গকিমি (৫১০/বর্গমাইল) |
| ভাষা | |
| • দাপ্তরিক | কন্নড়, ইংরেজি |
| সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
| পিন | ৫৭৭ ৫০১, ৫০২ |
| টেলিফোন কোড | + ৯১ (৮১৯৪) |
| যানবাহন নিবন্ধন | চিত্রদুর্গ: KA-16 (কেএ-১৬) |
| লিঙ্গানুপাত | ১.০৪৭ ♂/♀ |
| সাক্ষরতা | ৭৩.৭১% |
| লোকসভা নির্বাচন কেন্দ্র | চিত্রদুর্গ |
| বৃষ্টিপাত | ৫২২ মিলিমিটার (২০.৬ ইঞ্চি) |
| ওয়েবসাইট | chitradurga |
চিত্রদুর্গ জেলা, হলো দক্ষিণ ভারতে অবস্থিত কর্ণাটক রাজ্যের দক্ষিণ-পূর্ব দিকের একটি জেলা৷ এটি কর্ণাটকের চারটি প্রশাসনিক বিভাগের বেঙ্গালুরু বিভাগের অন্তর্গত৷[২] জেলাটির জেলাসদর চিত্রদুর্গ শহরে অবস্থিত। এখানে চিত্রকালদুর্গ নামে একটি বিশাল উঁচু ছাতার আকৃতির পাহাড় রয়েছে, এই পাহাড়ের নাম অনুসারেই চিত্রদুর্গ নাম। জেলাটির ঐতিহ্য রামায়ণ ও মহাভারত কালীন। ব্রিটিশ সময়কালীন ইঙ্গ অপভ্রংশে এই জায়গাটির নাম হয় চিতলদ্রুগ। কর্নাটকে সাম্রাজ্য বিস্তার করা প্রায় সমস্ত রাজবংশই চিত্রদুর্গে শাসন করেছিলেন৷
ভূগোল
[সম্পাদনা]সমগ্র জেলাটিই বেদবতী নদী এবং উত্তর-পশ্চিম দিক দিয়ে প্রবাহিত তুঙ্গভদ্রা নদীর উপত্যকায় অবস্থিত। জেলাটির উত্তর-পশ্চিম দিকে রয়েছে বেল্লারী জেলা, পশ্চিম দিকে রয়েছে দাবণগেরে জেলা, দক্ষিণ-পশ্চিম দিকে রয়েছে চিকমাগালুর জেলা, দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে তুমকুর জেলা এবং পূর্ব দিকে রয়েছে পাবাগাড়া তালুক (তুমকুর জেলা) ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের অনন্তপুর জেলা।
জনতত্ত্ব
[সম্পাদনা]২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে চিত্রদুর্গ জেলার মোট জনসংখ্যা ছিল ১৬,৫৯,৪৫৬ জন,[৩] যা গিনি-বিসাউ রাষ্ট্রের [৪] বা আমেরিকা যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যের জনসংখ্যার সমতুল্য। [৫] ২০১১ খ্রিস্টাব্দে ভারতে মোট ৬৪০ টি জেলার মধ্যে জনসংখ্যার বিচারে এই জেলাটির স্থান ২৯৭তম;[৩] জেলাটি জনঘনত্ব ১৯৭ জন প্রতি বর্গকিলোমিটার (৫১০ জন/বর্গমাইল)। [৩] ২০০১ থেকে ২০১১ খ্রিস্টাব্দের মধ্যে জেলাটির জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৯.৩৯ শতাংশ। [৩] চিত্রদুর্গ জেলায় প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা ৯৬৯ জন। [৩] জেলাটির সর্বমোট সাক্ষরতার হার ৭৩.৭১ শতাংশ যেখানে পুরুষ সাক্ষরতার হার ৮১.৩৭ শতাংশ এবং নারী সাক্ষরতার হার ৬৫.৮৮ শতাংশ। [৩]
| বছর | জন. | ব.প্র. ±% |
|---|---|---|
| ১৯০১ | ৩,৫৪,৩০৮ | — |
| ১৯১১ | ৩,৯৩,৯৫৩ | +১.০৭% |
| ১৯২১ | ৪,০৮,৫৮৮ | +০.৩৭% |
| ১৯৩১ | ৪,৬২,৯৫৩ | +১.২৬% |
| ১৯৪১ | ৫,০৫,৫৬৫ | +০.৮৮% |
| ১৯৫১ | ৫,৮৮,৪৯৭ | +১.৫৩% |
| ১৯৬১ | ৭,৪১,৩৪৪ | +২.৩৪% |
| ১৯৭১ | ৮,৯৯,২৫৭ | +১.৯৫% |
| ১৯৮১ | ১০,৮৯,৩০৪ | +১.৯৪% |
| ১৯৯১ | ১৩,১২,৭১৭ | +১.৮৮% |
| ২০০১ | ১৫,১৭,৮৯৬ | +১.৪৬% |
| ২০১১ | ১৬,৫৯,৪৫৬ | +০.৯% |
| উৎস:[৬] | ||
অর্থনীতি
[সম্পাদনা]২০০৬ খ্রিস্টাব্দে ভারত সরকারের গ্রামীণ বিকাশ এবং পঞ্চায়েত রাজ মন্ত্রণালয় চিত্রদুর্গ জেলাটিকে ভারতের ৬৪০ টি জেলার মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া আড়াইশো টি জেলার তালিকার অন্তর্ভুক্ত করেছে। [৭] এরকম পিছিয়ে পড়া জেলার তকমা প্রাপ্ত কর্নাটকের পাঁচটি জেলার মধ্যে চিত্রদুর্গ অন্যতম। জেলা টি ব্যাকওয়ার্ড রিজিওন গ্রান্ট ফান্ড বা বিআরজিএফ এর আওতাভুক্ত।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "District at a Glance"। Chitradurga district website। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১১।
- ↑ চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। । ব্রিটিশ বিশ্বকোষ। খণ্ড ৬ (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃ. ২৪৭।
- 1 2 3 4 5 6 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
Guinea-Bissau 1,596,677 July 2011 est.
- ↑ "2010 Resident Population Data"। U.S. Census Bureau। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
Idaho 1,567,582
- ↑ Decadal Variation In Population Since 1901
- 1 2 Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১।