ক্যান্টনমেন্ট থানা
ক্যান্টনমেন্ট বাংলাদেশের ঢাকা বিভাগর অধীনে ঢাকা জেলার থানা । প্রশাসন ক্যান্টনমেন্ট থানা ১৯৭৬ সালে গঠিত হয়।
| ক্যান্টনমেন্ট | |
|---|---|
| থানা | |
| বাংলাদেশে ক্যান্টনমেন্ট থানার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৪৯′২২″ উত্তর ৯০°২৪′৩৮″ পূর্ব / ২৩.৮২২৭৮° উত্তর ৯০.৪১০৫৬° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা |
| জেলা | ঢাকা |
| প্রতিষ্ঠা | ১৯৭৬ |
| সংসদীয় আসন | ঢাকা-১৭ |
| আয়তন | |
| • মোট | ১৪.৪৭ বর্গকিমি (৫.৫৯ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ১,১৭,৪৬৪ |
| • জনঘনত্ব | ৮,১০০/বর্গকিমি (২১,০০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৭০.৩% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ১২০৬ |
| প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ২৬ ০৮ |

ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]ক্যান্টনমেন্ট থানা (ঢাকা মেট্রোপলিটন) আয়তন: ১৪.৪৭ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪৬´ থেকে ২৩°৫০´ উত্তর অক্ষাংশ এবং ৯০°২৩´ থেকে ৯০°২৫´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে তুরাগ ও উত্তরা থানা, দক্ষিণে তেজগাঁও শিল্প এলাকা থানা, পূর্বে তেজগাঁও, বিমানবন্দর, খিলক্ষেত, বনানী ও গুলশান থানা, পশ্চিমে কাফরুল ও পল্লবী থানা।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]১১৭৪৬৪ জন; পুরুষ ৬৯৬৭৭ জন, মহিলা ৪৭৭৮৭ জন।
উল্লেখযোগ্য এলাকা ও স্থান
[সম্পাদনা]- মাটিকাটা
- মানিকদী
- বাগানবাড়ী
- বালুরঘাট
- ইসিবি চত্বর
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হার ৭০.৩%; পুরুষ ৭৪.৪%, মহিলা ৬৫.৭%। কলেজ ২, মাধ্যমিক বিদ্যালয় ৯, প্রাথমিক বিদ্যালয় ৮, মাদ্রাসা ১০।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, শহীদ বীর উত্তম (লে.) আনোয়ার গার্লস কলেজ, বিএএফ শাহীন কলেজ ঢাকা, বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা। কেরামত আলী ইসালামিয়া মাদরাসা জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান।
অর্থনীতি
[সম্পাদনা]আয়ের প্রধান উৎস কৃষি ১.২১%, অকৃষি শ্রমিক ১.৬৭%, শিল্প ০.৭৭%, ব্যবসা ১৩.৫৯%, পরিবহন ও যোগাযোগ ৪.২৫%, নির্মাণ ২.৩৫%, ধর্মীয় সেবা ০.০৭%, চাকরি ৬৩.৯৭%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৩.৮৮% এবং অন্যান্য ৮.২৪%। কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৭৭.৩৮%, ভূমিহীন ২২.৬২। প্রধান কৃষি ফসল শাকসবজি।
প্রধান রপ্তানিদ্রব্য
[সম্পাদনা]তৈরি পোশাক, হস্তশিল্প।