বিষয়বস্তুতে চলুন

বড় আহ্নিক মন্দির, পুঠিয়া

বড় আহ্নিক মন্দির
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলারাজশাহী
অবস্থান
অবস্থানপুঠিয়া
দেশবাংলাদেশ
স্থানাঙ্ক২৪°১৯′৫৬″ উত্তর ৮৮°৫১′৪১″ পূর্ব / ২৪.৩৩২৩° উত্তর ৮৮.৮৬১৩° পূর্ব / 24.3323; 88.8613

বড় আহ্নিক মন্দির পুঠিয়া মন্দির চত্বরের সর্ব দক্ষিণে অবস্থিত মন্দির। এটি রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবস্থিত। পুঠিয়ার রাজারা এটি নির্মাণ করেন।[][]

অবস্থান

[সম্পাদনা]

রাজশাহী জেলা সদর হতে ৩২ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশেই এর অবস্থান।[][] এর ঠিক উত্তর পাশে ছোট গোবিন্দ মন্দির অবস্থিত।

স্থাপত্যশৈলী

[সম্পাদনা]

পূর্বমুখী এই মন্দিরে পাশাপাশি তিনটি কক্ষ আছে। মাঝের কক্ষটি তুলনামুলকভাবে বড় এবং পাশের কক্ষ দুইটি বর্গাকৃতির ও সম আয়তনের। এই কক্ষ দুইটিতে একটি করে সরু প্রবেশ পথ আছে। মন্দিরের পূর্ব দিকে তিনটি খিলান দরজা এবং উপরে দৌচালা আকৃতির ছাদ আছে। আয়তাকার এ মন্দিরের উত্তর, দক্ষিণ ও পশ্চিম পাশের দেয়াল সমতল এবং সেখানে কোন অলংকরণ নেই। তবে সাম্নের দিকের দেয়াল পোড়ামাটির চিত্রফলক দ্বারা সজ্জিত।[]

চিত্রশালা

[সম্পাদনা]
 

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 আলম, মাহমুদা। "Puthia temple complex: Developing tourism through architecture" [পুঠিয়া মন্দির কমপ্লেক্স: স্থাপত্যের মাধ্যমে পর্যটন বিকাশ করা] (pdf)ব্র্যাক বিশ্ববিদ্যালয়। পৃ. ২৮–২৯। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৫
  2. 1 2 "Puthia Rajbari"বড় আহ্নিক মন্দির। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েব পাতা। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৫
  3. বাংলাদেশ। মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রক। স্থাপনা বিভাগ; মুহাম্মদ ইসহাক (১৯৭৬)। Bangladesh District Gazetteers: Rajshahi 1976। বাংলাদেশ সরকার প্রেস। পৃ. ৭২।