বিষয়বস্তুতে চলুন

পারভীন সুলতানা দিতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিতি
জন্ম
পারভীন সুলতানা দিতি

(১৯৬৫-০৩-৩১)৩১ মার্চ ১৯৬৫
সোনারগাঁও, নারায়ণগঞ্জ
মৃত্যু২০ মার্চ ২০১৬(2016-03-20) (বয়স ৫০)[]
ঢাকা
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাঅভিনেত্রী, মডেল, টিভি উপস্থাপক
কর্মজীবন১৯৮৪ – ২০১৬
পরিচিতির কারণচলচ্চিত্র অভিনেত্রী
দাম্পত্য সঙ্গী

পারভীন সুলতানা যিনি দিতি নামে বেশি পরিচিত (৩১ মার্চ, ১৯৬৫- ২০ মার্চ ২০১৬) একজন বাংলাদেশী অভিনেত্রী। তার জন্ম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। ৩১ বছরের অভিনয় জীবনে দুই শতাধিক ছবিতে কাজ করেছেন দিতি। ১৯৮৭ সালে স্বামী স্ত্রী (১৯৮৭) ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

সিনেমার পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেছেন দিতি। নাটক পরিচালনাও করেছেন। এ ছাড়া রান্নাবিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন। অভিনয়ের বাইরে মাঝেমধ্যে গান গাইতেও দেখা গেছে তাকে। প্রকাশিত হয়েছে তার একক গানের অ্যালবামও। বিজ্ঞাপনচিত্রে মডেলও হন তিনি।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

দিতি ১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জন্মগ্রহণ করেন। শৈশবে তার গায়িকা হওয়ার ইচ্ছা ছিল এবং তিনি গানের চর্চাও করতেন। জাতীয় শিশু একাডেমি থেকে আয়োজিত প্রতিযোগিতায় তিনি জাতীয় পুরস্কার লাভ করেন।[] তিনি ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ থেকে বিএ পাস করেন।[]

অভিনয় জীবন

[সম্পাদনা]

টেলিভিশন ও চলচ্চিত্রে আগমন

[সম্পাদনা]

বিটিভিতে গান করার সুবাদে তিনি অভিনেতা আল মনসুরের নজরে আসেন এবং মনসুর তাকে লাইলি মজনু নাটকে অভিনয়ের সুযোগ দেন। এতে দিতির বিপরীতে অভিনয় করেন মানস বন্দ্যোপাধ্যায়। নাটকটি জনপ্রিয়তা লাভ করলেও দিতির পরিবার থেকে তাকে অভিনয় করতে বাধা দেওয়া হয়। কিছুদিন বিরতির পর তিনি ইমিটেশন নাটকে অভিনয় করেন। এটি প্রযোজনা করেন ফখরুল আরেফীন।[]

১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দিতির সম্পৃক্ততা ঘটে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ডাক দিয়ে যাই। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল আমিই ওস্তাদ। ছবিটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু।[]

জনপ্রিয়তা ও পুরস্কারপ্রাপ্তি

[সম্পাদনা]

সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী (১৯৮৭) ছবিতে দিতি আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এই ছবিতেই অভিনয় করে দিতি প্রথম বারের মতো শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[] পরবর্তীতে তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে হীরামতি, দুই জীবন, ভাই বন্ধু, স্নেহের প্রতিদান, শেষ উপহার, কাল সকালে, মেঘের কোলে রোদ

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

দিতি অভিনেতা সোহেল চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেছিলেন। ১৯৮৭ সালে জন্ম হয় দিতি-সোহেল দম্পতির প্রথম সন্তান লামিয়া চৌধুরীর। ১৯৮৯ সালে এ দম্পতির ছেলে দীপ্ত চৌধুরীর জন্ম হয়। নব্বই দশকের মাঝামাঝি সময়ে দিতি ও সোহেল চৌধুরীর বিচ্ছেদ ঘটে। ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ট্রাম্পস ক্লাবের সামনে আততায়ীর গুলিতে নিহত হন সোহেল চৌধুরী। সোহেল চৌধুরী মারা যাওয়ার পর চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করেন। সে সংসার টেকেনি। কাঞ্চনের সাথেও তার বিবাহ বিচ্ছেদ হয়।[]

মৃত্যু

[সম্পাদনা]

মস্তিষ্কে ক্যানসারে আক্রান্ত হওয়ায় ২০১৫ সালের ২৫ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে নেয়া হয়।[] মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেই বছরের নভেম্বরে আবারও একই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় ৮ জানুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পরপরই তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।[] হাসপাতালের আইসিইউতে থাকাকালীন ২০১৬ সালের ২০ মার্চ বিকেল ৪টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যগ করেন।[][]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

১। আমিই ওস্তাদ (উজ্জল) - আজমল হুদা মিঠু - ২৮.০২.১৯৮৬ ২। উসিলা (জাফর ইকবাল) - মমতাজ আলী - ১৪.০৩.১৯৮৬ ৩। সুদ আসল (ফারুক) - নারায়ণ ঘোষ মিতা - ২৮.০৩.১৯৮৬ ৪। ভাইবন্ধু (সোহেল চৌধুরী) - দারাশিকো - ০৫.০৯.১৯৮৬

৫। স্বর্গ নরক (ইলিয়াস কাঞ্চন) - মতিন রহমান - ১৩.০২.১৯৮৭ ৬। চণ্ডীদাস ও রজকিনী (সুব্রত) - রফিকুল বারী চৌধুরী - ২০.০২.১৯৮৭ ৭। নিয়তির খেলা - শাহ আলম কিরণ - ২৯.০৫.১৯৮৭ - ঈদুল ফিতর ৮। স্বামী স্ত্রী (আলমগীর) - সুভাষ দত্ত - ০৬.০৮.১৯৮৭ - ঈদুল আযহা ৯। তিন টেক্কা (লেনিন) - এম এ মালেক - ০৬.০৮.১৯৮৭ - ঈদুল আযহা ১০। হুমকি (সুব্রত) - শামসুদ্দিন টগর - ০২.১০.১৯৮৭

১১। হীরামতি (‌সো‌হেল চৌধুরী) - আমজাদ হোসেন - ১৮.০৩.১৯৮৮ ১২। দুই জীবন (আফজাল হো‌সেন) - আব্দুল্লাহ আল মামুন - ১০.০৬.১৯৮৮ ১৩। রিক্সাওয়ালা (জাফর ইকবাল) - মোহাম্মদ আজহারুল ইসলাম - ৩০.০৯.১৯৮৮ ১৪। সাহস (জাফর ইকবাল) - মতিউর রহমান পানু - ২৮.১০.১৯৮৮

১৫। অপরাধী (ইলিয়াস কাঞ্চন) - বশিরুল হক - ০৩.০৩.১৯৮৯ ১৬। বীরাঙ্গনা সখিনা (উজ্জল) - মতিন রহমান - ০৭.০৫.১৯৮৯ - ঈদুল ফিতর ১৭। বীর বিক্রম (রুবেল/সোহেল চৌধুরী) - আহমেদ সাত্তার - ২৩.০৬.১৯৮৯ ১৮। সহধর্মিণী (ইলিয়াস কাঞ্চন) - সুভাষ দত্ত - ০৬.১০.১৯৮৯

১৯। জিজ্ঞাসা (সোহেল চৌধুরী) - জহিরুল হক - ০২.০২.১৯৯০ ২০। অমর সঙ্গী (আলমগীর/জসিম) - আলমগীর কুমকুম - ২৭.০৪.১৯৯০ - ঈদুল ফিতর ২১। সাজানো বাগান (জাফর ইকবাল) - নারায়ণ ঘোষ মিতা - ২৫.০৫.১৯৯০ ২২। স্বাধীন (ইলিয়াস কাঞ্চন) - গাজী মাজহারুল আনোয়ার - ০৪.০৭.১৯৯০ - ঈদুল আযহা ২৩। আপন ঘর (ইলিয়াস কাঞ্চন) - মোস্তফা আনোয়ার - ১০.০৮.১৯৯০

২৪। অকৃতজ্ঞ (ইলিয়াস কাঞ্চন) - শাহাদাত খান - ০৪.০১.১৯৯১ ২৫। বাদশা ভাই (সোহেল চৌধুরী) - দারাশিকো - ০৮.০২.১৯৯১ ২৬। শ্বশুরবাড়ি (মাহমুদ কলি) - আজিজুর রহমান বুলি - ২৪.০৫.১৯৯১ ২৭। দোষী (সোহেল চৌধুরী) - মইনুল হোসেন - ২৬.০৭.১৯৯১ ২৮। স্ত্রীর পাওনা (ইলিয়াস কাঞ্চন) - শেখ নজরুল ইসলাম - ০১.১১.১৯৯১ ২৯। দিলরুবা (ইলিয়াস কাঞ্চন) - তোজাম্মেল হক বকুল - ২৯.১১.১৯৯১ ৩০। লেডি কমান্ডো (‌শিব‌শ্রেষ্ঠ) - শফি বিক্রমপুরী - ২৭.১২.১৯৯১ ৩১। দয়ামায়া (ইলিয়াস কাঞ্চন) - শওকত জামিল - ২৭.১২.১৯৯১

৩২। লক্ষীর সংসার (জাফর ইকবাল) - মনোয়ার খোকন - ০৩.০১.১৯৯২ ৩৩। সমর (আলমগীর) - গাজী মাজহারুল আনোয়ার - ০৫.০৪.১৯৯২ - ঈদুল ফিতর ৩৪। পরমা সুন্দরী (ইলিয়াস কাঞ্চন/সো‌হেল চৌধুরী/জা‌ভেদ) - এফ কবীর চৌধুরী - ০৫.০৪.১৯৯২ - ঈদুল ফিতর ৩৫। জ্বলন্ত বারুদ (জাফর ইকবাল) - আবুল হোসেন খোকন - ২২.০৫.১৯৯২ ৩৬। চাকর (ইলিয়াস কাঞ্চন) - মনতাজুর রহমান আকবর - ২৯.০৫.১৯৯২ ৩৭। আজকের হাঙ্গামা (‌সো‌হেল চৌধুরী) - মোহাম্মদ হোসেন - ১২.০৬.১৯৯২ - ঈদুল আযহা ৩৮। বেপরোয়া (ইলিয়াস কাঞ্চন) - কবীর আনোয়ার - ০৭.০৮.১৯৯২ ৩৯। প্রেমের প্রতিদান (ইলিয়াস কাঞ্চন/সো‌হেল চৌধুরী) - ফজল আহমেদ বেনজীর - ১৮.০৯.১৯৯২ ৪০। বেনাম বাদশা (ইলিয়াস কাঞ্চন) - সোহানুর রহমান সোহান - ২৭.১১.১৯৯২

৪১। মাস্তান রাজা (জসিম) - দেওয়ান নজরুল - ০১.০১.১৯৯৩ ৪২। আত্মবিশ্বাস (ইলিয়াস কাঞ্চন) - এম এম সরকার - ১৫.০১.১৯৯৩ ৪৩। লেডি ইন্সপেক্টর (‌সো‌হেল চৌধুরী) - শফি বিক্রমপুরী - ০৯.০৪.১৯৯৩ ৪৪। প্রেমের দাবি (সোহেল চৌধুরী) - দেবাশীষ সরকার - ১৮.০৬.১৯৯৩ ৪৫। খুনের বদলা (‌সো‌হেল চৌধুরী) - কামরুজ্জামান - ২০.০৮.১৯৯৩ ৪৬। শেষ উপহার (ইলিয়াস কাঞ্চন) - দিলীপ সোম - ২০.০৮.১৯৯৩ ৪৭। স্বার্থপর (ইলিয়াস কাঞ্চন) - সুভাষ সোম - ১২.১১.১৯৯৩ ৪৮। ভয়ঙ্কর সাতদিন (ইলিয়াস কাঞ্চন) - দিলীপ সোম - ০৩.১২.১৯৯৩

৪৯। কালিয়া (সোহেল চৌধুরী) - দেওয়ান নজরুল - ১৪.০৩.১৯৯৪ - ঈদুল ফিতর ৫০। মাটির দূর্গ (সোহেল চৌধুরী) - দেওয়ান নজরুল - ০৮.০৪.১৯৯৪ ৫১। হত্যা (ইলিয়াস কাঞ্চন) - এস আলম সাকী - ২২.০৫.১৯৯৪ - ঈদুল আযহা ৫২। সতীনের সংসার (রাজ্জাক) - জহিরুল হক - ০১.০৭.১৯৯৪ ৫৩। সৎ মানুষ (ইলিয়াস কাঞ্চন) - ওয়াকিল আহমেদ - ২৯.০৭.১৯৯৪ ৫৪। রাজা গুণ্ডা (জসিম) - রায়হান মুজিব - ০৫.০৮.১৯৯৪ ৫৫। গ্যাং লিডার (‌সো‌হেল চৌধুরী) - দিলীপ সোম - ১২.০৮.১৯৯৪ ৫৬। মনের আগুন (সোহেল চৌধুরী) - আহমেদ কামাল - ১৯.০৮.১৯৯৪ ৫৭। অপরাজিত নায়ক (ইলিয়াস কাঞ্চন) - আলমগীর কুমকুম - ২৬.০৮.১৯৯৪ ৫৮। রূপনগরের রাজকন্যা (ইলিয়াস কাঞ্চন) - গাফফার খান - ৩০.০৯.১৯৯৪ ৫৯। চরম আঘাত (ইলিয়াস কাঞ্চন) - সৈয়দ হারুন - ০৭.১০.১৯৯৪ ৬০। অবলম্বন (ইলিয়াস কাঞ্চন) - এম এম সরকার - ২৮.১০.১৯৯৪ ৬১। চিরদিনের সাথী (সোহেল চৌধুরী) - দিলীপ সোম - ১৮.১১.১৯৯৪ ৬২। আসামী গ্রেফতার (ইলিয়াস কাঞ্চন) - কামারুজ্জামান - ২৫.১১.১৯৯৪

৬৩। হিংসার আগুন (‌সো‌হেল চৌধুরী) - রায়হান মুজিব - ০৬.০১.১৯৯৫ ৬৪। অগ্নি স্বাক্ষর (ইলিয়াস কাঞ্চন) - এম এম সরকার - ১৭.০৩.১৯৯৫ ৬৫। পাপী শত্রু (‌সো‌হেল চৌধুরী) - কামারুজ্জামান - ১৪.০৪.১৯৯৫ ৬৬। প্রিয়শত্রু (সোহেল চৌধুরী/প্রসেনজিৎ) - ফজল আহমেদ বেনজির - ০৬.১০.১৯৯৫ ৬৭। নয়া তুফান (সোহেল চৌধুরী) - ইকরাম বিজু - ০১.১২.১৯৯৫ ৬৮। মহাযুদ্ধ (সোহেল চৌধুরী) - চাষী নজরুল ইসলাম - ২২.১২.১৯৯৫

৬৯। অজানা শত্রু (ইলিয়াস কাঞ্চন) - এম এম সরকার - ৩১.০৫.১৯৯৬ ৭০। আজকের সন্ত্রাসী (মান্না) - জীবন রহমান - ২১.০৬.১৯৯৬ ৭১। অতিক্রম (মান্না) - আলমগীর কুমকুম - ২০.০৯.১৯৯৬ ৭২। স্নেহের প্রতিদান (ইলিয়াস কাঞ্চন) - আজিজ আহমেদ বাবুল - ২৫.১০.১৯৯৬ ৭৩। নারী আন্দোলন (ড্যানী সিডাক) - এনায়েত করিম - ০৮.১১.১৯৯৬ ৭৪। পলাতক আসামী (রুবেল) - গাজী জাহাঙ্গীর - ২২.১১.১৯৯৬ ৭৫। দুর্জয় (ইলিয়াস কাঞ্চন) - মালেক আফসারী - ০৬.১২.১৯৯৬ ৭৬। কবুল (জাফর ইকবাল) - মইনুল হোসেন - ২৭.১২.১৯৯৬

৭৭। শাস্তির বদলে শাস্তি (ইলিয়াস কাঞ্চন) - জিল্লুর রহমান ময়না - ০৪.০৪.১৯৯৭ ৭৮। গুন্ডা পুলিশ (ইলিয়াস কাঞ্চন) - শওকত জামিল - ১৮.০৪.১৯৯৭ - ঈদুল আযহা ৭৯। আম্মা (ইলিয়াস কাঞ্চন) - গাজী মাজহারুল আনোয়ার - ১১.০৭.১৯৯৭ ৮০। মহান বন্ধু (‌সো‌হেল চৌধুরী) - মোহাম্মদ আসলাম - ১১.০৭.১৯৯৭ ৮১। অচেনা মানুষ (ড্যানী সিডাক) - মহিউদ্দিন ইকবাল - ২৫.০৭.১৯৯৭ ৮২। বাঁচার লড়াই (ইলিয়াস কাঞ্চন) - সৈয়দ হারুন - ০১.০৮.১৯৯৭ ৮৩। আত্মপ্রকাশ (ইলিয়াস কাঞ্চন) - সেলিম আজম - ১৯.০৯.১৯৯৭ ৮৪। বেঈমানী (ইলিয়াস কাঞ্চন) - সৈয়দ হারুন - ১৯.০৯.১৯৯৭ ৮৫। সুখের ঘরে দুখের আগুন (ইলিয়াস কাঞ্চন/আলমগীর) - মুশফিকুর রহমান গুলজার - ১০.১০.১৯৯৭ ৮৬। লুটতরাজ (মান্না) - কাজী হায়াৎ - ০৭.১১.১৯৯৭ ৮৭। মানুষ (রুবেল/মান্না) - এ জে রানা - ২৮.১১.১৯৯৭ ৮৮। ক্ষমা নেই (ইলিয়াস কাঞ্চন) - আবুল খায়ের বুলবুল - ২৮.১১.১৯৯৭

৮৯। অচল পয়সা (ইলিয়াস কাঞ্চন) - সৈয়দ হারুন - ২৭.০২.১৯৯৮ ৯০। আমার দেশ আমার প্রেম (ইলিয়াস কাঞ্চন/রানা হা‌মিদ) - সোহানুর রহমান সোহান - ১৩.০৩.১৯৯৮ ৯১। মুক্তি চাই (মান্না) - মোহাম্মদ হোসেন - ২৯.০৫.১৯৯৮ ৯২। ভাই (ইলিয়াস কাঞ্চন) - আজহারুল ইসলাম খান - ১৭.০৭.১৯৯৮ ৯৩। শেষ প্রতিক্ষা (মান্না) - মুখলেসুর রহমান গোলাপ - ০৭.০৮.১৯৯৮ ৯৪। আমি এক অমানুষ (ইলিয়াস কাঞ্চন) - শাহ আলম কিরণ - ০৭.০৮.১৯৯৮ ৯৫। মেয়ের অধিকার (ইলিয়াস কাঞ্চন) - সুভাষ সোম - ০৯.১০.১৯৯৮ ৯৬। বদলা নেব (ইলিয়াস কাঞ্চন) - বি এইচ নিশান - ১৩.১১.১৯৯৮

৯৭। হারামখোর (রুবেল) - এম এ মালেক - ১২.০৩.১৯৯৯ ৯৮। বাহরাম বাদশা (ইলিয়াস কাঞ্চন) - এম এ কাসেম - ১৮.০৬.১৯৯৯ ৯৯। মুন্না মাস্তান (ইলিয়াস কাঞ্চন) - সেলিম আজম - ০৯.০৭.১৯৯৯ ১০০। চক্রান্তের শিকার (মান্না) - এম এ মালেক - ০৮.১০.১৯৯৯ ১০১। ভাই কেন আসামী (ইলিয়াস কাঞ্চন) - সৈয়দ শামসুল আলম - ০৩.১২.১৯৯৯

১০২। বিদ্রোহী আসামী (ইলিয়াস কাঞ্চন) - মিলন চৌধুরী - ০৪.০২.২০০০

১০৩। চার সতিনের ঘর (আলমগীর) - নার্গিস আক্তার - ২২.০১.২০০৫ - ঈদুল আযহা ১০৪। কাল সকালে - আমজাদ হোসেন - ০৪.১১.২০০৫ - ঈদুল ফিতর

১০৫। বিন্দুর ছেলে (হুমায়ূন ফরিদী) - মুশফিকুর রহমান গুলজার - ২৪.১১.২০০৬

১০৬। নয় নম্বর বিপদ সংকেত - হুমায়ুন আহমেদ - ০৬.০৭.২০০৭ ১০৭। ক্যাপ্টেন মারুফ - কাজী হায়াত - ২৩.১১.২০০৭

১০৮। পদ্মা আমার জীবন (ইলিয়াস কাঞ্চন) - নূর মোহাম্মদ মনি - ১৬.০৫.২০০৮ ১০৯। মেঘের কোলে রোদ - নারগিস আক্তার - ০১.০৮.২০০৮ ১১০। আঁকাশ ছোঁয়া ভালোবাসা - এস এ অলিক - ২৪.১০.২০০৮

১১১। প্রিয়তমেষু - মোরশেদুল ইসলাম - ১৩.১১.২০০৯

১১২। মাটির ঠিকানা (আলমগীর) - শাহ আলম কিরণ - ১০.০৬.২০১১ ১১৩। অংক (ডিপজল) - শাহীন সুমন - ৩০.০৯.২০১১ ১১৪। হৃদয় ভাঙা ঢেউ (আলমগীর) - গাজী মাজহারুল আনোয়ার - ১৬.১২.২০১১

১১৫। তবুও ভালবাসি - মনতাজুর রহমান আকবর - ২৭.০৯.২০১৩ ১১৬। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (সুব্রত) - শফি উদ্দিন শফি - ১৬.১০.২০১৩ - ঈদুল আযহা

১১৭। জোনাকির আলো - খালিদ মাহমুদ মিঠু - ১১.০৪.২০১৪ ১১৮। মোস্ট ওয়েলকাম-টু - অনন্ত জলিল - ২৯.০৭.২০১৪ - ঈদুল ফিতর ১১৯। মুক্তি - পি এ কাজল - ২৯.০৭.২০১৪ - ঈদুল ফিতর ১২০। কঠিন প্রতিশোধ - নজরুল ইসলাম খান - ০৬.১০.২০১৪ - ঈদুল আযহা

১২১। দুই পৃথিবী (আলমগীর) - এফ আই মানিক - ০৫.০৬.২০১৫ ১২২। রাজাবাবু - বদিউল আলম খোকন - ২৫.০৯.২০১৫ - ঈদুল আযহা ১২৩। অন্তরঙ্গ - চাষী নজরুল ইসলাম - ০৬.১১.২০১৫

১২৪। সুইটহার্ট - ওয়াজেদ আলী সুমন - ১২.০২.২০১৬ ১২৫। আইসক্রিম - রেদওয়ান রনি - ২৯.০৪.২০১৬ ১২৬। ধুমকেতু - শফিক হাসান - ০৯.১২.২০১৬ ১২৭। লাল সবুজের সুর - মুশফিকুর রহমান গুলজার - ১৬.১২.২০১৬

১২৮। যে গল্পে ভালোবাসা নেই - রয়েল খান - ২০.০১.২০১৭

১২৯। এ দেশ তোমার আমার (ডিপজল) - এফ আই মানিক - ০৫.১১.২০২১

পুরস্কার

[সম্পাদনা]
বছরপুরস্কারপুরস্কারের নামকাজফলাফল
১৯৮৭ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী স্বামী স্ত্রী বিজয়ী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "দিতির শুরু থেকে শেষ"
  2. "দিতির জীবন বৃত্তান্ত"দৈনিক প্রথম আলো। ২০ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৫
  3. 1 2 3 মঈনুদ্দীন, অভি (৯ এপ্রিল ২০১৩)। "স্মৃতির ডানায় দিতি"যায়যায়দিন। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৭
  4. 1 2 চৌধুরী, মিশুক (৪ আগস্ট ২০১৫)। "সেই দিতি, এই দিতি"আজ২৪। ১৫ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৭
  5. "দিতির ব্যক্তিজীবন"
  6. "চিত্র নায়িকা দিতি আর নেই"। ২০ মার্চ ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "মারা গেলেন দিতি"। ২০ মার্চ ২০১৬। ১৯ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬
  8. "না ফেরার দেশে চিত্রনায়িকা দিতি"দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৬
  9. "চলে গেলেন দিতি"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]