চীনা ভাষা
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
| চীনা | |
|---|---|
| 汉语 হান্ উ্য, 中文 চুং ওয়েন্ | |
“চীনা লেখ্য ভাষা” (pinyin: zhōngwén) চীনা লিপিতে লেখা | |
| দেশোদ্ভব | গণচীন (চীনের মূল ভূখন্ড, হংকং, মাকাউ), চীন প্রজাতন্ত্র (তাইওয়ান ও নিকটস্থ দ্বীপসমূহ), সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মায়ানমার এবং ক্যাম্বোডিয়া, এছাড়াও জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও ফিলিপিন দ্বীপপুঞ্জ-এর অংশবিশেষ এবং বিশ্বের অন্যান্য স্থানে অবস্থিত চীনা জনগোষ্ঠীতে |
| অঞ্চল | (সংখ্যাগরিষ্ঠ): পূর্ব এশিয়া ও দক্ষিণাঞ্চলীয় এশিয়ার অংশবিশেষ (সংখ্যালঘু): পশ্চিম এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বসবাসকারী চীনা জনগোষ্ঠীসমূহ |
মাতৃভাষী | ১২০ কোটির বেশি (২০০৪)[১]
|
চীনা-তিব্বতি
| |
| চীনা লিপি | |
| সরকারি অবস্থা | |
সরকারি ভাষা | গণচীন, চীন প্রজাতন্ত্র, সিঙ্গাপুর, জাতিসংঘ |
| নিয়ন্ত্রক সংস্থা | গণচীনে: বিভিন্ন সংস্থা(চীনা ভাষায়) চীন প্রজাতন্ত্রে: ম্যান্ডারিন প্রোমোশান কাউন্সিল সিঙ্গাপুরে: প্রোমোট ম্যান্ডারিন কাউন্সিল/স্পিক ম্যান্ডারিন ক্যাম্পেইন [১] |
| ভাষা কোডসমূহ | |
| আইএসও ৬৩৯-১ | zh |
| আইএসও ৬৩৯-২ | chi (বি) zho (টি) |
| আইএসও ৬৩৯-৩ | বিভিন্ন প্রকার:cdo – Min Dongcjy – Jinyucmn – Mandarincpx – Pu Xianczh – Huizhouczo – Min Zhongdng – Dungangan – Ganhak – Hakkahsn – Xiangmnp – Min Beinan – Min Nanwuu – Wuyue – Yue |
বিশ্বে চীনা ভাষাভাষীর অবস্থান | |
চীনা-তিব্বতীয় ভাষাপরিবারের চীনা শাখার ভাষাসমূহ অনেক সময় চীনা ভাষা নামে পরিচিত। যদিও ম্যান্ডারিন চীনা ভাষাটি গণচীন ও চীন প্রজাতন্ত্রের (তাইওয়ান) একমাত্র সরকারি ভাষা, কথ্য চীনা ভাষার বিভিন্ন রূপ আছে। ভাষাবিজ্ঞানীদের মতে চীনা ভাষাগোষ্ঠীতে সাত কিংবা দশটি ভাষা (বা উপভাষাগোষ্ঠী) আছে। হান সম্প্রদায়ের অধিকাংশ মানুষ এবং অনেক সংখ্যালঘু সম্প্রদায় এই ভাষায় কথা বলে। বিশ্বের প্রায় ১২০ কোটি মানুষের (পৃথিবীর মোট জনসংখ্যার ১৬%) মাতৃভাষা চীনা।
| নাম | ফিনিনে | ম্যান্ডারিন উচ্চারণ | প্রথাগত | সরলীকৃত | মোট ভাষাভাষী সংখ্যা | মন্তব্য |
|---|---|---|---|---|---|---|
| ম্যান্ডারিন | Běifānghuà / Guānhuà / Putonghua | পেইফ়াংহুয়া / কুয়ান্হুয়া / ফুথুংহুয়া | 北方话 / 官话 / 普通话 | 北方話 / 官話 / 普通話 | ৮৫০ মিলিয়ন | আধুনিক লিখিত চীনা ভাষাসহ |
| উ | Wú | উ | 吳 | 吴 | ৯০ মিলিয়ন | শাংহাই ভাষাসহ |
| ইউয়ে | Yuè | উ্যয়ে | 粵 | 粤 | ৮০ মিলিয়ন | ক্যান্টনিজ ভাষাসহ |
| মিন | Mǐn | মিন্ | 閩 | 闽 | ৫০ মিলিয়ন | তাইওয়ানীয় ভাষা সহ |
| শিয়াং | Xiāng | শিয়াং | 湘 | 湘 | ৩ কোটি ৫০ লক্ষ | |
| খেচিয়া | Kèjiā / Kè | খ্যচিয়া / খ্য | 客家 / 客 | 客家 / 客 | ৩ কোটি ৫০ লক্ষ | "হাককা" নামেও পরিচিত |
| কান | Gàn | কান্ | 贛 | 赣 | ২ কোটি |
অনেক চীনা ভাষাবিজ্ঞানী আরও তিনটি চীনা ভাষার (বা উপভাষাগোষ্ঠী) অস্তিত্ত্বে বিশ্বাস করেন। এগুলি হল:
| নাম | ফিনিনে | ম্যান্ডারিন উচ্চারণ | প্রথাগত | সরলীকৃত | মোট ভাষাভাষী সংখ্যা | মন্তব্য |
|---|---|---|---|---|---|---|
| চিন | Jìn | চিন্ | 晉 | 晋 | ম্যান্ডারিন থেকে পৃথক করা হয়েছে | |
| হুয়েইচৌ | Huīzhōuhuà | হুয়েইচৌহুয়া | 徽州話 | 徽州话 | উ থেকে পৃথক করা হয়েছে | |
| ফিং | Pínghuà | ফিংহুয়া | 平話 | 平话 | ইউয়ে থেকে পৃথক করা হয়েছে |
চীনা ভাষার অনেকগুলি তুলনামূলকভাবে ছোট উপভাষাগোষ্ঠীকে এখনও সঠিকভাবে শ্রেণীকরণ করা হয় নি, যেমন তানচৌ, শিয়াংহুয়া, শাওচৌ, তুংআন, ইত্যাদি।