নাচোল উপজেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্থানাঙ্ক: 24.7292° N 88.4194° E

নাচোল উপজেলা
BD Districts LOC bn.svg
Red pog.svg
নাচোল
বিভাগ
 - জেলা
রাজশাহী বিভাগ
 - নওয়াবগঞ্জ জেলা
স্থানাঙ্ক 24.7292° N 88.4194° E
আয়তন 283.68 km²
সময় স্থান বিএসটি (UTC+6)
জনসংখ্যা (১৯৯১)
 - ঘনত্ব
97119
 - 342/কিমি²
মানচিত্র সংযোগ: Official Map of Nachole

নাচোল বাংলাদেশের নবাবগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা

পরিচ্ছেদসমূহ

অবস্থান [সম্পাদনা]

২৮৩.৬৮ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলাটি উত্তর-পশ্চিমে গোমস্তাপুর, দক্ষিণ-পশ্চিমে শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর , দক্ষিণ-পূর্বে তানোর, উত্তর-পূর্বে নিয়ামতপুর উপজেলা দ্বারা বেষ্টিত। মহানন্দা, হাজারদিঘী, দামুস বিল ইত্যাদি এ এলাকার উল্লেখযোগ্য নদী ও খাল।

প্রশাসনিক এলাকা [সম্পাদনা]

১৯১৮ সালে প্রতিষ্ঠিত নাচোল থানা ১৯৮৪ সালে উপজেলায় উন্নীত হয়।এ উপজেলা ৪ টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। ৫.১৫ বর্গ কিলোমিটারের নাচোল শহর দুটি মৌজা নিয়ে গঠিত।

ইতিহাস [সম্পাদনা]

১৯৪৯ সালে ইলা মিত্রের নেতৃত্বে সমগ্র নাচোলে তেভাগা আন্দোলন ছড়িয়ে পড়ে। নাচোলের কৃষকরা বিশেষ করে সাঁওতালরা ছিল এই আন্দোলনের মূল চালিকাশক্তি।এই আন্দোলন “নাচোল আন্দোলন” বা “নাচোলের কৃষক আন্দোলন” নামেও পরিচিত।

জনসংখ্যার উপাত্ত [সম্পাদনা]

৯৭,১১৯ জন; পুরুষঃ ৫১%; মহিলাঃ ৪৯%; মুসলমান ৮৪.৯৪%; হিন্দু ১১.৬৫%; অন্যান্য ৩.৪১%। উল্লেখযোগ্য উপজাতি সাঁওতাল। স্বাক্ষরতার গড় হার ২৪.৬%; পুরুষ ৩০.৩%; মহিলা ১৮.৫%।

নাচোল শহরের জনসংখ্যা প্রায় ৭৩৯১ জন; পুরুষ ৫৩.২%; মহিলা ৪৬.৮% জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১৫৪০ জন এবং সাক্ষরতার হার ৪৩.৬%।

ধর্ম [সম্পাদনা]

নাচোলে মসজিদ ৩৫৭ টি এবং মন্দির ৪ টি।

শিক্ষা [সম্পাদনা]

কলেজ ৭ টি, মাধ্যমিক বিদ্যালয় ২৭ টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩৮ টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ৪৫ টি। নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় (১৯৫৭), নাচোল খ।ম। বালিকা উচ্চ বিদ্যালয়, নাচোল ডিগ্রী কলেজ (১৯৭২), গোলাবাড়ী উচ্চ বিদ্যালয় (১৯৯৩), খোলসী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় (১৯৬৪), মির্জাপুর কলেজ (২০০৬), মির্জাপুর উচ্চ বিদ্যালয়, নাচোল মহিলা কলেজ এ উপজেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। নাচোল উপজেলা বরেন্দ্র অঞ্চলভুক্ত এবং জনবসতি অনেক কম হওয়াই শিক্ষা প্রতিষ্ঠান অনেক কম । বেসিরভাগ গ্রামেই প্রাথমিক বিদ্যালয় নেই যার কারনে ছেলেমেয়েদের পড়াশোনার জন্য অনেক দূর যেতে হয় যা কষ্টকর । তাই এই উপজেলায় শিক্ষার হার অনেক কম ।

অর্থনীতি [সম্পাদনা]

কৃষি ৪২.৪৩%, কৃষিজীবী শ্রমিক ৩৪.৩১%, মজুর ৩৪.১১%, ব্যাবসা ৯.০৭%, চাকুরি ২.৮%, অন্যান্য ৮.২৪%।

মোট চাষযোগ্য জমি ২৬,৩২৫ হেক্টর, পতিত জমি ২০১ হেক্টর, এক-ফসলী জমি ৫৫%, দ্বি-ফসলী জমি ৪২%, ত্রি-ফসলী জমি ২.২৪% এবং অনাবাদী জমি ০.৭৬%।

ভূমি- মালিকানাঃ কৃষকদের মধ্যে ৩০% ভূমিহীন, ৩৯% প্রান্তীয়, ২৫% মধ্যবিত্ত এবং ৬% ধনী; মাথাপিছু জমির পরিমাণ ০.১৬ হেক্টর।

জমির মূল্যঃ প্রতি ।প্রতি হেক্টর প্রথম শ্রেনীর কৃষি জমির মূল্য ২০,০০,০০০ থেকে ৩০,০০,০০০ টাকা।

প্রধান ফসলঃ ধান, গম , ডাল ও শাক-সবজি।

বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় শষ্যঃ চীনা, নীল, কোদা, মাইর্যা (এক প্রকার ডাল)।

প্রধান ফলঃ আম, কাঁঠাল, লিচু, জাম, তাল, নারিকেল, বরই ইত্যাদি।

খামারঃ মৎস্য খামার ১ টি, দুগ্ধ খামার ২ টি, পোল্ট্রি ফার্ম ২৭ টি।

কুটির শিল্পঃ মাটির তৈজসপত্র তৈরি ও বাঁশ-বেতের কাজ।

হাট-বাজার ও মেলাঃ ১২ টি হাট-বাজারের মধ্যে সোনাইচন্ডী, নাচোল, রাজবাড়ী, মল্লিকপুর, নেজামপুর, হাট-বাকইল, ভেরেন্ডী, গোলাবাড়ী উল্লেখযোগ্য। মেলাঃ ১ টি (নাচোল বাজারের নাচোল দূর্গাপূজা মেলা)।

প্রধান রপ্তানী পণ্য: ধান, আম, পেয়ারা, বরই ইত্যাদি ।

কৃতী ব্যক্তিত্ব [সম্পাদনা]

ইলা মিত্র, মোঃ মাইনুল হক, মিঠু চৌধুরী, কামরুজ্জামান, মোসাদ্দেকুর রহমান (ঝালু), এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, এ্যাডভোকেট সিরাজুল ইসলাম (গ্রামঃ টগরাইল),নওশের আলী, সাইদুর রহমান স্যার,আসাদুল্লাহ স্যার, একরামুল হক স্যার, মোজাম্মেল হক স্যার, ইসলাম উদ্দীন স্যার, আজাহার স্যার, আব্দুল মালেক স্যার, প্রকৌ. পারভেজুল ইসলাম রনি, ড. অজিত কুমার দাস প্রমুখ।

বিবিধ [সম্পাদনা]

ক্লাব ১৩ টি, পাবলিক লাইব্রেরী ৪ টি, থিয়েটার গ্রুপ ১টি, সাহিত্য সংঘ ১ টি, সিনেমা হল ২ টি এবং অডিটোরিয়াম ১ টি।

সড়কপথঃ পাকা ৭১ কি.মি., আধাপাকা ৭ কি.মি. , কাচা ৩৫৫ কি.মি.; রেলপথ ২০.৫ কি.মি.; পানিপথ ২ নটিক্যাল মাইল।

এন.জি.ও. ব্রাক, প্রশিকা, কারিতাস, আশ্রয়, বাংলাদেশ ইসলামিক ইয়থ সোসাইটি (বাইস)।

স্বাস্হ্য-সেবা কেন্দ্রঃ উপজেলা হেলথ কমপ্লেক্স ১ টি, স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ৪ টি। ক্লাবের নাম - ১। গোলাবাড়ী পল্লী উন্নযন ক্লাব ২। আঝইর তরুন ক্লাব ৩। আঝইর পল্লী উন্নয়ন ক্লাব

দর্শনীয় স্থান [সম্পাদনা]

স্বপ্নপল্লী, নাচোল। রাজবাড়ী ,আঝইর গ্রাম

বহিঃসংযোগ [সম্পাদনা]