পলাশী
তে পলাশী এর অবস্থান
| পলাশী | |
| — গ্রাম পঞ্চায়েত — | |
| স্থানাঙ্ক | |
| দেশ | ভারত |
| State | পশ্চিমবঙ্গ |
| জেলাসমূহ | নদিয়া |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
| আয়তন • উচ্চতা |
• ১৭ মিটার (৫৬ ft) |
পলাশী (পুরনো ইংরেজি নাম: Plassey) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের প্রায় ৫০ কিলোমিটার উত্তরে ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি ছোট গ্রাম। ১৭৫৭ সালে এই গ্রামেই বিখ্যাত পলাশীর যুদ্ধ হয়েছিল। বর্তমানে পলাশী একটি গ্রাম পঞ্চায়েত। পলাশীর কাছাকাছি উল্লেখযোগ্য শহর বেলডাঙা।
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আমবাগানে মুর্শিদাবাদের নবাব সিরাজদ্দৌলার সঙ্গে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়। এই যুদ্ধ পলাশীর যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে জয়লাভ করে ইংরেজরা আস্তে আস্তে সারা ভারতে নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। পলাশীর যুদ্ধই পলাশী গ্রামকে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ করে তোলে। ইংরেজ রাজত্বে পলাশী বাংলা প্রদেশের (অধুনা পশ্চিমবঙ্গের) নদিয়া জেলার অন্তর্ভুক্ত হয়।[১]
১৯৯৮ সালে স্থানীয় চিনিকলের মালিক খৈতান গোষ্ঠী এই গ্রামের নাম পালটে "খৈতান নগর" রাখার চেষ্টা করে। কিন্তু স্থানীয় সংবাদপত্র ও বুদ্ধিজীবীরা এর প্রতিবাদ জানালে তারা সেই পরিকল্পনা ত্যাগ করতে বাধ্য হয়।
ভূগোল [সম্পাদনা]
পলাশীর ভৌগোলিক অবস্থান 23°48′N 88°15′E / 23.80°N 88.25°E[২] সমুদ্রপৃষ্ঠ থেকে এই অঞ্চলের উচ্চতা ১৭ মিটার (৫৬ ft)।
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Map of West Bengal - Government of West Bengal
- The battle of Palashi - Banglapedia
- The world's first multinational - The New Statesman
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||