মদিনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মদিনা
المدينة المنورة
আল মদিনাহ আল মুনাওয়ারাহ
Medina, Saudi Arabia locator map.png
স্থানাঙ্ক: 24°28′0″N, 39°36′0″E
দেশ Flag of Saudi Arabia.svg সৌদি আরব
প্রদেশ আল মদিনাহ্‌ প্রদেশ
মদিনার নির্মাণ +১৬০০ বি.সি.
মেয়র প্রিন্স আবদুল আজিজ বিন মাজেদ
এলাকা  
 - শহর 173,000 km²
জনসংখ্যা  
 - শহর (২০০৬) 1,300,000
 - ঘনত্ব 1,868/km²
সময় স্থান AST (UTC+৩)
ওয়েবসাইট: মদিনা পুরসভা

মদিনা ( আরবি ভাষায়: المدينة, সরকারী ভাবে: المدينة المنورة আল-মদিনা আল-মুনাওয়ারাহ) অথবা মদিনাহ হিসেবেও একে আনুবাদ করা হয়ে থাকে। পশ্চিমী সৌদি আরবের হেজায অঞ্চলের একটি শহর এবং আল মদিনাহ প্রদেশের রাজধানী। এইটি ইসলামের দ্বিতীয় পবিত্র শহর যেখানে মুসলমানদের শেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর স্থান। এইটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কারণ হযরত মুহাম্মাদ (সাঃ) হিজরতের পরে মদিনায় বসবাস করেছেন। নানান ঐতিহাসিক কারণে মদিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিশেষ করে মুসলমানদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ও পবিত্র এই নগরীটি । ইসলামর প্রাচীনতম ও ঐতিহাসিক তিনটি মসজিদ যেমন মসজিদে নববী ,কুবা মসজিদ (যেটি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ ) এবং মসজিদে আল কিবলাতাইন (যে মসজিদে মুসলমানদের কিবলা পরিবর্তন হয়েছিল ) অবস্থিত। হযরত মুহাম্মাদ যখন ৬২২ খ্রিস্টাব্দে তার সাহাবীদের নিয়ে পবিত্র মক্কা হতে মদিনার উদ্দেশ্যে সফর করেন তখন সে স্মৃতির উপর ভিত্তি করে ইসলামি বর্ষপঞ্জি প্রতিষ্টিত হয় যা হিজরী সাল নামে পরিচিতি লাভ করে । নবীজি (স:) এর মদিনায় হিজরতের পরে যে পবিত্র কুরআনর বাণী নাযিল হয়েছিল তাকে মাদানী সুরা বলা হয় ।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ