মক্কা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| মক্কায় হারাম শরীফে প্রার্থনারত একজন মুসলিম | |
| জনপ্রিয় নাম: "উম্ম আল কুউরা (মায়ের গ্রাম)" | |
| স্থানাঙ্ক: | |
|---|---|
| দেশ | |
| প্রদেশ | মক্কা প্রদেশ |
| মক্কার নির্মাণ | +২০০০ বি.সি. |
| প্রতিষ্ঠিত | ইব্রাহিম |
| সৌদি আরবে যোগ দিয়েছে | ১৯২৪ |
| মেয়র | ওসামা আল-বার |
| প্রদেশের প্রশাসক | খালিদ আল ফয়সাল |
| এলাকা | |
| - শহর | ৭৬০ km² |
| - শহর এলাকা | ৮৫০ km² |
| - মেট্রো | ১২০০ km² |
| জনসংখ্যা | |
| - শহর (২০০৭) | ১,৭০০,০০০ |
| - ঘনত্ব | ৪২০০/km² |
| - শহর | ২,০৫৩,৯১২ |
| - মেট্রোপোলিটন এলাকা | ২,৫০০,০০০ |
| মক্কার পৌরসভার হিসাব অনুসারে | |
| সময় স্থান | AST (UTC+৩) |
| ওয়েবসাইট: মক্কা পুরসভা | |
মক্কা (আরবি: مكة ম্যাক্ক্যা /ˈmɛkkɛ/), পূর্ণ নাম: মাক্কাহ্ আল মুকার্রামাহ্, আরবি: مكة المكرمة ম্যাক্ক্যাল্মুক্যার্র্যাম্যা /ˈmɛkkɛlmuˈkɛrrɛmɛ/) সৌদি আরবে অবস্থিত একটি শহর, যা ইসলাম ধর্মের পবিত্রতম নগরী। এখানেই ইসলাম ধর্মের পবিত্রতম স্থান কাবা শরীফ অবস্থিত। প্রতিবছর হজ্জ্ব উপলক্ষে এখানে লাখ লাখ মুসলিম সারা বিশ্ব হতে আগমণ করে থাকে।