দৈনিক প্রথম আলো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২৬শে জানুয়ারী ২০০৮ এর দৈনিক প্রথম আলো পত্রিকার প্রথম পাতা

দৈনিক প্রথম আলো বাংলাদেশ থেকে এবং বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। ১৯৯৮ খ্রিস্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয়।

সূচিপত্র

[সম্পাদনা] পত্রিকার বিবরণ

প্রথম আলো "ব্রড শ্টি" আকারে মুদ্রিত হয়। বাদামী নিউজপ্রিন্ট কাগজ ব্যবহার করা হয়। কলামের সংখ্যা ৮। পত্রিকাটি চার রং-এ মুদ্রিত। নিয়মিত সংখ্যা ২৪ পৃষ্ঠা। সপ্তাহে চার দিন মূল ব্রডশিট পত্রিকার সঙ্গে ম্যাগাজিন প্রকাশিত হয়। ১৯৯৮ সালের ৪ নভেম্বর এ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। ২০০৫ খ্রিস্টাব্দে রেমন ম্যাগসেসাই পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও রাজনীতিবিদ মতিউর রহমান এ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। [১] ২০০৮ খ্রিস্টাব্দ থেকে তিনি এ পত্রিকাটির প্রকাশক হিসাবেও দায়িত্ব পালন করছেন। পত্রিকাটি সামাজিক আন্দোলনের সংকেত হিসাবে প্রথমে যে শ্লোগানটি আপ্ত করে তা হলো "যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো"। ২০০৮ খ্রিস্টাব্দে তা পরিবর্তন করে "বদলে যাও, বদলে দাও" শ্লোগানটি গ্রহণ করা হয়।

[সম্পাদনা] নিয়মিত আয়োজন

প্রথম আলোর নিয়মিত আয়োজনে আছে- সংবাদ, সম্পাদকীয়, সারা দেশ, বিশাল বাংলা, সারা বিশ্ব, খেলাধুলা, বিনোদন, পড়াশোনা, কম্পিউটার প্রতিদিন, চিঠিপত্র। ফিচারপাতা হিসেবে আছে- শনিবারে-ছুটির দিনে, রবিবারে-স্টেডিয়াম, বিজ্ঞান প্রজন্ম, গণিত ইশকুল ও আইন অধিকার, সোমবারে-রস+আলো, মঙ্গলবারে-নকশা, বুধবারে-স্বপ্ন নিয়ে, নারীমঞ্চ, বন্ধুসভা ও স্বাস্থ্য কুশল, বৃহস্পতিবারে-আনন্দ এবং শুক্রবারে-অন্য আলো, সাময়িকী ও প্রজন্ম ডট কম। এছাড়াও শুধুমাত্র ঢাকার পাঠকদের জন্য রয়েছে ঢাকায় থাকি, চট্টগ্রাম অঞ্চলের পাঠকদের জন্য আলোকিত চট্টগ্রাম, উত্তারঞ্চলের পাঠকদের জন্য আলোকিত উত্তর, দক্ষিণাঞ্চলের পাঠকদের জন্য আলোকিত দক্ষিণ, আলোকিত সিলেট নামে বিভিন্ন আঞ্চলিক আয়োজন।

[সম্পাদনা] প্রচার এ পাঠক সংখ্যা

১৯৯৮ খ্রিস্টাব্দে প্রবর্তনের কয়েক বৎসরের মধ্যেই প্রথম আলো বাংলাদেশের জনপ্রিয়তম সংবাদপত্রে পরিণত হয়।[তথ্যসূত্র প্রয়োজন] ২০১১-এ এর প্রচার সংখ্যা গড়ে প্রতিদিন পৌনে পাঁচ লক্ষের বেশী।[তথ্যসূত্র প্রয়োজন] "সিরিয়াস" নামীয় একটি বাজার গবেষণা প্রতিষ্ঠানের জরীপ অনুযায়ী এ পত্রিকার একটি মুদ্রিত সংখ্যার পাঠক গড়ে পাঁচ জন। এছাড়া প্রতিদিন ৭ থেকে ৮ লক্ষ লোক পত্রিকাটির অন-লাইন সংস্করণ পড়ে থাকে।[তথ্যসূত্র প্রয়োজন] আরো প্রায় তিন লক্ষাধিক পাঠক ই-পেপার পাঠ করে। সব মিলিয়ে ৪ নভেম্বর ২০১০ তারিখে অর্থাৎ পত্রিকাটির যুগপূর্তি দিনে পাঠক সংখ্যা ছিল ৫২ লক্ষের বেশী।[তথ্যসূত্র প্রয়োজন] প্রথম আলোর তথ্যতীর্থে বলা হয়েছে, "‍ফেব্রুয়ারি’০৯ এ পরিচালিত পত্রিকার বাজার গবেষণায় প্রাপ্ত ফলাফলে দেখা যায়, প্রথম আলোর সার্কুলেশন এর নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রায় তিন গুণ এবং মোট পত্রিকা বাজারের মধ্যে প্রথম আলো দখল করেছে ৩৫.৮৮ শতাংশ"।[তথ্যসূত্র প্রয়োজন]

[সম্পাদনা] সামাজিক প্রকল্পসমূহ

সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও প্রথম আলো জড়িত আছে। এর মধ্যে রয়েছে এসিড সন্ত্রাস রোধ, মাদক বিরোধী আন্দোলনসহ আছে নানা আয়োজন। পাশাপাশি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগিতা, ইত্যাদি। এছাড়া জরুরি জাতীয় আপৎকালীন সমযে প্রথম আলো ত্রাণ কার্যক্রম পরিচালনা করে থাকে। সকল অর্থ আসে পাঠক-পাঠিকাদের আর্থিক অবদান থেকে।[তথ্যসূত্র প্রয়োজন] এ জন্য স্থাপন করা হয়েছে প্রথম আলো ট্রাস্ট

প্রথম আলোর সহযোগী হিসেবে রয়েছে চাকুরীর ওয়েবসাইট প্রথম আলো জবস ডট কম, বাংলা ব্লগ সাইট প্রথম আলো ব্লগ এবং এফএম রেডিও এবিসি রেডিও

[সম্পাদনা] বহিঃসংযোগ

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. http://www.rmaf.org.ph/Awardees/Citation/CitationRahmanMat.htm
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ