উহুদের যুদ্ধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উহুদের যুদ্ধ
Battle of Auhad.gif
তারিখ: মার্চ ২৩, ৬২৫
স্থান: উহুদ, মদিনার নিকটে
ফলাফল: আগে মুসলমানদের জয়,এর পর ঠিক মুসলমানদের পরাজয় না,তবে মুসলমানদের খয় খতি বেশী আর কুরাইশদের প্রতিশোধ পুরন হয় তাই এই যুদ্ধে কে মুসলমানদের পরাজয় ধরা হয়.
প্রতিপক্ষ
মুসলমান কুরাইশ নেতৃত্বাধীন জোট
সেনানায়বৃন্দ
মুহাম্মদ সা. আবু সুফিয়ান
শক্তি
১,০০০এর বেশী. ৩,০০০
হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ
৭০ জন নিহত ৪৫জন নিহত

উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘটনা। বদরের যুদ্ধের পরের বছর এই যুদ্ধ সংঘটিত হয় । বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ হিসেবে কুরাইশরা মদীনা আক্রমণ করতে আসে। ফলে এই যুদ্ধের সূত্রপাত। ইসলামের প্রাথমিক যুগের হিজরি তৃতীয় সালে মদিনার তিন মাইল উত্তর-পূর্বে উহুদ নামক একটি পাহাড়ে নিকটস্থ কঙ্করময় প্রান্তরে এই যুদ্ধ সংঘটিত হয়। বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ এবং একই সঙ্গে ইসলাম ধর্মকে অঙ্কুরেই বিনাশ করার উদ্দেশ্য নিয়ে মক্কার তিন হাজার যোদ্ধা মদিনা অভিমুখে অভিযান করে। প্রথমাবস্থায় মুসলিম বাহিনীর বিজয় লাভের লক্ষণ দেখা যায়। বিজয়ের আভাস দেকে কিছু সংখ্যক যোদ্ধা অসতর্ক হয়ে পড়লে বিপর্যয় নেমে আসে। তাঁদের নেতা মুহাম্মাদ (সা.) নির্দেশ ভুলে গিয়ে মুসলমান তীরন্দজগণ নিদির্ষ্ট স্থান পরিত্যাগ করে অন্যত্র চলে যাওয়ায় ঐ স্থান অরক্ষিত হয়ে পড়ে এবং এই সযোগে মক্কায় যোদ্ধাগণ পিছন দিক থেকে মুসলিম বাহিনীকে আক্রমণের সুযোগ পেয়ে যায়। ফলে মুসলিম বাহিনী অতর্কিতে বিপর্যস্ত অবস্থায় পড়ে। রক্তক্ষয়ী সংঘর্ষে ফলশ্রুতিতে হামজা(রা.) সহ প্রায় সত্তর জন মুসলমান শহীদ হন। মুহাম্মদ (সা.), আবুবকর (রা.)উমর (রা.) আহত হন। মুহাম্মাদ (সা.) একটি দাঁত ভেঙে যায়। মুসলমানদের বিপুল ক্ষয়ক্ষতি হয়। তবে তাঁরা আত্মরক্ষা করতে সমর্থ হয়। তাঁরা বীরত্বের সঙ্গে প্রতিরোধ করায় শত্রুপক্ষ মক্কায় ফিরে যেতে বাধ্য হয়।


[সম্পাদনা] তথ্যসূত্র


[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ