ইউসুফ
| হযরত ইউসুফ (আঃ) يوسف |
|
|---|---|
| রাজত্বকাল | ৭০ বছর |
| পিতা | হযরত ইয়াকুব (আঃ) |
| মাতা | রাহীল |
হযরত ইউসুফ (আঃ) (ইংরেজি: Joseph অথবা Yosef, হিব্রু: יוֹסֵף, আধুনিক Yosef তিবেরিয়ান Yôsēp̄; আরবি: يوسف, Yusuf) ইহুদি, খ্রিস্ট, এবং ইসলাম ধর্মে স্বীকৃত একজন পয়গম্বর। কোরআন এবং হিব্রু বাইবেলের বর্ণনা অনুসারে, তিনি হযরত ইয়াকুব (আঃ) এর বারো ছেলের ১১তম ছেলে।[১] তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতেন। ইউসুফ নামটি মুসলিম জাতি এবং মধ্যপ্রাচ্যর মধ্যে সাধারণ নামগুলোর একটি।
হিব্রু বাইবেল এবং কোরআনের বিভিন্ন স্থানে ইউসুফ (আঃ) নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু শুধু কোরআনের সূরা ইউসুফে তার ঘটনা সম্পূর্ণ ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। ইউসুফের ঈর্শান্বিত ভাইরা তাকে একটি কাফেলার দলের কাছে কম মূল্যে বিক্রি করে দেয়, পরবর্তিতে তিনি মিশরের বাদশাহর পরে দ্বিতীয় হ্মমতাশালী ব্যক্তি হন।
পরিচ্ছেদসমূহ |
জীবনী [সম্পাদনা]
পরিবার [সম্পাদনা]
ইয়াকুরের বারপুত্রের মধ্যে প্রথম দশ জন জ্যেষ্টপুত্র, তার প্রথমা স্ত্রী "লাইয়্যা বিনতে লাইয়্যানের" গর্ভে জন্মলাভ করে। তাঁর মৃত্যুর পর ইয়াকুব "লাইয়্যার" ভাগিনী "রাহীলকে" বিবাহ করেন। রাহীলের গর্ভে দু-পুত্র ইউসুফ এবং বেনজামিন জন্মলাভ করে। তার ছোট ছেলের জন্মের পরে তিনিও মৃত্যুমুখে পতিত হন।[২] হিব্রু বাইবেল অনুসারে তার বার ছেলের নাম হলোঃ রেউবেন বা ইয়াহুদা, সিমোন, লেভি, জুদাহ, ডান, নাফতালি, গাড, আশের, ইসশাচার, জেবুলুন, ইউসুফ এবং বেনজামিন বা বেনইয়ামিন।[৩]
ইউসুফের স্বপ্ন [সম্পাদনা]
ইউসুফ ছোট সময় একদিন স্বপ্নে দেখলেন যে, একাদশ নক্ষত্র, সূর্য ও চন্দ্র তার প্রতি অবনত অবস্থায় রয়েছে। পরের দিন ইউসুফ তার পিতাকে তার এই স্বপ্নের কথা বললেন। তার স্বপ্নের বাখ্যা হচ্ছে যে, এগারোটি নহ্মত্রের অর্থ হচ্ছে ইউসুফের এগারো ভাই, সূর্যের অর্থ পিতা এবং চন্দ্রের অর্থ মাতা। তিনি স্বপ্নের বর্ণনা শুনে বুঝতে পারলেন এবং ইউসুফের ভাইদের কাছে তার এই স্বপ্ন বৃত্তান্ত না করার জন্য ইউসুফকে বললেন। কারণ, স্বপ্নের তাৎপর্য অনুধাবন করে ভাইরা ইউসুফের প্রতি ঈর্শান্বিত হয়ে তার ক্ষতি করতে পারে।
আরও দেখুন [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ JewishEncyclopedia.com - JOSEPH
- ↑ মারেফুল কোরআন, হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ শাফী' (রহঃ), অনুবাদঃ মাওলানা মুহিউদ্দন খান, সূরা ইউসু্ফ, পৃষ্ঠা- ৬৫৪।
- ↑ Tribe of Israel
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Yusuf |
- Prophet Joseph (Yusuf)
- The meaning of Joseph's story in the Qur'an from the standpoint of his dream
- The Story of Yusuf.
|
||||||||||||||||||||