দামোদর নদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গঙ্গার শাখা হুগলীর উপনদী দামোদর। দামোদর নদ নামে খ্যাত।
- উৎস: ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমিতে, পালামৌ জেলার টোরির নিকট উচ্চগিরি শৃঙ্গ।
- মোহনা: কলকাতার ৫০কি.মি. দক্ষিণে হুগলী নদীতে সঙ্গম।
- দৈর্ঘ্য: ৫৯২ কি.মি.
উপনদী[সম্পাদনা]
বরাকর, কোনার, উশ্রী, বোকারো (নদী) ইত্যাদি।
অববাহিকা[সম্পাদনা]
সর্পিল গতিতে বয়ে চলা দামোদরের ২৪,২৩৫ বর্গ কি.মি. বিস্তীর্ণ অববাহিকা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পালামৌ, হাজারীবাগ, কোডার্মা, গিরিডি, ধানবাদ, বোকারো, চাতরা জেলা, এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান ও হুগলী জেলার অধিকাংশ জুড়ে বিস্তৃত। এছাড়া ঝাড়খণ্ডের পালামৌ, রাঁচি, লোহারডগা, ও দুমকা জেলা এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া ও হাওড়া জেলার স্বল্প কিছু অংশও দামোদর উপত্যকার অংশ।
বাংলার দুঃখ[সম্পাদনা]
প্রতি বর্ষায় দামোদরের বন্যায় অনেক প্রাণ ও সম্পত্তি হানির কারণে দামোদর নদ "বাংলার দুঃখ" নামে আখ্যায়িত।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |