মেজিয়া সমষ্টি উন্নয়ন ব্লক
| মেজিয়া | |
| — সমষ্টি উন্নয়ন ব্লক — | |
|
|
|
| স্থানাঙ্ক | 23°36′N 87°06′E / 23.6°N 87.1°E |
| দেশ | |
| রাজ্য | West Bengal |
| জেলা | বাঁকুড়া |
| লোকসভা কেন্দ্র | বাঁকুড়া |
| বিধানসভা ক্ষেত্র | শালতোড়া |
| জনসংখ্যা • ঘনত্ব |
৭৬,১১৭ (2001) • ৪৬৭ /km² (১,২১০ /sq mi) |
| লিঙ্গ অনুপাত | 926 ♂/♀ |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
| আয়তন • উচ্চতা |
>১৬২.৯০ বর্গ কি.মি. (৬৩ বর্গ মাইল)> • ৭৭ m (২৫৩ ft) |
| ওয়েবসাইট | bankura.gov.in/ |
মেজিয়া সমষ্টি উন্নয়ন ব্লক ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাঁকুড়া সদর মহকুমার একটি প্রশাসনিক বিভাগ। ব্লকটি মেজিয়া থানার অধীনস্থ। ব্লকের সদর মেজিয়া।[১][২] পশ্চিমবঙ্গ সরকার মেজিয়ার কাছে শালতোড়া ব্লকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। মেজিয়া ব্লকটি রানিগঞ্জ থেকে বাঁকুড়া ও বিষ্ণুপুর হয়ে মেদিনীপুর পর্যন্ত প্রসারিত ৬০ নং জাতীয় সড়কের উপর অবস্থিত। মেজিয়া ব্লকে দামোদর নদের উপর একটি সেতু রয়েছে। এটি বর্ধমান জেলার দুর্গাপুর থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] ভূগোল
মেজিয়া ব্লক 23°36′N 87°06′E / 23.6°N 87.1°E অক্ষ ও দ্রাঘিমাংশে অবস্থিত।[৩] এখানকার গড় উচ্চতা ৭৭ m (২৫৩ ft)।
মেজিয়া ব্লকের আয়তন ১৬২.৯০ বর্গকিলোমিটার।[২]
[সম্পাদনা] গ্রাম পঞ্চায়েত
মেজিয়া ব্লক/পঞ্চায়েত সমিতির অধীনস্থ গ্রাম পঞ্চায়েতগুলি হল: অর্ধগ্রাম, বাণজোড়া, কুশতোড়া, মেজিয়া ও রামচন্দ্রপুর।[৪]
[সম্পাদনা] জনপরিসংখ্যান
২০০১ সালের জনগণনা অনুসারে, মেজিয়া ব্লকের জনসংখ্যা ৭৬,১১৭। এর মধ্যে ৩৯,৫১৮ জন পুরুষ ও ৩৬,৫৯৯ জন মহিলা। ১৯৯১-২০০১ সালে ব্লকের দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৯.৮৫%; যা বাঁকুড়া জেলার ১৩.৭৯% বৃদ্ধিহার এবং সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যের ১৭.৮৪% বৃদ্ধিহারের তুলনায় বেশ কম।[২]
শালতোড়া ব্লকের তফসিলি জাতি ও উপজাতি জনসংখ্যা যথাক্রমে ২৫,৭৪০ ও ২,১৯৬ জন।[৫]
[সম্পাদনা] অর্থনীতি
মেজিয়া আগে কৃষিনির্ভর অঞ্চল ছিল। ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড পরে এখানে কয়লা উত্তোলন শুরু করে। এটি বর্তমানে কোল ইন্ডিয়া লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ কয়লাখনি।[৬] ১৯৯৬ সালে দুর্লভপুরে দামোদর ভ্যালি কর্পোরেশন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে। এখানে তিনটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। পাশাপাশি ২ X ২৫০ মেগাওয়াট অধিক ক্ষমতা এর সঙ্গে যোগ করার পরিকল্পনা রয়েছে।[৭] লা ফার্জে মেজিয়ায় একটি সিমেন্ট কারখানা স্থাপন করছে।[৮] এই কারখানায় তাপবিদ্যুৎ কেন্দ্রের ফ্লাই অ্যাশ ব্যবহার করা হবে।[৯] শোভা ইস্পাত এখানে ২৭৯ কোটি টাকা বিনিয়োগ করে একটি স্পঞ্জ আয়রন, রোল প্রোডাক্ট ও ফেরো অ্যালয় ইউনিট স্থাপন করছে।[১০]
পশ্চিমবঙ্গ সরকার ও বাঁকুড়া জেলা প্রশাসন জেলার যে কয়েকটি ব্লককে সর্বাপেক্ষা অধিক শিল্প সম্ভাবনাময় ব্লক হিসেবে চিহ্নিত করেছে, মেজিয়া ব্লক সেগুলির অন্যতম।[১১]
[সম্পাদনা] বহিঃসংযোগ
[সম্পাদনা] পাদটীকা
- ↑ Contact details of Block Development Officers. Bankura district. প্রকাশক: West Bengal Government. http://wbprd.gov.in/html/asp/bdo_contact.asp?cd=DE। সংগৃহীত হয়েছে: 2011-04-01.
- ↑ ২.০ ২.১ ২.২ Provisional population totals, West Bengal, Table 4, Bankura District. Census of India 2001. প্রকাশক: Census Commission of India. http://web.cmc.net.in/wbcensus/DataTables/02/Table4_13.htm। সংগৃহীত হয়েছে: 2011-04-01.
- ↑ Falling Rain Genomics, Inc - Mejia
- ↑ BRGF Allotment Order No. 16. Bankura district. প্রকাশক: Government of West Bengal - Department of Panchayats & Rural Development. http://wbprd.gov.in/html/asp/writereaddata/Notifications/01070041.pdf। সংগৃহীত হয়েছে: 2011-04-01.
- ↑ TRU for all Districts (SC & ST and Total). Census 2001. প্রকাশক: Census Commission of India. http://web.cmc.net.in/wbcensus/HouseListingF/SCST/All_distSCST(TRU1)13.htm। সংগৃহীত হয়েছে: 2008-08-23.
- ↑ Eastern Coalfields
- ↑ DVC
- ↑ The Telegraph 1 December 2007
- ↑ The Times of India 13 June 2002
- ↑ Rediff
- ↑ Bankura District official website
|
|||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||