দ্বারকেশ্বর নদ
| দ্বারকেশ্বর নদ | |
|---|---|
| দেশ | ভারত |
| প্রদেশ | পশ্চিমবঙ্গ |
| প্রধান শহর | বাঁকুড়া |
| পতন স্থান | রূপনারায়ণ |
| উৎস | তিলবনি পাহাড় |
| মূল অন্য নদীতে প্রবাহ |
|
| - ডানে | শিলাই নদী |
দ্বারকেশ্বর বা ঢলকিশোর বা ধলকিশোর দক্ষিণ-পশ্চিম পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রধান নদ। পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়ে শিলাই প্রবাহিত। পুরুলিয়া জেলার কাশীপুর থানার আদ্রা শহর ও হুড়া গ্রামের মাঝে অবস্থিত একটি ঝিল থেকে উৎপন্ন হয়ে দ্বারকেশ্বর নদ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। কিছুদূরে রোক ও দুধভরিয়া নামে দুটি নালা এই নদে এসে মিলিত হয়েছে। বাঁকুড়া জেলার ছাতনার কাছে কুমাসি নদী দ্বারকেশ্বরে মিশেছে। বাঁকুড়া শহরের কাছে প্রতাপপুরে গন্ধেশ্বরী নদী দ্বারকেশ্বরের সঙ্গে মিলিত হয়েছে। এই জেলাইয় দ্বারকেশ্বরের অপর চারটি উপনদী হল – বিড়াই, আড়কুশা, হোরিংমুড়ি ও ছোলাকান্ডার। তারপর দক্ষিণপূর্বে প্রবাহিত হয়ে আরামবাগ মহকুমার কুমারগঞ্জের এটি হুগলি জেলায় প্রবেশ করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কাছে শিলাই নদীর সঙ্গে মিলিত হয়ে দ্বারকেশ্বর রূপনারায়ণ নামে প্রবাহিত হয়েছে।
দ্বারকেশ্বর সাধারণত একটি জলহীন নদী। এর তলদেশ বালুকাময়। তবে বর্ষাকালে দুই কূল ছাপিয়ে বন্যা হয়। বাঁকুড়া, বিষ্ণুপুর ও আরামবাগ শহর তিনটি এই নদীর তীরে অবস্থিত।
তথ্যসূত্র [সম্পাদনা]
- বাংলার নদনদী, দিলীপকুমার বন্দ্যোপাধ্যায়, দে’জ পাবলিশিং, কলকাতা, ২০০৭