অধিবর্ষ
অধিবর্ষ (ইংরেজি: Leap year, সাধারণত গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী চার বছর পর পর অতিরিক্ত একটি দিনসহ বিশেষ বছর, যাতে ৩৬৫ দিনের পরিবর্তে ৩৬৬ দিন থাকে। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড, অথচ সাধারণত দিন হিসাব করা হয় ২৪ ঘন্টা। এভাবে প্রতিদিন ৩ মিনিট ৫৬ সেকেন্ড সময় গোনার বাইরে থেকে যায় বলে প্রতি চার বছর পরপর ৩৬৬ দিনে বছর হিসাব করার মাধ্যমে তা গণনায় ধরা হয় হয়। গ্রেগরীয় বর্ষপঞ্জিমতে, প্রতি চার বছরে একবার ফেব্রুয়ারি মাসে ১ দিন অতিরিক্ত যোগ করে এই কাজটি করা হয়। তাই এই চার বছর পর পর ৪ দিয়ে বিভাজ্য বছরগুলোকে অধিবর্ষ বলা হয়, এবং এই বছরগুলোতে ফেব্রুয়ারি মাস হয় ২৯ দিনে। যেমন: ২০১২ একটি অধিবর্ষ, যা ৪ দিয়ে নিঃশেষে বিভাজ্য।
বাংলা বর্ষপঞ্জি [সম্পাদনা]
বাংলা বর্ষপঞ্জি, যা সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত হয়, তাতে অধিবর্ষের ধারণা দেখা যায় না। পরবর্তিতে বাংলাদেশে বাংলা একাডেমী কর্তৃক প্রস্তুত নতুন বর্ষপঞ্জিমতে বাংলা বর্ষপঞ্জিতেও গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসরণে ফেব্রুয়ারি মাসের সমসাময়িক বাংলা মাসে, সাধারণত ফাল্গুন মাসে, প্রতি চারবছর পর পর একবার অতিরিক্ত একটি দিন গণনা করা হয়, অর্থাৎ আধুনিক বাংলা বর্ষপঞ্জিতেও অধিবর্ষ গণনা করা হয়। তবে ভারত সনাতন বাংলা বর্ষপঞ্জি ব্যবহার করে বলে তাতে অধিবর্ষ গণনা করা হয় না।
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |