ভূতাত্ত্বিক সময়
ভূতাত্ত্বিক সময় বলতে পৃথিবীর উৎপত্তি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত পুরো সময়কে বোঝায়। ভূতাত্ত্বিক সময় বা ভূতাত্ত্বিক সময়সীমা (টাইম স্কেল) ব্যবহার করে ভূবিজ্ঞানীরা পৃথিবীতে এ পর্যন্ত সংঘটিত সকল ঘটনা এবং তাদের মধ্যে সম্পর্ক স্থাপনের গবেষণা করে থাকেন। বিজ্ঞানীরা এই সময়কে বিভিন্ন সীমায় বিভক্ত করেছেন এবং প্রতিটি সীমার পৃথক পৃথক নাম দেয়া হয়েছে। বিভিন্ন যুগান্তকারী ঘটনার মাধ্যমে এই সীমাগুলো নির্ণয় করা হয়েছে। এই নিবন্ধে ভূতাত্ত্বিক সময়ের যে সীমা ছক দেয়া হয়েছে তার সবগুলো নাম ও তারিখ ইন্টারন্যাশনাল কমিশন অন স্ট্র্যাটিগ্রাফি কর্তৃক প্রস্তাবিত নামকরণ ব্যবস্থা অনুযায়ী উল্লেখ করা হয়েছে। এছাড়া সকল রঙ ইউনাইটেড স্টেট্স জিওলজিক্যাল সার্ভে কর্তৃক প্রস্তাবিত প্রমিত কালার কোড অনুযায়ী ব্যবহার করা হয়েছে।
তেজস্ক্রিয়মিতি অনুযায়ী বয়স পরীক্ষা করে দেখা গেছে, পৃথিবীর বয়স আনুমানিক ৪.৫৭ বিলিয়ন বছর। আগেই বলা হয়েছে, সীমা নির্ধারণ করেছে বিভিন্ন যুগান্তকারী ভূতাত্ত্বিক ও জীবাশ্মবিদ্যাগত ঘটনা। এ ধরনের ঘটনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গণ বিলুপ্তি। উদাহরণস্বরূপ, ক্রিটাশিয়াস যুগ এবং প্যালিওজিন যুগের সীমা নির্ধারণ করেছে একটি বিলুপ্তি ঘটনা যার নাম ক্রিটাশিয়াস-টার্শিয়ারি বিলুপ্তি ঘটনা। এই বিলুপ্তি ঘটনার মাধ্যমে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। অতীতে যেতে যেতে যে সময়ের আর কোন নির্ভরযোগ্য জীবাশ্ম রেকর্ড পাওয়া যায় না সে যুগের সীমা নির্ধারণ করা হয় পরম যুগের নীতি অবলম্বন করে।
পরিভাষা [সম্পাদনা]
চিত্রলৈখিক কালপঞ্জি [সম্পাদনা]
প্রথম ও দ্বিতীয় কালপঞ্জি দুটি প্রথমটিরই শাখা। অ্যাসটেরিক্স চিহ্ন দ্বারা তা-ই বোঝানো হয়েছে।



হোলোসিন যুগটি এতো কম সময়ের যে এই কালপঞ্জিতে দেখানো সম্ভব নয়।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- NASA: Geologic Time
- GSA: Geologic Time Scale
- British Geological Survey: Geological Timechart
- GeoWhen Database
- International Commission on Stratigraphy Time Scale
- CHRONOS
- National Museum of Natural History - Geologic Time
- SeeGrid: Geological Time Systems Information model for the geologic time scale
- Exploring Time from Planck Time to the lifespan of the universe