বুদ্ধদেব ভট্টাচার্য
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| বুদ্ধদেব ভট্টাচার্য | |
|---|---|
| বুদ্ধদেব ভট্টাচার্য | |
| পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী | |
| কার্যালয়ে ৬ নভেম্বর ২০০০–- ১৩ মে ২০১১ |
|
| পূর্বসূরী | জ্যোতি বসু |
| উত্তরসূরী | মমতা বন্দ্যোপাধ্যায় |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১ মার্চ ১৯৪৪ কলকাতা, পশ্চিমবঙ্গ |
| রাজনৈতিক দল | ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী) |
| বাসস্থান | কলকাতা |
| ধর্ম | নাস্তিক |
| ওয়েব সাইট | www.cpim.org |
| January 27 তে , 2007 উত্স: [১] |
|
বুদ্ধদেব ভট্টাচার্য ( জন্মঃ মার্চ ১, ১৯৪৪- )একজন ভারতীয় কমিউনিস্ট নেতা এবং বর্তমানে ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী) দলের পলিটব্যুরোর সদস্য ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী।[১]
শৈশব ও শিক্ষা [সম্পাদনা]
১৯৬১ সালে কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে মানবিকী বিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ১৯৬৪ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে কলা শাখায় সাম্মানিক স্নাতক হন। স্কুলজীবনে এন.সি.সি-তে যোগদান করেন। কলেজজীবনেও এন.সি.সি-র ক্যাডেট (নৌ শাখা) ছিলেন।
রাজনৈতিক জীবন [সম্পাদনা]
কলেজজীবনে রাজনীতিতে যোগদান সি. পি. আই (এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য সি. পি. আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সি. পি. আই (এম) পলিটবু্যরোর সদস্য
- ১৯৭৭-৮২ : পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রীসভায় তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব গ্রহণ করেন এবং এই বিভাগ পরে তথ্য ও সংস্কৃতি বিভাগ নামে পরিচিত হয়
- ১৯৮৭-৯৬ : ভারপ্রাপ্ত মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ, স্থানীয় শাসন, পৌর ও নগরোন্নয়ন বিভাগ
- ১৯৯১-৯৩ : ভারপ্রাপ্ত মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পুর ও নগর উন্নয়ন বিভাগ (অগ্নি নির্বাপণ পরিষেবা বাদে)
- ১৯৯৪ : ভারপ্রাপ্ত মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ
- ১৯৯৬ : ভারপ্রাপ্ত মন্ত্রী, স্বরাষ্ট্র (আরক্ষা) বিভাগ, তথ্য ও সংস্কৃতি বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ
- ১৯৯৯ : উপ মুখ্যমন্ত্রী
- নভেম্বর ৬, ২০০০ : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন
- মে ১৮, ২০০১ : ত্রয়োদশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন
- মে ১৮, ২০০৬ : চতুর্দশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন
- মে ১৯, ২০১১ : পঞ্চদশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে পরাজিত হয়ে মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করেন
তথ্যসূত্র [সম্পাদনা]
| পূর্বসূরী জ্যোতি বসু |
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ২০০০– |
উত্তরসূরী মমতা বন্দোপাধ্যায় |
|
|||||||
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |