গৌরগোবিন্দ রায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গৌরগোবিন্দ রায়
Replace this image male bn.svg
জন্ম ১৮৪১
মৃত্যু ১৯১২
জাতীয়তা বাংলাদেশী
বংশোদ্ভূত বাঙালি
নাগরিকত্ব বাংলাদেশ Flag of Bangladesh.svg
যে জন্য পরিচিত গ্রন্থকার, পত্রিকা সম্পাদক

গৌরগোবিন্দ রায় (জন্ম: ১৮৪১ - মৃত্যু: ১৯১২) একজন গ্রন্থকার, ব্রাহ্মধর্মের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং পত্রিকা সম্পাদক ।

গৌরগোবিন্দ রায় বর্তমান বাংলাদেশের পাবনার ঘোড়াচরার নিবাসী ছিলেন । তাঁর পিতার নাম গৌরমোহন । তাঁর খুল্লতাত তাঁকে পোষ্যপুত্র নিয়েছিলেন । তিনি রংপুর হাইস্কুলে এন্ট্রান্স পর্যন্ত পড়েন । তারপর সংস্কৃত এবং ফারসী এবং এক মুসলমান সাধুর কাছে দরশ শিক্ষা করেন ।

কর্মজীবন[সম্পাদনা]

গৌরগোবিন্দ রায় ১৮৬৩ থেকে ১৮৬৬ খ্রিস্টাব্দ পর্যন্ত পুলিশ বিভাগের সাব-ইন্সপেক্টর ছিলেন । ১৮৬৬ খ্রিস্টাব্দে চাকরি ছেড়ে তিনি কেশবচন্দ্রের অনুগামী হন ও প্রচারকের ভূমিকা গ্রহণ করেন । ১৮৭৯ খ্রিস্টাব্দে কেশবচন্দ্র তাঁকে ধর্মশাস্ত্রের আলোচনা ও ব্যাখ্যার জন্য নিযুক্ত করেন । এবং ১৮৭৬ খ্রিস্টাব্দে উপাধ্যায় উপাধি ও জ্ঞানশিক্ষার্থী ব্রত দেন । তিনি আমরন এই কাজে নিযুক্ত ছিলেন । ব্রাহ্মধর্মের আদর্শবাণী সুবিশালমিদং বিশ্বং পবিত্রং ব্রাহ্মমন্দিরম ইত্যাদি শ্লোকটি তাঁরই রচনা ।

ধর্মতত্ত্ব পত্রিকার সম্পাদনা এবং ভিক্টোরিয়া বালিকা বিদ্যালয় পরিচালনায় সহযোগিতা করা তাঁর জীবনের অন্যতম উল্লেখযোগ্য কাজ । শ্রুত প্রকাশ নামে সংস্কৃত পত্রিকা এবং কেশবচন্দ্রের নবসংহিতা, যোগ, জীবনবেদব্রহ্মগীতোপনিষদের সংস্কৃত অনুবাদ প্রকাশ করেন । তিনি জীবনের শেষ দুই বছর সন্ন্যাস অবলম্বন করেছিলেন ।

তাঁর রচিত উল্লেখযোগ্য সংস্কৃত ও বাংলা গ্রন্থ :

  • শ্রীমদ্‌ভগবদ্গীতাসমন্বয়ভাষ্য
  • শ্রীমদ্‌ভগদ্গীতা প্রপূর্ত্তি
  • বেদান্তসমন্বয়ভাষ্যং
  • শ্রীকৃষ্ণের জীবন ও ধর্ম
  • আচার্য কেশবচন্দ্র প্রভৃতি

তথ্যসূত্র[সম্পাদনা]

  • সংসদ বাঙালি চরিতাভিধান - প্রথম খণ্ড - সংশোধিত চতুর্থ সংস্করন - সাহিত্য সংসদ