শ্রীরামপুর কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Serampore College
130px
লাতিন: Gloriam Sapientes Possidebunt
Motto The wise will possess glory
Established 1818
ধরণ College
প্রিন্সিপাল Dr. Lalchungnunga
Admin. staff 79 (teaching), 30 (non-teaching)
শিক্ষার্থী 2,277
অবস্থান Serampore, West Bengal, India
ক্যাম্পাস Rural
সম্পৃক্ততা Senate of Serampore College (University) and University of Calcutta
ওয়েবসাইট http://www.seramporecollege.org/
*NAC 2004 report on the College and its degree issuing position


শ্রীরামপুর কলেজ ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠান। ১৮১৮ সালে উইলিয়ম কেরী , যশুয়া মার্শম্যানউইলিয়ম ওয়ার্ড নামে তিনজন মিশনারি দেশীয় পুরোহিত সম্প্রদায় সৃষ্টির মানসে ভারতীয় খ্রিষ্টানদের প্রশিক্ষণের লক্ষে্য এই কলেজ নির্মাণ করেন। কিন্তু এর অন্য লক্ষ্যও ছিল। এখানে এশীয় খ্রিষ্টান এবং অন্যান্য যুব সম্প্রদায়কে একই সঙ্গে প্রাচ্য সাহিত্য ও পাশ্চাত্য বিজ্ঞান পড়ানো হতো। সেকালে হিন্দু কলেজে ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রচলিত থাকলেও তা সীমাবদ্ধ ছিল কেবল উচ্চবিত্তের মুষ্টিমেয় ছাত্রের মধ্যে। সর্বসাধারণের পড়বার সুযোগ সেখানে ছিল না। কেরী এবং তাঁর সহযোগিগণ সর্বসাধারণের জন্য একটি প্রতিষ্ঠানের প্রয়োজন অনুভব করেন। তাঁরা নিজেদের আয় থেকে দেড় লক্ষ টাকা ব্যয়ে কলেজ ভবনটি নির্মাণ করেন। এটি হচ্ছে সর্বপ্রথম এবং এখন পর্যন্ত ভারতের একমাত্র প্রতিষ্ঠান যেখানে ধর্ম, মানবিক বিদ্যা এবং ধর্মনিরপেক্ষ বিষয় একই সঙ্গে পড়ানো হয়। প্রথমে মাত্র ৩৭ জন ছাত্র নিয়ে শ্রীরামপুর কলেজ শুরু হয়। শুরুতে মিশন ভবনে পাঠাদানের কাজ চলত।

[সম্পাদনা] বহিঃসংযোগ


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ