অনুরূপা দেবী
অনুরূপা দেবী (৯ই সেপ্টেম্বর, ১৮৮২- ১৯শে এপ্রিল, ১৯৫৮) (ইংরেজি:Anurupa Debi) একজন বাঙালি ঔপন্যাসিক। তাঁর পিতার নাম মুকুন্দদেব মুখোপাধ্যায় এবং পিতামহ ছিলেন বিশিষ্ট লেখক ভূদেব মুখোপাধ্যায়। তাঁর দিদি ইন্দিরা দেবী ছিলেন একজন ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং কবি । তিনি তাঁর আইন ব্যবসায়ী স্বামী শিখরনাথ বন্দ্যোপাধ্যায়ের সাথে মজঃফরপুরে বসবাস করতেন । [১]
অনুরূপা দেবী তাঁর দিদি ইন্দিরা দেবীর অনুপ্রেরণায় সাহিত্য চর্চা আরম্ভ করেন । তাঁর প্রথম কবিতা ঋজুপাঠ অবলম্বনে রচিত । রাণী দেবী ছদ্মনামে তাঁর রচিত প্রথম গল্প কুন্তলীন পুরস্কার প্রতিযোগিতায় প্রকাশিত হয় । ১৩১১ বঙ্গাব্দে তাঁর রচিত প্রথম উপন্যাস টিলকুঠি নবনূর পত্রিকায় প্রকাশিত হয় । ১৩১৯ বঙ্গাব্দে তাঁর উপন্যাস পোষ্যপুত্র ভারতী পত্রিকায় প্রকাশিত হলে তিনি বিখ্যাত হন । [১]
অনুরূপা দেবী একজন সমাজ সংস্কারক ছিলেন । তিনি কাশী এবং কলকাতায় কয়েকটি বালিকা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন । তিনি একাধিক নারীকল্যাণ আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন । ১৯৩০ খ্রিস্টাব্দে তিনি মহিলা সমবায় প্রতিষ্ঠান স্থাপন করেন । নারীর অধিকার আন্দোলনের তিনি একজন পুরোধা ছিলেন । [১]
তাঁর রচিত উপন্যাস মন্ত্রশক্তি, মা, মহানিশা, পথের সাথী, বাগদত্তা নাটকে রূপান্তরিত হয়েছিল । তিনি ৩৩টি গ্রন্থ রচনা করেছিলেন । জীবনের স্মৃতিলেখা তাঁর অসমাপ্ত রচনা । [১]
পরিচ্ছেদসমূহ |
রচনা[সম্পাদনা]
উপন্যাস[সম্পাদনা]
|
|
অন্যান্য[সম্পাদনা]
সাহিত্যে নারী, স্রষ্ট্রী ও সৃষ্টি, বিচারপতি, জীবনের স্মৃতিলেখা
সম্মাননা[সম্পাদনা]
- প্রথম প্রকাশিত গল্পের জন্য কুন্তলীন পুরস্কার লাভ।
- শ্রীভারতধর্ম মহামন্ডল থেকে 'ধর্মচন্দ্রিকা' উপাধি লাভ (১৯১৯)।
- শ্রীশ্রীবিশ্বমানব মহামন্ডল থেকে 'ভারতী' উপাধি লাভ (১৯২৩)।
- কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক 'জগত্তারিণী স্বর্ণপদক' লাভ (১৯৩৫)।
- 'ভুবনমোহিনী দাসী স্বর্ণপদক' লাভ (১৯৪১)।
- 'লীলা লেকচারার' পদে অধিষ্ঠিত (১৯৪৪)
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ ১.২ ১.৩ সংসদ বাঙালি চরিতাভিধান - প্রথম খণ্ড - সাহিত্য সংসদ ISBN 81-85626-65-0
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |