বিষয়বস্তুতে চলুন

সৌদি আরব জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Saudi Arabia national football team থেকে পুনর্নির্দেশিত)
সৌদি আরব
দলের লোগো
ডাকনামالأخضر (সবুজ)
الصقور الخضر (সবুজ ফ্যালকন)
অ্যাসোসিয়েশনসৌদি আরবীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচএর্ভে রেনার
অধিনায়কসালমান আল-ফরজ
সর্বাধিক ম্যাচমুহাম্মদ আল-দিয়ায়া (১৭৮)[]
শীর্ষ গোলদাতামাজিদ আব্দুল্লাহ (৭২)[]
মাঠবিভিন্ন
ফিফা কোডKSA
ওয়েবসাইটwww.saff.com.sa
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৫৬ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ২১ (জুলাই ২০০৪)
সর্বনিম্ন১২৬ (ডিসেম্বর ২০১২)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৬২ বৃদ্ধি ২ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ২৭ (নভেম্বর ১৯৯৮)
সর্বনিম্ন১১২ (অক্টোবর ১৯৭৬)
প্রথম আন্তর্জাতিক খেলা
 লেবানন ১–১ সৌদি আরব 
(বৈরুত, লেবানন; ১৮ জানুয়ারি ১৯৫৭)
বৃহত্তম জয়
 পূর্ব তিমুর ০–১০ সৌদি আরব 
(দিলি, পূর্ব তিমুর; ১৭ নভেম্বর ২০১৫)
বৃহত্তম পরাজয়
 সংযুক্ত আরব প্রজাতন্ত্র ১৩–০ সৌদি আরব 
(কাসাব্লাঙ্কা, মরক্কো; ৩ সেপ্টেম্বর ১৯৬১)
বিশ্বকাপ
অংশগ্রহণ৫ (১৯৯৪-এ প্রথম)
সেরা সাফল্য১৬ দলের পর্ব (১৯৯৪)
এএফসি এশিয়ান কাপ
অংশগ্রহণ১০ (১৯৮৪-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৮৪, ১৯৮৮, ১৯৯৬)
ডাব্লিউএএফএফ চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ৩ (২০১২-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০১২, ২০১৪, ২০১৯)
কনফেডারেশন্স কাপ
অংশগ্রহণ৪ (১৯৯২-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (১৯৯২)

সৌদি আরব জাতীয় ফুটবল দল (আরবি: المنتخب العربي السعودي لكرة القدم) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সৌদি আরবের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সৌদি আরবের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সৌদি আরবীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৫৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৭২ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৭ সালের ১৮ই জানুয়ারি তারিখে, সৌদি আরব প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; লেবাননের বৈরুতে অনুষ্ঠিত সৌদি আরব এবং লেবাননের মধ্যকার উক্ত ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছে।

আল আখদার নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এর্ভে রেনার এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন আল হিলালের মধ্যমাঠের খেলোয়াড় সালমান আল-ফরজ

সৌদি আরব এপর্যন্ত ৫ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৯৪ ফিফা বিশ্বকাপের ১৬ দলের পর্বে পৌঁছানো, যেখানে তারা সুইডেনের কাছে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপে সৌদি আরব অন্যতম সফল দল, যেখানে তারা ৩টি (১৯৮৪, ১৯৮৮ এবং ১৯৯৬) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, সৌদি আরব ১৯৯২ কিং ফাহাদ কাপে রানার-আপ হয়েছে; যেখানে তারা আর্জেন্টিনার কাছে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

মুহাম্মদ আল-দিয়ায়া , সামি আল-জাবির, মুহাম্মদ আল-খিলাইউই, মোহাম্মদ আল-সাহলাউই এবং তাইসির আল-জাসিমের মতো খেলোয়াড়গণ সৌদি আরবের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০৪ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সৌদি আরব তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (২১তম) অর্জন করে এবং ২০১২ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১২৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে সৌদি আরবের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২৭তম (যা তারা ১৯৯৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১১২। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৫৪অপরিবর্তিত  স্লোভেনিয়া১৪২৭.৮৪
৫৫অপরিবর্তিত  জ্যামাইকা১৪২১.৫৪
৫৬অপরিবর্তিত  সৌদি আরব১৪২১.০৬
৫৭অপরিবর্তিত  বুর্কিনা ফাসো১৪১১.০১
৫৮অপরিবর্তিত  কাতার১৪০৭.৩
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৬০হ্রাস ১৩  প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড১৬০৮
৬১হ্রাস  ইসরায়েল১৬০৩
৬২বৃদ্ধি  সৌদি আরব১৫৮৫
৬৩হ্রাস ২৬  কোস্টা রিকা১৫৭৭
৬৪হ্রাস  বুর্কিনা ফাসো১৫৭১

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০ফিফার সদস্য ছিল নাফিফার সদস্য ছিল না
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮উত্তীর্ণ হয়নি
স্পেন ১৯৮২১০১৬
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০১১
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪১৬ দলের পর্ব১২তম১১২৮
ফ্রান্স ১৯৯৮গ্রুপ পর্ব২৮তম১৪২৬
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২গ্রুপ পর্ব৩২তম১২১৪১১৪৭
জার্মানি ২০০৬গ্রুপ পর্ব২৮তম১২১০২৪
দক্ষিণ আফ্রিকা ২০১০উত্তীর্ণ হয়নি১৫২৫১৫
ব্রাজিল ২০১৪১৪
রাশিয়া ২০১৮গ্রুপ পর্ব২৬তম১৮১২৪৫১৪
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট১৬ দলের পর্ব৫/২৩১৬১১১১৩৯১২০৬৯২৯২২২৩৭৯৫

খেলোয়াড় তালিকা

[সম্পাদনা]

বর্তমান দল

[সম্পাদনা]

নিম্নলিখিত ২৬ জন খেলোয়াড় কোস্টা রিকা এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি খেলার জন্য দলে নেমে আসেন।[]

  • ম্যাচের তারিখ: ৮ এবং ১২ সেপ্টেম্বর ২০২৩
  • প্রতিপক্ষ:  কোস্টা রিকা, এবং  দক্ষিণ কোরিয়া
  • ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখের বন্ধুত্বপূর্ণ ম্যাচের পর ক্যাপ এবং গোল সঠিকভাবে হিসেব করা হয়েছে, যা সৌদি আরব জাতীয় ফুটবল দল প্রকাশিত করা হয়েছে।
0#0 অব. খেলোয়াড় জন্ম তারিখ (বয়স) ম্যাচ গোল ক্লাব
1গো মোহাম্মদ আল-ওয়াইস (1991-10-10) ১০ অক্টোবর ১৯৯১ (বয়স ৩৪) ৪৭ সৌদি আরব আল হিলাল সৌদি ফুটবল ক্লাব
1গো মুহাম্মদ আল রুবাই (1997-08-14) ১৪ আগস্ট ১৯৯৭ (বয়স ২৮) সৌদি আরব আল-আহলি
1গো নাওয়াফ আল আকিদি (2000-05-10) ১০ মে ২০০০ (বয়স ২৫) সৌদি আরব আল-নাসর
1গো রাগহেদ আল-নাজজার (1996-12-20) ২০ ডিসেম্বর ১৯৯৬ (বয়স ২৮) সৌদি আরব আল-নাসর

2 ইয়াসির আল-শাহরানি (1992-05-25) ২৫ মে ১৯৯২ (বয়স ৩৩) ৭৪ সৌদি আরব আল-হিলাল
2 আলী আল বুলাইহি (1989-11-21) ২১ নভেম্বর ১৯৮৯ (বয়স ৩৬) ৪২ টেমপ্লেট:দেশের উপাত্ত কেএসএ আল-হিলাল
2 সুলতান আল-ঘন্নাম (1994-05-06) ৬ মে ১৯৯৪ (বয়স ৩১) ২৮ টেমপ্লেট:দেশের উপাত্ত কেএসএ আল-নাসর
2 সৌদ আব্দুলহামিদ (1999-07-18) ১৮ জুলাই ১৯৯৯ (বয়স ২৬) ২৮ টেমপ্লেট:দেশের উপাত্ত কেএসএ আল-হিলাল
2 আব্দুলেল্লাহ আল-আমরি (1997-01-15) ১৫ জানুয়ারি ১৯৯৭ (বয়স ২৮) ২৫ টেমপ্লেট:দেশের উপাত্ত কেএসএ আল-নাসর
2 হাসান আল-তাম্বাক্তি (1999-02-09) ৯ ফেব্রুয়ারি ১৯৯৯ (বয়স ২৬) ২২ টেমপ্লেট:দেশের উপাত্ত কেএসএ আল-হিলাল
2 আহমেদ বামসৌদ (1995-11-22) ২২ নভেম্বর ১৯৯৫ (বয়স ৩০) টেমপ্লেট:দেশের উপাত্ত কেএসএ আল-ইত্তিহাদ
2 আহমেদ সাহারাহিলি (1994-05-08) ৮ মে ১৯৯৪ (বয়স ৩১) টেমপ্লেট:দেশের উপাত্ত কেএসএ আল-ইত্তিহাদ

3 সালেম আল-দাউসারি (1991-08-19) ১৯ আগস্ট ১৯৯১ (বয়স ৩৪) ৭৭ ২১ টেমপ্লেট:দেশের উপাত্ত কেএসএ আল-হিলাল
3 ফাহাদ আল-মুওয়াল্লাদ (1994-09-14) ১৪ সেপ্টেম্বর ১৯৯৪ (বয়স ৩১) ৭৫ ১৭ টেমপ্লেট:দেশের উপাত্ত কেএসএ আল-শাবাব
3 মোহাম্মেদ ক্যান্নো (1994-09-22) ২২ সেপ্টেম্বর ১৯৯৪ (বয়স ৩১) ৪৪ টেমপ্লেট:দেশের উপাত্ত কেএসএ আল-হিলাল
3 আব্দুলাজিজ আল-বিশি (1994-03-11) ১১ মার্চ ১৯৯৪ (বয়স ৩১) ২১ টেমপ্লেট:দেশের উপাত্ত কেএসএ ডেমাক
3 সামি আল-নাজেই (1997-02-07) ৭ ফেব্রুয়ারি ১৯৯৭ (বয়স ২৮) ১৮ টেমপ্লেট:দেশের উপাত্ত কেএসএ আল-নাসর
3 আব্দুলরহমান ঘারীব (1997-03-31) ৩১ মার্চ ১৯৯৭ (বয়স ২৮) ১৭ টেমপ্লেট:দেশের উপাত্ত কেএসএ আল-নাসর
3 আব্দুল্লাহ আল-খাইবারি (1996-08-16) ১৬ আগস্ট ১৯৯৬ (বয়স ২৯) ১৫ টেমপ্লেট:দেশের উপাত্ত কেএসএ আল-নাসর
3 নাসার আল-দাউসারি (1998-12-19) ১৯ ডিসেম্বর ১৯৯৮ (বয়স ২৬) ১৩ টেমপ্লেট:দেশের উপাত্ত কেএসএ আল-হিলাল
3 রিয়াদ শারাহিলি (1993-04-28) ২৮ এপ্রিল ১৯৯৩ (বয়স ৩২) সৌদি আরব আল-শাবাব
3 সামি আল নাজাই (1996-03-27) ২৭ মার্চ ১৯৯৬ (বয়স ২৯) সৌদি আরব আল-আহলি
3 আলি হাজাজি (1994-02-18) ১৮ ফেব্রুয়ারি ১৯৯৪ (বয়স ৩১) সৌদি আরব আল-ইত্তিফাক
3 ফাহাদ আল-রাশিদি (1997-05-16) ১৬ মে ১৯৯৭ (বয়স ২৮) সৌদি আরব আল-আহলি

4 ফিরাস আল বুরাইকান (2000-05-14) ১৪ মে ২০০০ (বয়স ২৫) ৩৩ সৌদি আরব আল-আহলি
4 আব্দুল্লাহ আল হামদান (1999-09-13) ১৩ সেপ্টেম্বর ১৯৯৯ (বয়স ২৬) ২৫ সৌদি আরব আল-হিলাল

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "FIFA Century Club" (পিডিএফ)Fifa.com। ১৮ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৬
  2. "Majed Abdullah"RSSSF
  3. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  4. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪
  5. "সৌদি আরব ফুটবল টিম~সৌদি আরব ফুটবল দল তালিকা"

বহিঃসংযোগ

[সম্পাদনা]