বিষয়বস্তুতে চলুন

বুর্কিনা ফাসো জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বুর্কিনা ফাসো
দলের লোগো
ডাকনামলে এতালোঁস (ঘোড়া)
অ্যাসোসিয়েশনবুর্কিনাবি ফুটবল ফেডারেশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচকামু মালো
অধিনায়কচার্লস কাবোরে
সর্বাধিক ম্যাচচার্লস কাবোরে (৯৯)
শীর্ষ গোলদাতামুমুনি দাগানো (৩৪)[]
মাঠ৪ আগস্ট ১৯৮৩ স্টেডিয়াম
ফিফা কোডBFA
ওয়েবসাইটwww.fasofoot.org
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৫৭ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ৩৫ (এপ্রিল–মে ২০১৭)
সর্বনিম্ন১২৭ (ডিসেম্বর ১৯৯৩)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৬৪ হ্রাস ৪ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ৫২ (সেপ্টেম্বর ২০১৭)
সর্বনিম্ন১৩৩ (ফেব্রুয়ারি ১৯৮৭)
প্রথম আন্তর্জাতিক খেলা
 আপার ভোল্টা ৫–৪ গ্যাবন 
(তানানারিভে, মাদাগাস্কার; ১৪ এপ্রিল ১৯৬০)
বৃহত্তম জয়
 আপার ভোল্টা ৫–১ লাইবেরিয়া 
(আবিজান, কোত দিভোয়ার; ২৭ ডিসেম্বর ১৯৬১)
 বুর্কিনা ফাসো ৪–০ মোজাম্বিক 
(ওয়াগাদুগু, বুর্কিনা ফাসো; ৭ জুন ২০০৩)
 বুর্কিনা ফাসো ৪–০ নামিবিয়া 
(ওয়াগাদুগু, বুর্কিনা ফাসো; ২৬ মার্চ ২০১১)
 বুর্কিনা ফাসো ৪–০ ইথিওপিয়া 
(নেলসপ্রুইত, দক্ষিণ আফ্রিকা; ২৫ জানুয়ারি ২০১৩)
 বুর্কিনা ফাসো ৪–০ নাইজার 
(ওয়াগাদুগু, বুর্কিনা ফাসো; ২৩ মার্চ ২০১৩)
 বুর্কিনা ফাসো ৫–১ সোয়াজিল্যান্ড 
(নেলসপ্রুইত, দক্ষিণ আফ্রিকা; ১০ জানুয়ারি ২০১৫)
 বুর্কিনা ফাসো ৪–০ কাবু ভের্দি  (ওয়াগাদুগু, বুর্কিনা ফাসো; ১৪ নভেম্বর ২০১৭)
বৃহত্তম পরাজয়
 আলজেরিয়া ৭–০ আপার ভোল্টা 
(আলজেরিয়া; ৩০ আগস্ট ১৯৮১)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ১১ (১৯৭৮-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (২০১৩)

বুর্কিনা ফাসো জাতীয় ফুটবল দল (ফরাসি: Équipe nationale de football du Burkina Faso) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বুর্কিনা ফাসোর প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম বুর্কিনা ফাসোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বুর্কিনাবি ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৬০ সালের ১৪ই এপ্রিল তারিখে, বুর্কিনা ফাসো প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মাদাগাস্কারের তানানারিভেতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে বুর্কিনা ফাসো আপার ভোল্টার কাছে ৫–৪ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

৬০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট ৪ আগস্ট ১৯৮৩ স্টেডিয়ামে লে এতালোঁস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় বুর্কিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কামু মালো এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন দিনামো মস্কোর মধ্যমাঠের খেলোয়াড় চার্লস কাবোরে

বুর্কিনা ফাসো এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে বুর্কিনা ফাসো এপর্যন্ত ১১ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১৩ আফ্রিকা কাপ অফ নেশন্সের ফাইনালে পৌঁছানো, যেখানে তারা নাইজেরিয়ার কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

চার্লস কাবোরে, জনাথন পিত্রোইপা, বাকারি কোনে, মুমুনি দাগানো এবং আরিস্তিদে বঁসের মতো খেলোয়াড়গণ বুর্কিনা ফাসোর জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৭ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বুর্কিনা ফাসো তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৩৫তম) অর্জন করে এবং ১৯৯৩ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১২৭তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে বুর্কিনা ফাসোর সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৫২ম (যা তারা ২০১৭ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৩৩। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৫৫অপরিবর্তিত  জ্যামাইকা১৪২১.৫৪
৫৬অপরিবর্তিত  সৌদি আরব১৪২১.০৬
৫৭অপরিবর্তিত  বুর্কিনা ফাসো১৪১১.০১
৫৮অপরিবর্তিত  কাতার১৪০৭.৩
৫৯অপরিবর্তিত  ফিনল্যান্ড১৪০১.৩১
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৬২বৃদ্ধি  সৌদি আরব১৫৮৫
৬৩হ্রাস ২৬  কোস্টা রিকা১৫৭৭
৬৪হ্রাস  বুর্কিনা ফাসো১৫৭১
৬৫হ্রাস ১১  নাইজেরিয়া১৫৬৮
৬৫বৃদ্ধি ১২  উত্তর মেসিডোনিয়া১৫৬৮

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
আপার ভোল্টা হিসেবেআপার ভোল্টা হিসেবে
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮উত্তীর্ণ হয়নি
স্পেন ১৯৮২অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
বুর্কিনা ফাসো হিসেবেবুর্কিনা ফাসো হিসেবে
মেক্সিকো ১৯৮৬অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৯০উত্তীর্ণ হয়নি
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪প্রত্যাহারপ্রত্যাহার
ফ্রান্স ১৯৯৮উত্তীর্ণ হয়নি১৭
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২১১১০
জার্মানি ২০০৬১০১৪১৩
দক্ষিণ আফ্রিকা ২০১০১২২৪১৬
ব্রাজিল ২০১৪১০
রাশিয়া ২০১৮১৩
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/৮৬০২৬১০২৪৮৭৭৮

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Mamrud, Roberto; Stokkermans, Karel। "Players with 100+ Caps and 30+ International Goals"। RSSSF। ২৮ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১১
  2. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  3. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]