বিষয়বস্তুতে চলুন

ফিরাস আল বুরাইকান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিরাস আল বুরাইকান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফিরাস বিন তারিক বিন নাসির আল বুরাইকান
জন্ম (2000-05-14) ১৪ মে ২০০০ (বয়স ২৫)
জন্ম স্থান রিয়াদ, সৌদি আরব
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল ফাতিহ
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৩৩, ২৪ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ফিরাস বিন তারিক বিন নাসির আল বুরাইকান (আরবি: فراس البريكان, ইংরেজি: Firas Al-Buraikan; জন্ম: ১৪ মে ২০০০; ফিরাস আল বুরাইকান নামে সুপরিচিত) হলেন একজন সৌদি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সৌদি ক্লাব আল ফাতিহ এবং সৌদি আরব জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৭ সালে, ফিরাস সৌদি আরব অনূর্ধ্ব-২০ দলের হয়ে সৌদি আরবের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত সৌদি আরবের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে সৌদি আরবের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সৌদি আরবের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৮ ম্যাচে ৬টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ফিরাস বিন তারিক বিন নাসির আল বুরাইকান ২০০০ সালের ১৪ই মে তারিখে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ফিরাস কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১১ই নভেম্বর তারিখে ঘোষিত সৌদি আরবের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৪ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
সৌদি আরব২০১৯
২০২০
২০২১
২০২২১১
সর্বমোট২৮

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২
  2. "Renard announces the national team list for the World Cup 2022 in Qatar"Saudi Arabian Football Federation। ১১ নভেম্বর ২০২২। ১২ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]