সামি আল নাজাই
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | সামি খলিল আল নাজাই | ||
| জন্ম | ৭ ফেব্রুয়ারি ১৯৯৭ | ||
| জন্ম স্থান | জাজন, সৌদি আরব | ||
| উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল নাসর | ||
| জার্সি নম্বর | ১৪ | ||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ | (গোল) |
| ২০১৬– | আল নাসর | ৪৬ | (৮) |
| ২০১৯ | → আল কাদসিয়াহ (ধার) | ৪ | (০) |
| ২০১৯–২০২০ | → দামাক (ধার) | ১৭ | (০) |
| জাতীয় দল‡ | |||
| ২০১৬–২০১৭ | সৌদি আরব অনূর্ধ্ব-২০ | ৬ | (৪) |
| ২০১৮– | সৌদি আরব অনূর্ধ্ব-২৩ | ২ | (২) |
| ২০১৭– | সৌদি আরব | ৬ | (০) |
|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
সামি খলিল আল নাজাই (আরবি: سامي النجعي, ইংরেজি: Sami Al-Najei; জন্ম: ৭ ফেব্রুয়ারি ১৯৯৭; সামি আল নাজাই নামে সুপরিচিত) হলেন একজন সৌদি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল নাসর এবং সৌদি আরব জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৬ সালে, সামি সৌদি আরব অনূর্ধ্ব-২০ দলের হয়ে সৌদি আরবের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি ২০১৭ সালে সৌদি আরবের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সৌদি আরবের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন। দলগতভাবে, সামি এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি আল নাসরের হয়ে জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]সামি খলিল আল নাজাই ১৯৯৭ সালের ৭ই ফেব্রুয়ারি তারিখে সৌদি আরবের জাজনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]সামি জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত সৌদি আরব অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[১][২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Squad list - Men's Olympic Football Tournament Tokyo 2020" [দলের তালিকা - পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা টোকিও ২০২০] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ফিফা। ৭ জুলাই ২০২১। পৃ. ১৪।
- ↑ "الشهري يعلن قائمة الأخضر المشاركة في دورة الألعاب الأولمبية طوكيو 2020" [আল শাহরি অলিম্পিক গেমস টোকিও ২০২০-এর জন্য সৌদি আরবের চূড়ান্ত দল ঘোষণা করেছেন]। saff.com (আরবি ভাষায়)। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন। ৬ জুলাই ২০২১। ৬ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে সামি আল নাজাই (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে সামি আল নাজাই (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে সামি আল নাজাই (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে সামি আল নাজাই (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে সামি আল নাজাই (ইংরেজি)
- ১৯৯৭-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- আল নাসর ফুটবল ক্লাবের খেলোয়াড়
- সৌদি আরবের আন্তর্জাতিক ফুটবলার
- সৌদি ফুটবলার
- ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- সৌদি আরবের আন্তর্জাতিক যুব ফুটবলার
- সৌদি পেশাদার লিগের খেলোয়াড়
- ২০২২ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- ২০২৩ এএফসি এশিয়ান কাপের খেলোয়াড়
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- আল কাদসিয়াহ ফুটবল ক্লাবের খেলোয়াড়