মাইজভান্ডারি গান
মাইজভান্ডারী গান মাইজভান্ডারী ধারার অনুসারীদের গাওয়া মরমী গান। এ ধারার প্রবর্তক গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী ও হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী।
১৫০ বছরের ও আগে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় এ ধারার উদ্ভব হয়।[১] প্রবর্তনের পর শতাধিক ভক্ত কবি হাজারের ও বেশি গান রচনা করেছেন। রমেশ শীল, মাওলানা সৈয়দ আবদুল হাদী, মাওলানা বজলুল করিম মন্দাকিনী, মাওলানা সৈয়দ আব্দুল গনি, মাওলানা সৈয়দ আব্দুস সালাম ভুজপুরী, শাহজাদা সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী, মাওলানা আব্দুল লতিফ শাহ চন্দনাইশী, মাওলানা আব্দুল মালেক শাহ কাঞ্চনপুরী,মাওলানা আবদুল্লাহ বাঞ্চারামপুরী, আমিনুল হক ধর্মপুরী, আবদুল গফুর হালী, মনমোহন দত্ত, মাহাবুব উল আলম ইত্যাদি প্রমুখ মাইজভান্ডারী গান রচনা করে সুনাম অর্জন করেন।
ইতিহাস
[সম্পাদনা]মাইজভান্ডারী মরমী গানের উদ্ভব ঘটে উনিশ শতকের শেষের দিকে।[২] ছৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী এই অঞ্চলে কাদেরিয়া তরিকার শাখা মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠা করলে এই তরিকার অন্যতম অপরিহার্য অংশ হিসেবে মাইজভান্ডারী গানের উদ্ভব ঘটে। পরবর্তী্রত সৈয়দ আব্দুল গণী (মকবুলে কাঞ্চনপরী) ও আব্দুল হাদী কাঞ্চনপুরীর লিখা মাইজভান্ডারী আদ্ধাত্তিক সংগীতগুলো বহু খ্যাতি অর্জন করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ওয়াকিল আহমদ (২০১২)। "মাইজভান্ডারি গান"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- ↑ নাসির উদ্দিন হায়দার। "মাইজভাণ্ডারী গান : শতবর্ষের সুরধারা" (বাঙ্গিলা ভাষায়)। এম এ মালেক। দৈনিক আজাদী। পৃ. আজকের ফিচারঃ আনন্দন। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৫।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)