বিষয়বস্তুতে চলুন

মাইজবাগ ইউনিয়ন

মাইজবাগ
ইউনিয়ন
ডাকনাম: মাইজবাগ
মাইজবাগ ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
মাইজবাগ
মাইজবাগ
মাইজবাগ বাংলাদেশ-এ অবস্থিত
মাইজবাগ
মাইজবাগ
বাংলাদেশে মাইজবাগ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৩৭′৪৯.৫১″ উত্তর ৯০°৩৬′৩৮.৮৮″ পূর্ব / ২৪.৬৩০৪১৯৪° উত্তর ৯০.৬১০৮০০০° পূর্ব / 24.6304194; 90.6108000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাঈশ্বরগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যানছাইদুল ইসলাম বাবুল (জাতীয় পার্টি)
আয়তন[]
  মোট২৯.৭১ বর্গকিমি (১১.৪৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
  মোট৩৮,৮৪৮
  জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩৫.৮৭
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড২২৮০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

মাইজবাগ ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা।

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

মাইজবাগ ইউনিয়নের পূর্বে জাটিয়া ইউনিয়ন, পশ্চিমে বড়হিত ইউনিয়ন, দক্ষিণে মগটুলা ইউনিয়ননান্দাইল উপজেলা এবং উত্তরে ঈশ্বরগঞ্জ ইউনিয়ন অবস্থিত। ঈশ্বরগঞ্জ উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬.০৫ কিলোমিটার।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

মাইজবাগ ইউনিয়ন ঈশ্বরগঞ্জ উপজেলার আওতাধীন একটি ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ঈশ্বরগঞ্জ থানার আওতাধীন। এটি বর্তমানে জাতীয় সংসদের ১৫২নং নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৮ এর অংশ। ইউনিয়নের প্রধান কার্যালয় লক্ষীগঞ্জ বাজারে অবস্থিত।

এ ইউনিয়নে মোট গ্রামের সংখ্যা ২৭টি। গ্রামসমূহ ৯টি ওয়ার্ডে বিভক্ত:

  • ১নং- হারুয়া, কুমড়াশাসন, সাধারপাড়া, তেরছাটি
  • ২নং- বড়জোড়া
  • ৩নং- বড় উত্তমপুর, চরশংকর, মোজাটিয়া, মল্লিকপুর, পিতাম্বরপাড়া
  • ৪নং- কুমুরিয়ারচর, কবিরভুলসোমা, রাউলেরচর
  • ৫নং- কুল্লাপাড়া, ছোট উত্তমপুর, নিজগাঁও, ভাসা গোকুল নগর
  • ৬নং- কদুখালী, ক্ষুদ্রসাই, মাইজবাগ পাছপাড়া, সাধুরগোলা
  • ৭নং- সাটিহারী, তারাটি
  • ৮নং- বিলরাউল, বড়ইবাড়ি
  • ৯নং- দত্তগ্রাম, করিমপুর

ভৌগোলিক উপাত্ত ও জনসংখ্যা

[সম্পাদনা]

মাইজবাগ ইউনিয়নের মোট আয়তন ২৯.৭১ বর্গকিলোমিটার।

জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী:

  • মোট খানা (পরিবার): ৯,৯৩৪টি
  • মোট জনসংখ্যা: ৪৪,৩০৯ জন
    • পুরুষ: ২২,২০০ জন
    • নারী: ২২,১০৯ জন

জাতীয় তথ্য বাতায়ন অনুযায়ী পূর্বের পরিসংখ্যানে (যাতে খানার সংখ্যা ছিল ৭,১৫০টি) মোট জনসংখ্যা উল্লেখ ছিল ৩৮,৮৪৮ জন (পুরুষ ১৯,৭০৪ এবং নারী ১৮,৬৯২)।

ধর্মীয় বিন্যাস

[সম্পাদনা]

এ ইউনিয়নের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। এখানে মুসলিম জনসংখ্যার মধ্যে সুন্নি, ওয়াহাবি ও আহমাদিয়া মতাবলম্বী বিদ্যমান। হিন্দুধর্ম এখানে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী।

  • মসজিদ: প্রায় ৯৮টি
  • মন্দির: ৪টি

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

মাইজবাগ ইউনিয়নে শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতি সন্তোষজনক।

  • উচ্চ বিদ্যালয়: ০৩টি
  • প্রাথমিক বিদ্যালয়: ২০টি
  • মাদ্রাসা: ৩০টি

উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান:

  1. মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়
  2. মাইজবাগ পাছ পাড়া উচ্চ বিদ্যালয়
  3. তারাটি গদুরভিটা উচ্চ বিদ্যালয়

কৃষি ও অর্থনীতি

[সম্পাদনা]

মাইজবাগ ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

  • মোট জমির পরিমাণ: ৬০৭২.৯৮ একর (আনুমানিক)
  • প্রধান ফসল: আমন (২৫০০ একর), বোরো (২৪৭৭ একর), আউশ (৩০০ একর), পাট (৬৫ একর)।

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

উপজেলা সদরের সাথে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা মোটামুটি উন্নত। ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ থেকে বাস, অটোরিক্সা বা সিএনজি যোগে লক্ষীগঞ্জ বাজারে যাতায়াত করা যায়।

  • ইউপি রাস্তা: ১১২ কি.মি. (কাঁচা ১০২ কি.মি., পাকা ১০ কি.মি.)
  • থানা রাস্তা: ১৩ কি.মি. (কাঁচা ০৫ কি.মি., পাকা ০৮ কি.মি.)
  • সিএসবি রাস্তা: ০৬ কি.মি. (সম্পূর্ণ কাঁচা)
  • পুল ও কালভার্ট: ২০০টি

স্বাস্থ্যসেবা

[সম্পাদনা]
মাইজবাগ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র

ইউনিয়নের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে রয়েছে:

  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র: ০১টি
  • কমিউনিটি ক্লিনিক: ০৬টি

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বেশ কিছু জলাশয় ও স্থান এ ইউনিয়নে রয়েছে:

  • কুমুরিয়া বিল
  • আন্দর দিঘীঘাট
  • কাতলা বিল
  • হিঙ্গার বিল
  • দুবধল বিল

তথ্যসূত্র

[সম্পাদনা]