রাজিবপুর ইউনিয়ন, ঈশ্বরগঞ্জ
অবয়ব
| রাজিবপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| ডাকনাম: রাজিবপুর | |
| বাংলাদেশে রাজিবপুর ইউনিয়ন, ঈশ্বরগঞ্জের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৪°৩৬′১.৪″ উত্তর ৯০°৩২′৫০.৩″ পূর্ব / ২৪.৬০০৩৮৯° উত্তর ৯০.৫৪৭৩০৬° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
| জেলা | ময়মনসিংহ জেলা |
| উপজেলা | ঈশ্বরগঞ্জ উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | আ: আলী ফকির |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ২২৮০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

রাজিবপুর ইউনিয়ন ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। ময়মনসিংহ জেলা হইতে ৪২ কিলোমিটার দক্ষিণে ঈশ্বরগঞ্জ উপজেলার অধীনস্থ রাজিবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত।
অবস্থান
[সম্পাদনা]রাজিবপুর ইউনিয়নের পূর্বে মগটুলা, ইউনিয়ন দক্ষিণে নান্দাইল উপজেলা, পশ্চিমে ত্রিশাল উপজেলা
এবং উত্তরে উচাখিলা ও বড়হিত ইউনিয়ন অবস্থিত।
জনপরিসংখ্যান
[সম্পাদনা]জাতীয় পরিসংখ্যান ব্যুরোর আদমশুমারি প্রতিবেদন অনুযায়ী ২০০১ সালে ইউনিয়নটিতে পুরুষ ও নারীর সংখ্যা ছিল যথাক্রমে ১৬,৯৩৩ এবং ১২,৬১৭ জন।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]এই ইউনিয়নে অটোরিক্সা, সিএনজি, রিক্সা, ভেন, মটর সাইকেল ইত্যাদি চলাচল করে। ঈশ্বরগঞ্জ অথবা মাইজবাগ বাস স্টেশন থেকে অটো রিক্সা এই ইউনিয়নে চলাচল করে।[১]
চেয়ারম্যান
[সম্পাদনা]- আপ্তাব উদ্দিন (১৯৭৩-১৯৭৭ মেয়াদে)
- আবু তাহের (১৯৭৭-১৯৮৪ মেয়াদে)
- আব্দুল হাকিম (১৯৮৪-১৯৮৮ মেয়াদে)
- আ: আলী ফকির (১৯৮৮-১৯৯২ মেয়াদে)
- আব্দুল আউয়াল (১৯৯২-১৯৯৮ মেয়াদে)
- আ: আলী ফকির(১৯৯৮-২০০৩ মেয়াদে)
- আব্দুর রাজ্জাক (২০০৩-২০১১ মেয়াদে)
- আশরাফুল ইসলাম (২০১১-২০১৮ মেয়াদে)[২]
- একেএম মুদাব্বিরুল ইসলাম (২০১৮-২০২২ মেয়াদে)
- আ: আলী ফকির (২০২২-বর্তমান)