মগনামা ইউনিয়ন
| মগনামা | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে মগনামা ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২১°৪৮′৩২″ উত্তর ৯১°৫৫′৪১″ পূর্ব / ২১.৮০৮৮৯° উত্তর ৯১.৯২৮০৬° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | কক্সবাজার জেলা |
| উপজেলা | পেকুয়া উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোহাম্মদ ইউনুচ চৌধুরী |
| আয়তন | |
| • মোট | ৩৫.৯০ বর্গকিমি (১৩.৮৬ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ৩০,২৮৮ |
| • জনঘনত্ব | ৮৪০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ২৬.৫০% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৭৭০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
মগনামা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]মগনামা ইউনিয়নের আয়তন ৮৮৭২ একর (৩৫.৯০ বর্গ কিলোমিটার)।[১] এটি পেকুয়া উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মগনামা ইউনিয়নের লোকসংখ্যা ৩০,২৮৮ জন। এর মধ্যে পুরুষ ১৫,৭১৮ জন এবং মহিলা ১৪,৫৭০ জন।[২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]পেকুয়া উপজেলার সর্ব-পশ্চিমে মগনামা ইউনিয়নের অবস্থান। পেকুয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে রাজাখালী ইউনিয়ন; পূর্বে বারবাকিয়া ইউনিয়ন ও পেকুয়া ইউনিয়ন; দক্ষিণে উজানটিয়া ইউনিয়ন এবং পশ্চিমে কুতুবদিয়া চ্যানেল ও কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন ও লেমশীখালী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]মগনামা ইউনিয়ন পেকুয়া উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পেকুয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪ নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হলো:[৩]
| ওয়ার্ড নং | গ্রামের নাম |
|---|---|
| ১নং ওয়ার্ড | বাজার পাড়া, পশ্চিম বাজার পাড়া, শরৎেঘোনা |
| ২নং ওয়ার্ড | হারুন মাতবর পাড়া, পুরাতন বহদ্দার পাড়া, ঘাট মাঝির পাড়া, লাল মিয়া পাড়া, হারগর পাড়া, করলিয়া পাড়া, সেনায়েত আলী পাড়া, মৌলভী পাড়া, ফতে আলী মার পাড়া, মাওলার পাড়া |
| ৩নং ওয়ার্ড | নূন্যার পাড়া, নাপিত পাড়া, মিয়াজী পাড়া, হুক্কানাহার পাড়া, আফজলিয়া পাড়া, মাঝির পাড়া, বহদ্দার পাড়া, রেইজ্যার পাড়া |
| ৪নং ওয়ার্ড | সিকান্দর পাড়া, পশ্চিমকুল, হাজী মৌলভী পাড়া, সিকদার পাড়া |
| ৫নং ওয়ার্ড | মহুরী পাড়া, মগঘোনা, দরদরীঘোনা |
| ৬নং ওয়ার্ড | বাইন্যাঘোনা, কুম পাড়া, ধারিয়াখালী, মটকাভাংগা, চেরাংঘোনা, পশ্চিম মটকাভাংগা |
| ৭নং ওয়ার্ড | পূর্বকুল, কোদাইল্যাদিয়া, চান্দার পাড়া, মৌলভীদিয়া, এবাদুল্লাহ পাড়া, বক পাড়া |
| ৮নং ওয়ার্ড | মরিচ্যাদিয়া, বোড়িং পাড়া, সাতঘর পাড়া, নাপিতারদিয়া, জালিয়া পাড়া, ডলন্যা পাড়া, কাক পাড়া |
| ৯নং ওয়ার্ড | কালার পাড়া, শুদ্ধাখালী পাড়া, বেদরবিল পাড়া, কাদের বলির পাড়া, কইড়া বাজার পাড়া, টেক পাড়া |
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]মগনামা ইউনিয়নের সাক্ষরতার হার ২৬.৫০%।[১] এ ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৪]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাদ্রাসা
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- মধ্য মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডাঃ মনিরুজ্জামান চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মগনামা ফরিদ আহমদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মটকাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শরৎঘোনা মাহমুদুল করিম চৌধুরী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শেখ আবদুল আজিজ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনালী বাজার গণপাঠশালা প্রাথমিক বিদ্যালয়[৬]
- কিন্ডারগার্টেন
- মগনামা আদর্শ শিক্ষা নিকেতন
- মগনামা মডেল কেজি স্কুল
- উপকূলীয় আইডিয়াল স্কুল
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]মগনামা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হলো পেকুয়া-মগনামা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
[সম্পাদনা]মগনামা ইউনিয়নের পশ্চিম দিকে রয়েছে কুতুবদিয়া চ্যানেল। এছাড়া এ ইউনিয়নের উত্তর দিকে প্রবাহিত হচ্ছে ভোলাখাল নদী। আরো রয়েছে রুই খাল। এছাড়াও দক্ষিণ মগনামায় রয়েছে রঙিন খাল।
হাট-বাজার
[সম্পাদনা]একসময় মগনামা ইউনিয়নের সবচেয়ে বড় বাজার ছিল ঐতিহ্যবাহী কইড়া বাজার। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের কারণে বাজারটি বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে মগনামা ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হলো সোনালী বাজার, মহুরীপাড়া বাজার, ফুলতলা বাজার, কাজীর মার্কেট এবং প্রাচীন মগনামা বাজার।[৭]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী[৮]
- মাহমুদুল করিম চৌধুরী - সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ
- এডভোকেট জহিরুল ইসলাম চৌধুরী
- প্রয়াত ছালেহ্ আহমদ সাবেক মেম্বার ও সমাজ সেবক (১৯৪৭-২০১৯)
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মুহাম্মাদ ইউনুস চৌধুরী[৯]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "পেকুয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - মগনামা ইউনিয়ন - মগনামা ইউনিয়ন"। magnamaup.coxsbazar.gov.bd। ২ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৭।
- ↑ "ওয়ার্ডভিত্তিক গ্রামগুলো"। magnamaup.coxsbazar.gov.bd। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "এক নজরে - মগনামা ইউনিয়ন - মগনামা ইউনিয়ন"। magnamaup.coxsbazar.gov.bd। ৩১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৭।
- ↑ "মাদ্রাসা - মগনামা ইউনিয়ন - মগনামা ইউনিয়ন"। magnamaup.coxsbazar.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41208&union=02%5B%5D
- ↑ "হাটবাজার - মগনামা ইউনিয়ন - মগনামা ইউনিয়ন"। magnamaup.coxsbazar.gov.bd। ৩১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৭।
- ↑ "বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী আর নাই"। দৈনিক যোগান্তর। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৪।
- ↑ "জনাব, শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম - মগনামা ইউনিয়ন - মগনামা ইউনিয়ন"। magnamaup.coxsbazar.gov.bd। ৩১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৭।
