কৈয়ারবিল ইউনিয়ন, কুতুবদিয়া
| কৈয়ারবিল | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে কৈয়ারবিল ইউনিয়ন, কুতুবদিয়ার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২১°৪৯′৫৫″ উত্তর ৯১°৫১′২৫″ পূর্ব / ২১.৮৩১৯৪° উত্তর ৯১.৮৫৬৯৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | কক্সবাজার জেলা |
| উপজেলা | কুতুবদিয়া উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | আজমগীর মাতবর |
| আয়তন | |
| • মোট | ৬.৪১ বর্গকিমি (২.৪৭ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ১১,৪০৫ |
| • জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ২৫.৬৯% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৭২০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কৈয়ারবিল বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত কুতুবদিয়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]কৈয়ারবিল ইউনিয়নের আয়তন ১৫৮৫ একর (৬.৪১ বর্গ কিলোমিটার)।[১] এটি কুতুবদিয়া উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কৈয়ারবিল ইউনিয়নের লোকসংখ্যা ১১,৪০৫ জন। এর মধ্যে পুরুষ ৫,৮০২ জন এবং মহিলা ৫,৬০৩ জন।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]কুতুবদিয়া উপজেলার মধ্যাংশে কৈয়ারবিল ইউনিয়নের অবস্থান। কুতুবদিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৩ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে দক্ষিণ ধুরুং ইউনিয়ন ও লেমশীখালী ইউনিয়ন, পূর্বে লেমশীখালী ইউনিয়ন, দক্ষিণে বড়ঘোপ ইউনিয়ন এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]কৈয়ারবিল ইউনিয়ন কুতুবদিয়া উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কুতুবদিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৫নং নির্বাচনী এলাকা কক্সবাজার-২ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
| ওয়ার্ড নং | গ্রামের নাম |
|---|---|
| ১নং ওয়ার্ড | উত্তর কৈয়ারবিল |
| ২নং ওয়ার্ড | বিন্দা পাড়া |
| ৩নং ওয়ার্ড | মৌলভী পাড়া |
| ৪নং ওয়ার্ড | হাজী মফজল মিয়া পাড়া |
| ৫নং ওয়ার্ড | রোড পাড়া |
| ৬নং ওয়ার্ড | কৈলাইস্যাঘোনা |
| ৭নং ওয়ার্ড | পরাণ সিকদার পাড়া |
| ৮নং ওয়ার্ড | ঘিলাছড়ি |
| ৯নং ওয়ার্ড | নজর আলী মাতবর পাড়া |
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]কৈয়ারবিল ইউনিয়নের সাক্ষরতার হার ২৫.৬৯%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কে এস রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কৈলাইস্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কৈয়ারবিল জি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নজর আলী মাতবর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মলমচর এম এম সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]কৈয়ারবিল ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কুতুবদিয়া-ধুরুং সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম ট্যাক্সি বা রিক্সা।
খাল ও নদী
[সম্পাদনা]কৈয়ারবিল ইউনিয়নের উত্তর এবং পূর্ব দিকের কিছু অংশে পিলেট কাটা কাল ও পশ্চিম দিকে রয়েছে বঙ্গোপসাগর।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- সমুদ্র সৈকত
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: আজমগীর মাতবর [৫]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "কুতুবদিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - কৈয়ারবিল ইউনিয়ন - কৈয়ারবিল ইউনিয়ন"। kaiyarbilup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭।
- 1 2 "Schools/Colleges in KUTUBDIA - Bangladesh School, College Directory"। edu.review.net.bd। ২৪ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41203&union=04[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "- কৈয়ারবিল ইউনিয়ন - কৈয়ারবিল ইউনিয়ন"। kaiyarbilup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৭।
