বাহারছড়া ইউনিয়ন, টেকনাফ
| বাহারছড়া | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে বাহারছড়া ইউনিয়ন, টেকনাফের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২০°৫৭′১″ উত্তর ৯২°১৪′১৩″ পূর্ব / ২০.৯৫০২৮° উত্তর ৯২.২৩৬৯৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | কক্সবাজার জেলা |
| উপজেলা | টেকনাফ উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | আমজাদ হোসেন খোকন সিকদার |
| আয়তন | |
| • মোট | ১৫.৩১ বর্গকিমি (৫.৯১ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ৪২,০০৫ |
| • জনঘনত্ব | ২,৭০০/বর্গকিমি (৭,১০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ১৩.৪৫% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৭৫০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

বাহারছড়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]বাহারছড়া ইউনিয়নের আয়তন ৩৭৮২ একর (১৫.৩১ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
[সম্পাদনা]২০২২ সালের জনশুমারি পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের লোকসংখ্যা ৪২,০০৫ জন। এর মধ্যে ৪১,৪৩৩জন মুসলিম, ২১৫জন হিন্দু, ৩৫৫জন বৌদ্ধ এবং ২জন খ্রিস্টান। [২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]টেকনাফ উপজেলার সর্ব-পশ্চিমে বাহারছড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২৮ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে টেকনাফ সদর ইউনিয়ন ও হোয়াইক্যং ইউনিয়ন, উত্তরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন এবং পশ্চিমে ও দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]বাহারছড়া ইউনিয়ন টেকনাফ উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম টেকনাফ মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৭নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- শামলাপুর
- পুরানপাড়া
- মন্তলিয়া
- উত্তর শিলখালী
- দক্ষিণ শিলখালী
- চকিদারপাড়া
- কাদেরপাড়া
- হলবনিয়া
- হাজামপাড়া
- মিয়ারপাড়া
- মাথাভাঙ্গা
- জাহাজপুরা
- মারিশবনিয়া
- বড় ডেইল
- কচ্ছপিয়া
- নোয়াখালীপাড়া
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]বাহারছড়া ইউনিয়নের সাক্ষরতার হার ১৩.৪৫%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়
- শামলাপুর উচ্চ বিদ্যালয়
- বাহারছড়া গার্লস স্কুল এন্ড কলেজ
- মারিশবনিয়া উচ্চ বিদ্যালয়[৪]
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- বাহারছড়া ইকো নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৫]
- প্রাথমিক বিদ্যালয়
- জাব্বারিয়া শাহীন শরীফ সরকারী প্রাথমিক বিদ্যালয়
- উত্তর শীলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জাহাজপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ শীলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নোয়াখালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শামলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজামপাড়া রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- দারুল উলুম শামলাপুর
- আল হাসানাত ইন্টারন্যাশনাল মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]বাহারছড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কক্সবাজার-টেকনাফ উপকূলীয় সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা এবং টমটম। এছাড়াও বর্তমানে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ দিয়ে সমুদ্রের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে করতে পুরো বাহারছড়া ইউনিয়ন ঘুরে বেড়ানো যায়।
খাল ও নদী
[সম্পাদনা]বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম সীমান্ত জুড়ে রয়েছে বঙ্গোপসাগর।
হাট-বাজার
[সম্পাদনা]বাহারছড়া ইউনিয়নের ৩টি হাট-বাজার হলো শামলাপুর বাজার, বড় ডেইল বাজার ও মাথাভাঙা বাজার।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- নোয়াখালী পাড়া ঝর্ণা
- উত্তর শিলখালি ফায়ারিং রেঞ্জ
- বঙ্গোপসাগর
- শামলাপুর সমুদ্র সৈকত
- জাহাজপুরা গর্জন বাগান[৬]
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- ইলিয়াস কোবরা - অভিনেতা
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: আমজাদ হোসেন খোকন সিকদার[৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "টেকনাফ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। ৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৮।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - বাহারছড়া ইউনিয়ন - বাহারছড়া ইউনিয়ন"। baharcharaup.coxsbazar.gov.bd। ৩০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৮।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - বাহারছড়া ইউনিয়ন - বাহারছড়া ইউনিয়ন"। baharcharaup.coxsbazar.gov.bd।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - বাহারছড়া ইউনিয়ন - বাহারছড়া ইউনিয়ন"। baharcharaup.coxsbazar.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - বাহারছড়া ইউনিয়ন - বাহারছড়া ইউনিয়ন"। baharcharaup.coxsbazar.gov.bd। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৮।
- ↑ "চেয়াম্যানের প্রোপাইল - বাহারছড়া ইউনিয়ন - বাহারছড়া ইউনিয়ন"। baharcharaup.coxsbazar.gov.bd। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৮।