জালিয়াপালং ইউনিয়ন
| জালিয়াপালং | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে জালিয়াপালং ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২১°১৬′৩৩″ উত্তর ৯২°৩′১৩″ পূর্ব / ২১.২৭৫৮৩° উত্তর ৯২.০৫৩৬১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | কক্সবাজার জেলা |
| উপজেলা | উখিয়া উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | ছৈয়দ আলম |
| আয়তন | |
| • মোট | ২২.০৪ বর্গকিমি (৮.৫১ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ৪৭,৬৫৬ |
| • জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ২২.১৬% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৭৫০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
জালিয়াপালং বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]জালিয়াপালং ইউনিয়নের আয়তন ৫৪৪৬ একর (২২.০৪ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের লোকসংখ্যা ৫৬,৭৩০ জন। এর মধ্যে ৫৫,০৫৫ জন মুসলিম, ১,৪৪৬ জন বৌদ্ধ, ৯৫ জন হিন্দু, ৬ জন খ্রিস্টান ও ১২৮ জন অন্যান্য ধর্মের অনুসারী।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]উখিয়া উপজেলার পশ্চিমাংশ জুড়ে জালিয়াপালং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন; পূর্বে হলদিয়াপালং ইউনিয়ন, রত্নাপালং ইউনিয়ন, পালংখালী ইউনিয়ন ও টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন; দক্ষিণে রাজাপালং ইউনিয়ন, পালংখালী ইউনিয়ন ও টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]জালিয়াপালং ইউনিয়ন উখিয়া উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উখিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৭নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৪ এর অংশ। এটি জালিয়াপালং ও ইনানী এ ২টি মৌজায় বিভক্ত।[৩]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
| ওয়ার্ড নং | গ্রামের নাম |
|---|---|
| ১নং ওয়ার্ড | জুম্মপাড়া, প্যাইন্যাশিয়া, চরপাড়া |
| ২নং ওয়ার্ড | সোনাইছড়ি, লম্বরিপাড়া |
| ৩নং ওয়ার্ড | সোনারপাড়া, বড়পাড়া |
| ৪নং ওয়ার্ড | ডেইলপাড়া, উত্তর নিদানিয়া |
| ৫নং ওয়ার্ড | নিদানিয়া |
| ৬নং ওয়ার্ড | বড় ইনানী, ছোট ইনানী |
| ৭নং ওয়ার্ড | মোহাম্মদ শফির বিল, রূপপতি, ইমামের ডেইল |
| ৮নং ওয়ার্ড | মাদারবনিয়া,মাদারবনিয়া চাকমা পাড়া, চোয়াংখালী, ছেপটখালী |
| ৯নং ওয়ার্ড | মনখালী,মনখালী চাকমাপাড়া,মনখালী বাঘঘোনা পাড়া,মনখালী বটতলী,ছেপটখালী, মনখালী কোনারপাড়া। |
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]জালিয়াপালং ইউনিয়নের সাক্ষরতার হার ২২.১৬%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি কিন্ডারগার্টেন রয়েছে।[৩]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- সিএম উপকূলীয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৩]
- প্রাথমিক বিদ্যালয়
- মনখালী চাকমাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাককার্টা আবদুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চোয়াংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছেপটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডেইলপাড়া সৈকত সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নিদানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব পাইন্যাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাদারবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহাম্মদ শফির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রূপপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইমামের ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
- লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়[৪]
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]জালিয়াপালং ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কক্সবাজার-টেকনাফ উপকূলবর্তী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]জালিয়াপালং ইউনিয়নে ৯০টি মসজিদ ও ৩টি বিহার রয়েছে (মনখালী রাজবন বৌদ্ধ বিহার, চাউখালি বৌদ্ধ বিহার এবং মাদারবনিয়া সৈকত বৌদ্ধ বিহার)।[৩]
খাল ও নদী
[সম্পাদনা]জালিয়াপালং ইউনিয়নের উত্তর প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে রেজু খাল। এছাড়া রয়েছে মনখালী খাল, চোয়াংখালী খাল, ছেপটখালী খাল, ইনানী বড় খাল এবং ইনানী ছোট খাল।[৩]
হাট-বাজার
[সম্পাদনা]জালিয়াপালং ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল সোনারপাড়া বাজার, চারা বটতলী বাজার এবং বটতলী বাজার।[৩] মনখালী বাজার
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- ইনানী সমুদ্র সৈকত
- পাটুয়ার টেক পাথর রানী সৈকত
- রয়াল টিউলিপ সমুদ্র সৈকত
- সোনার পাড়া সমুদ্র সৈকত
- পাটুয়ার টেক কানা রাজার সুড়ঙ্গ
- নিদানিয়া সমুদ্র সৈকত
- মনখালী সমুদ্র সৈকত
- ইমামের ডেইল কাকড়া সৈকত
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: এস এম সৈয়দ আলম
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "উখিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- 1 2 3 4 5 6 7 8 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "ukhiya" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41201&union=01[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
