সাহারবিল ইউনিয়ন
| সাহারবিল | |
|---|---|
| ইউনিয়ন | |
| ডাকনাম: সাহারবিল ইউপি | |
| বাংলাদেশে সাহারবিল ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২১°৪৩′৩″ উত্তর ৯২°০′৫২″ পূর্ব / ২১.৭১৭৫০° উত্তর ৯২.০১৪৪৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | কক্সবাজার জেলা |
| উপজেলা | মাতামুহুরী উপজেলা |
| সংসদীয় আসন | কক্সবাজার-১ |
| আয়তন | |
| • মোট | ১০.৪৩ বর্গকিমি (৪.০৩ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ২০,৮৭০ |
| • জনঘনত্ব | ২,০০০/বর্গকিমি (৫,২০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৩৮.৭৬% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৭৪০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

সাহারবিল বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত মাতামুহুরী উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]সাহারবিল ইউনিয়নের আয়তন ২৫৭৭ একর (১০.৪৩ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সাহারবিল ইউনিয়নের লোকসংখ্যা ২০,৮৭০ জন। এর মধ্যে পুরুষ ১০,৯০৫ জন এবং মহিলা ৯,৯৬৫ জন।[২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]চকরিয়া উপজেলার দক্ষিণ-পশ্চিমে সাহারবিল ইউনিয়নের অবস্থান। চকরিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে বড় মাতামুহুরী নদী ও ডুলাহাজারা ইউনিয়ন; পূর্বে বড় মাতামুহুরী নদী, ডুলাহাজারা ইউনিয়ন, চিরিঙ্গা ইউনিয়ন ও চকরিয়া পৌরসভা; উত্তরে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন ও বদরখালী ইউনিয়ন এবং পশ্চিমে মাতামুহুরী নদী ও মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]সাহারবিল ইউনিয়ন মাতামুহুরী উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মাতামুহুরী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- মাইজঘোনা
- সাহারবিল
- রামপুর
- কাজলী বাপেরচর
- গুরুন্ন্যাকাটা
- উমখালী
- কোরালখালী
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]সাহারবিল ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৭৬%।[১] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি কওমি মাদ্রাসা, ১টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাদ্রাসা
- চকরিয়া আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা
- দারুল হিকমাহ একাডেমী দাখিল মাদ্রাসা
- ফয়জিয়া রিয়াজুল উলুম মাদ্রাসা[৩]
- মাতামুহুরী ক্যাডেট দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- সাহারবিল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ
- প্রাথমিক বিদ্যালয়
- কোরালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাটাখালী (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]সাহারবিল ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চিরিঙ্গা-সাহারবিল সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা ও টমটম।
খাল ও নদী
[সম্পাদনা]সাহারবিল ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে মাতামুহুরী নদী এবং পূর্ব সীমান্ত দিয়ে বড় মাতামুহুরী নদী প্রবাহিত হয় মহেশখালী চ্যানেলে পতিত হয়েছে। এছাড়া রয়েছে চোয়ারপাড়ি খাল ও উমখালী খাল।[৭]
হাট-বাজার
[সম্পাদনা]সাহারবিল ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল রামপুর বাজার, চৌয়ারফাঁড়ি মাছ বাজার, সাহারবিল বাজার, মাইজঘোনা বাজার ও বাটাখালী স্টেশন ।[৮]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "চকোরিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। ১১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭।
- 1 2 "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - শাহারবিল ইউনিয়ন - শাহারবিল ইউনিয়ন"। saharbilup.coxsbazar.gov.bd। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭।
- ↑ "মাদ্রাসা - শাহারবিল ইউনিয়ন - শাহারবিল ইউনিয়ন"। saharbilup.coxsbazar.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - শাহারবিল ইউনিয়ন - শাহারবিল ইউনিয়ন"। saharbilup.coxsbazar.gov.bd।
- ↑ "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - শাহারবিল ইউনিয়ন - শাহারবিল ইউনিয়ন"। saharbilup.coxsbazar.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41205&union=10[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - শাহারবিল ইউনিয়ন - শাহারবিল ইউনিয়ন"। saharbilup.coxsbazar.gov.bd। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - শাহারবিল ইউনিয়ন - শাহারবিল ইউনিয়ন"। saharbilup.coxsbazar.gov.bd। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭।