বিষয়বস্তুতে চলুন

ভেওলা মানিকচর ইউনিয়ন

ভেওলা মানিকচর
ইউনিয়ন
ডাকনাম: ভেওলা মানিকচর ইউপি
ভেওলা মানিকচর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ভেওলা মানিকচর
ভেওলা মানিকচর
ভেওলা মানিকচর বাংলাদেশ-এ অবস্থিত
ভেওলা মানিকচর
ভেওলা মানিকচর
বাংলাদেশে ভেওলা মানিকচর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৪৭′১৩″ উত্তর ৯২°০′৫১″ পূর্ব / ২১.৭৮৬৯৪° উত্তর ৯২.০১৪১৭° পূর্ব / 21.78694; 92.01417 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলামাতামুহুরী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সংসদীয় আসনকক্সবাজার-১
সরকার
 • চেয়ারম্যানএস এম জাহাঙ্গীর আলম
আয়তন
 • মোট২৫.৫৮ বর্গকিমি (৯.৮৮ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩০,৫৮৩
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৪২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ভেওলা মানিকচর বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত মাতামুহুরী উপজেলার একটি ইউনিয়ন।

আয়তন

[সম্পাদনা]

ভেওলা মানিকচর ইউনিয়নের আয়তন ৬৩২০ একর (২৫.৫৮ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ভেওলা মানিকচর ইউনিয়নের লোকসংখ্যা ৩০,৫৮৩ জন। এর মধ্যে পুরুষ ১৫,৪৭৩ জন এবং মহিলা ১৫,১১০ জন।[১]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

চকরিয়া উপজেলার পশ্চিমাংশে ভেওলা মানিকচর ইউনিয়নের অবস্থান। চকরিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে কোনাখালী ইউনিয়ন ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন, দক্ষিণে পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন ও পূর্ব বড় ভেওলা ইউনিয়ন, পূর্বে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন এবং উত্তরে বড়ইতলী ইউনিয়ন ও পেকুয়া উপজেলার পেকুয়া ইউনিয়ন অবস্থিত।

নামকরণ

[সম্পাদনা]

মুরুং উপজাতিরা সর্বপ্রথম বসতি গড়ে তুলেছিল বলে এই এলাকাটি মুরুং ঘোনা নামে পরিচিত ছিল। উপজাতীয় সামন্ত শাসক পুরুত্যা ছিল মুরুংদের দলনেতা। প্রজাবৎসল এই শাসকের নামানুসারে পরবর্তীতর এই এলাকা পুরুত্যাখালী নামে পরিচিতি পায়। পুরুত্যার তিন কন্যার নাম ছিল যথাক্রমে আনুপল্লান, হুনা এবং ভেওলা। রূপে-গুণে এবং প্রজাবৎসল্যে প্রবাদ প্রতিম কনিষ্ঠ কন্যা ভেওলার বিয়ে হয় সামন্ত শাসক ও ধর্মীয় নেতা কারিয়া’র সাথে। পুরুত্যা তার কনিষ্ঠ কন্যার বিয়েতে উপহারস্বরূপ বর্তমান ভেওলা মানিক চর, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা এলাকাটি প্রদান করেন। পরবর্তীতে প্রভাবশালী সামন্ত শাসক কারিয়ার স্ত্রী ও পুরুত্যার কন্যা ভেওলার নামানুসারে সমগ্র এলাকাটি ভেওলা পাড়া নামে পরিচিতি লাভ করে। এ ইউনিয়নের অনুপন্নার ঘোনা ও হুনারজুম এই দুটি এলাকার নামকরণ করা হয় পুরুত্যার প্রথম ও দ্বিতীয় কন্যার নামে। অপর একটি মত হল, ভেওলা (বেহুলা) লক্ষিন্দরের নাম অনুসারে ভেওলা মানিক চর, পূর্ব বড় ভেওলা ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন গুলির নামকরণ করা হয়। এই মতামতে বিশ্বাসীদের মতে বেহুলার (ভেওলা) সর্পদংশিত স্বামী ভেলায় ভেসে বর্তমানে পশ্চিম বড় ভেওলা নামে পরিচিত উপকূলীয় এলাকায় আটকে ছিল। অর্থাৎ, বেহুলা বা ভেওলা নামের এক রূপসী নারীর নাম থেকেই ভেওলা মানিকচর নামের উৎপত্তি হয়।[২]

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

ভেওলা মানিকচর ইউনিয়ন চকরিয়া উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ।

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড খঞ্জনীঘোনা, ছৈন্যম্মারঘোনা, হুনারজুম, ছড়াপাড়া
২নং ওয়ার্ড মুবিনপাড়া, ছৈন্যম্মারপাড়া, ভাক্কারপাড়া, গাজীরপাড়া
৩নং ওয়ার্ড কৃষ্ণাপুর
৪নং ওয়ার্ড দক্ষিণ বহদ্দারকাটা, খতিরপাড়া, পানির নাল, ভট্টলিয়াপাড়া
৫নং ওয়ার্ড উত্তর বহদ্দারকাটা
৬নং ওয়ার্ড পুচ্ছালিয়াপাড়া, উত্তর বহদ্দারকাটা পাহাড়িয়াপাড়া, বাঁশখালিয়াপাড়া, চানপাড়া
৭নং ওয়ার্ড বেতুয়ারকূল, দ্বিয়ারচর, হাসি সিকদারপাড়া, কাচারীপাড়া
৮নং ওয়ার্ড পাহাড়িয়াপাড়া, বেড়াপাড়া পশ্চিম, বেড়াপাড়া পূর্ব
৯নং ওয়ার্ড নয়াপাড়া, স্কুলপাড়া, মাদ্রাসাপাড়া

[৩]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

ভেওলা মানিকচর ইউনিয়নের সাক্ষরতার হার ৩২%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
মাধ্যমিক বিদ্যালয়

[৪]

মাদ্রাসা

[৫]

প্রাথমিক বিদ্যালয়
  • কৃষ্ণাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খঞ্জনীঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পুচ্ছালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বহদ্দারকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বেতুয়ারকূল জাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বেতুয়ারকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মুবিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৬]

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

ভেওলা মানিকচর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চিরিঙ্গা-ভেওলা মানিকচর সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা ও টমটম।

ধর্মীয় উপাসনালয়

[সম্পাদনা]

ভেওলা মানিকচর ইউনিয়নে ৩০টি মসজিদ রয়েছে।[৭]

খাল ও নদী

[সম্পাদনা]

ভেওলা মানিকচর ইউনিয়নের উত্তর পাশ দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী।[৮]

হাট-বাজার

[সম্পাদনা]

ভেওলা মানিকচর ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল বেতুয়া বাজার, বহদ্দারকাটা পূর্ব স্টেশন বাজার, বটতলী বাজার ও স্টোর স্টেশন বাজার।[৯]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • মুজিব কিল্লা

[১০]

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

মুক্তিযুদ্ধে ইউনিয়ন

[সম্পাদনা]

চকরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের অপারেশন: চকরিয়ায় (ভেওলা মানিকচর) বিএমচর হাই স্কুল সংলগ্ন পাহাড়ে ছিল স্থায়ী মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল। ওখান থেকে ই পরিচালিত হতো এই অঞ্চলের যাবতীয় কার্যক্রম। এ সময় ওই এলাকার মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তায় প্রদানে এগিয়ে আসেন বি এম চর হাই স্কুলের শিক্ষক মাস্টার নুরুল আলম ও মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর মাতা।

১৪ ই আগস্ট ১৯৭১। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী ঘটা করে পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়। তখন বিএমচর হাইস্কুলেও পাকিস্তানের তারা খচিত পতাকা উত্তোলন করা হয়। এ সময় সশস্ত্র রাজাকাররা (আনসার বাহিনীর সদস্যদের) নিয়ে গঠিত ওই স্কুলের পার্শ্ববর্তী সড়কে অবস্থান নিলে স্থানীয় মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন (পরে ইউপি মেম্বার), গোলাম নাজিরের নেতৃত্বে পাঁচজন মুক্তিযোদ্ধা পাকিস্তানের তারা খচিত পতাকা নামিয়ে ফেলে। এ স্থানীয় রাজাকাররা তখন ছিল নীরবতার দর্শকের ভূমিকায়। বি এম চর কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাদের গ্রুপের সদস্য সংখ্যা ছিল 12 জন। তাদের মধ্যে উল্লেখযোগ্য(সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত) নায়েক অব. বদিউল আলম, জামাল উদ্দিন, গোলাম নাজির, জাহাঙ্গীর আলম, আবুল কালাম চাষী, রহমাতুল্লাহ, জামাল উদ্দিন, সাব্বির আহমদ , নুরুল আফসার প্রমুখ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার অব. জনাব আলহাজ্ব বদিউল আলম, গ্রুপের কমান্ডার ছিলেন। মাতামুহুরী নদীর পশ্চিম তীর সহ গোটা উপকূলীয় এলাকায় এ বাহিনী বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে। তন্মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য:

সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বদিউল আলম

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: এস এম জাহাঙ্গীর আলম[১১]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "চকোরিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। ১১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭।
  2. ↑ "বি এম চর ইউনিয়নের ইতিহাস - ভেওলা মানিকচর ইউনিয়ন - ভেওলা মানিকচর ইউনিয়ন"। bheolamanikcharup.coxsbazar.gov.bd। ৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭।
  3. ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখা - ভেওলা মানিকচর ইউনিয়ন - ভেওলা মানিকচর ইউনিয়ন"। bheolamanikcharup.coxsbazar.gov.bd। ১৫ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭।
  4. ↑ "মাধ্যমিকবিদ্যালয় - ভেওলা মানিকচর ইউনিয়ন - ভেওলা মানিকচর ইউনিয়ন"। bheolamanikcharup.coxsbazar.gov.bd।
  5. ↑ "মাদ্রাসা - ভেওলা মানিকচর ইউনিয়ন - ভেওলা মানিকচর ইউনিয়ন"। bheolamanikcharup.coxsbazar.gov.bd। ৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭।
  6. ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41205&union=07[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. ↑ "মসজিদ - ভেওলা মানিকচর ইউনিয়ন - ভেওলা মানিকচর ইউনিয়ন"। bheolamanikcharup.coxsbazar.gov.bd। ৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭।
  8. ↑ "খাল ও নদী - ভেওলা মানিকচর ইউনিয়ন - ভেওলা মানিকচর ইউনিয়ন"। bheolamanikcharup.coxsbazar.gov.bd। ৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭।
  9. ↑ "হাট বাজারের তালিকা - ভেওলা মানিকচর ইউনিয়ন - ভেওলা মানিকচর ইউনিয়ন"। bheolamanikcharup.coxsbazar.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. ↑ "দর্শনীয়স্থান - ভেওলা মানিকচর ইউনিয়ন - ভেওলা মানিকচর ইউনিয়ন"। bheolamanikcharup.coxsbazar.gov.bd। ১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭।
  11. ↑ "বিএমচর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে সুধী সমাবেশ"। ২৭ জুলাই ২০১৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]