কেংড়াছড়ি ইউনিয়ন
| কেংড়াছড়ি | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে কেংড়াছড়ি ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৩০′৪৪″ উত্তর ৯২°২১′১২″ পূর্ব / ২২.৫১২২২° উত্তর ৯২.৩৫৩৩৩° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | রাঙ্গামাটি জেলা |
| উপজেলা | বিলাইছড়ি উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | অমর জীব চাকমা |
| আয়তন | |
| • মোট | ১০৩.৬০ বর্গকিমি (৪০.০০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৫,৭৭৭ |
| • জনঘনত্ব | ৫৬/বর্গকিমি (১৪০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৩৫.৩১% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৫৫০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কেংড়াছড়ি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত বিলাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]কেংড়াছড়ি ইউনিয়নের আয়তন ২৫,৬০০ একর (১০৩.৬০ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ৫,৮৯৭জন। এর মধ্যে ৪,৫১৪জন বৌদ্ধ, ১,৩৭২জন মুসলিম, ১০জন হিন্দু, ১জন খ্রিস্টান ।[২]
নৃতাত্ত্বিকভাবে, ১,৪৪৫ জন বাঙালি, ৩,৪৫৯ জন চাকমা, ৫৯২ জন মারমা, ৪০০ জন তঞ্চঙ্গ্যা ও ১ জন অন্যান্য।
- চাকমা (৫৮.৬৬%)
- বাঙালি (২৪.৫%)
- মারমা (১০.০৪%)
- তঞ্চঙ্গ্যা (৬.৭৮%)
- অন্যান্য (০.০২%)
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বিলাইছড়ি উপজেলার উত্তর-পশ্চিমাংশে কেংড়াছড়ি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে বিলাইছড়ি ইউনিয়ন; পূর্বে জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়ন; উত্তরে রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়ন এবং পশ্চিমে কাপ্তাই হ্রদ, রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়ন ও কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]কেংড়াছড়ি ইউনিয়ন বিলাইছড়ি উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বিলাইছড়ি থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত।[৫] এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- কেরনছড়ি
- কেংড়াছড়ি
- কৌশল্যাঘোনা
- নাড়াইছড়ি
- বাঙ্গালকাটা
- বেগেনাছড়ি
- মেরাংছড়া
- হিজাছড়ি
- ঢেবাছড়ি
- পরীহলা মোন
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]কেংড়াছড়ি ইউনিয়নের সাক্ষরতার হার ৩৫.৩১%।[১] এ ইউনিয়নে ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১০টি প্রাথমিক বিদ্যালয় এবং ১টি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- কেংড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- কেরনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কেংড়াছড়ি জোন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কেংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কৌশল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাঙ্গালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেগেনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মেরাংছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হিজাছড়ি ঢেবাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- পূর্ব কেংড়াছড়ি পুনর্বাসন জোন আল মাহমুদীয়া এবতেদায়ী মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]কেংড়াছড়ি ইউনিয়নে যোগাযোগের একমাত্র মাধ্যম ইঞ্জিন চালিত নৌকা।[৮]
খাল ও নদী
[সম্পাদনা]কেংড়াছড়ি ইউনিয়নের পশ্চিমে ও দক্ষিণে রয়েছে কাপ্তাই হ্রদ। এছাড়া রয়েছে নাড়াইছড়ি খাল, বাঙ্গালকাটা খাল, হিজাছড়ি খাল এবং কেংড়াছড়ি খাল।[৯]
হাট-বাজার
[সম্পাদনা]কেংড়াছড়ি ইউনিয়নের প্রধান হাট-বাজার হল কেংড়াছড়ি বাজার।[১০]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: অমর জীব চাকমা[১১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "বিলাইছড়ি উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ "কেংড়াছড়ি ইউনিয়নের ইতিহাস - ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন - ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন"। kengrachariup.rangamati.gov.bd। ১৩ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮।
- ↑ "Schools/Colleges in BELAI CHHARI UPAZI - Bangladesh School, College Directory"। edu.review.net.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41410&union=02%5B%5D
- ↑ "যোগাযোগ ব্যবস্থা - ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন - ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন"। kengrachariup.rangamati.gov.bd। ১৩ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮।
- ↑ "খাল ও নদী - ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন - ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন"। kengrachariup.rangamati.gov.bd। ১৩ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮।
- ↑ "হাট বাজারের তালিকা - ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন - ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন"। kengrachariup.rangamati.gov.bd।
- ↑ "অমর জীব চাকমা - ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন - ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন"। kengrachariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
