সাপছড়ি ইউনিয়ন
| সাপছড়ি | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে সাপছড়ি ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৩৯′৪৮″ উত্তর ৯২°৭′৫৮″ পূর্ব / ২২.৬৬৩৩৩° উত্তর ৯২.১৩২৭৮° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | রাঙ্গামাটি জেলা |
| উপজেলা | রাঙ্গামাটি সদর উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মৃণাল কান্তি চাকমা |
| আয়তন | |
| • মোট | ৩৮.৮৫ বর্গকিমি (১৫.০০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ৬,৮১২ |
| • জনঘনত্ব | ১৮০/বর্গকিমি (৪৫০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৩৩.৫০% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৫০০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

সাপছড়ি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত রাঙ্গামাটি সদর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]সাপছড়ি ইউনিয়নের আয়তন ৯,৬০০ একর (৩৮.৮৫ বর্গ কিলোমিটার)।[১] এটি রাঙ্গামাটি সদর উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ৬,৮১২জন। এর মধ্যে ৫,০৯০জন বৌদ্ধ, ১,৬০৮জন মুসলিম, ৭৩জন হিন্দু, ৪১জন খ্রিস্টান।[২]
নৃতাত্ত্বিকভাবে ১,৬৯৬ জন বাঙালি, ৫,০৩০ জন চাকমা, ১৭ জন মারমা, ৫ জন তঞ্চঙ্গ্যা ও ৬৪ জন অন্যান্য।
- চাকমা (৭৩.৮৪%)
- বাঙালি (২৪.৯%)
- মারমা (০.২৫%)
- তঞ্চঙ্গ্যা (০.০৭%)
- অন্যান্য (০.৯৪%)
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]রাঙ্গামাটি সদর উপজেলার পশ্চিমাংশে সাপছড়ি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে মগবান ইউনিয়ন; পূর্বে রাঙ্গামাটি পৌরসভা, কাপ্তাই হ্রদ ও বন্দুকভাঙ্গা ইউনিয়ন; উত্তরে কুতুকছড়ি ইউনিয়ন এবং পশ্চিমে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]সাপছড়ি ইউনিয়ন রাঙ্গামাটি সদর উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাঙ্গামাটি কোতোয়ালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি ১০৩নং বাকছড়ি, ১০৯নং সাপছড়ি এবং ১১০নং শুকরছড়ি এ ৩টি মৌজা নিয়ে গঠিত।[৫]
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]সাপছড়ি ইউনিয়নের সাক্ষরতার হার ৩৩.৫০%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- গুইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দিগলীবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দেপ্পোয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বামের তৈমিদং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মরংছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- মানিকছড়ি প্রিয় মোহন দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শুকরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাপছড়ি যৌথ খামার রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]সাপছড়ি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক। যে কোন যানবাহনে যাওয়া যায়।[৮]
খাল ও নদী
[সম্পাদনা]সাপছড়ি ইউনিয়নের পূর্ব এবং দক্ষিণ দিকে রয়েছে কাপ্তাই হ্রদ।[৯]
হাট-বাজার
[সম্পাদনা]সাপছড়ি ইউনিয়নের প্রধান হাট-বাজার হল মানিকছড়ি বাজার।[১০]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্মৃতি ভাস্কর্য
- ফুরোমন পাহাড়
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মৃণাল কান্তি চাকমা[১২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "রাঙ্গামাটি সদর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "rangamati.gov.bd" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "উচ্চ মাধ্যমিক বিদ্যালয়"। sapchariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41401&union=12[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "যোগাযোগ ব্যবস্থা - ৩ নং সাপছড়ি ইউনিয়ন-"। sapchariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - ৩ নং সাপছড়ি ইউনিয়ন-"। sapchariup.rangamati.gov.bd। ৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৮।
- ↑ "হাট বাজার - ৩ নং সাপছড়ি ইউনিয়ন-"। sapchariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দর্শণীয় স্থান - ৩ নং সাপছড়ি ইউনিয়ন-"। sapchariup.rangamati.gov.bd। ৩ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৮।
- ↑ "চেয়ারম্যন এর প্রোফাইল"। sapchariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]