কুতুকছড়ি ইউনিয়ন
| কুতুকছড়ি | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে কুতুকছড়ি ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৪৩′১৩″ উত্তর ৯২°৪′৪৩″ পূর্ব / ২২.৭২০২৮° উত্তর ৯২.০৭৮৬১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | রাঙ্গামাটি জেলা |
| উপজেলা | রাঙ্গামাটি সদর উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | কানন চাকমা |
| আয়তন | |
| • মোট | ৪৬.৬২ বর্গকিমি (১৮.০০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ৬,৬৫০ |
| • জনঘনত্ব | ১৪০/বর্গকিমি (৩৭০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৩.০৯% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৫০০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

কুতুকছড়ি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত রাঙ্গামাটি সদর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]কুতুকছড়ি ইউনিয়নের আয়তন ১১,৫২০ একর (৪৬.৬২ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ৬,৬৫০জন। এর মধ্যে ৬,৩৮৯জন বৌদ্ধ, ১২৮জন মুসলিম, ১০৮জন হিন্দু, ২৫জন খ্রিস্টান।[২]
নৃতাত্ত্বিকভাবে ২৭৯ জন বাঙালি, ৬,৩১০ জন চাকমা, ১৪ জন মারমা, ৫ জন তঞ্চঙ্গ্যা ও ৪২ জন অন্যান্য।
- চাকমা (৯৪.৮৯%)
- বাঙালি (৪.২%)
- মারমা (০.২১%)
- তঞ্চঙ্গ্যা (০.০৭%)
- অন্যান্য (০.৬৩%)
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]রাঙ্গামাটি সদর উপজেলার উত্তর-পশ্চিমাংশে কুতুকছড়ি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার।[৫] এ ইউনিয়নের দক্ষিণে সাপছড়ি ইউনিয়ন, পূর্বে কাপ্তাই হ্রদ ও বন্দুকভাঙ্গা ইউনিয়ন, উত্তরে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন এবং পশ্চিমে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]কুতুকছড়ি ইউনিয়ন রাঙ্গামাটি সদর উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাঙ্গামাটি কোতোয়ালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি ১১১নং কুতুকছড়ি, ১১২নং ডলুছড়ি ও ১১৩নং তৈমিদং এ ৩টি মৌজায় বিভক্ত।[৬]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
| ওয়ার্ড নং | গ্রামের নাম |
|---|---|
| ১নং ওয়ার্ড | হেডম্যান পাড়া, কুতুকছড়ি বাজার |
| ২নং ওয়ার্ড | বাদলছড়ি পাড়া, চেগেইয়াছড়ি পাড়া |
| ৩নং ওয়ার্ড | চংড়াছড়ি, বটতলী, হাজাছড়া |
| ৪নং ওয়ার্ড | কুতুকছড়ি উপর পাড়া, নোয়াদম পাড়া, কলাবনিয়া পাড়া |
| ৫নং ওয়ার্ড | কুতুকছড়ি নিচের পাড়া, কুতুকছড়ি মধ্যপাড়া, বদলমাছড়া |
| ৬নং ওয়ার্ড | মোনতলা পাড়া, ডলুছড়ি, বাজেছড়া |
| ৭নং ওয়ার্ড | গাদছড়া, দীঘলছড়ি, বামে তৈমিদং |
| ৮নং ওয়ার্ড | পুটিছড়ি, পেরাছড়া, নারনছড়া |
| ৯নং ওয়ার্ড | পুটিখালী উপর পাড়া, পুটিখালী নিচের পাড়া, পুটিখালী ভূঁইয়াআদাম পাড়া, নতুন কেরেটছড়ি |
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]কুতুকছড়ি ইউনিয়নের সাক্ষরতার হার ৪৩.০৯%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৬]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- তৈমিদং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কুতুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চেগেইয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ কুতুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নতুন কেরেটছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বটতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় তৈমিদং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিএম কিন্ডারগার্টেন স্কুল
- ভাগ্যধন কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মৌনতলা সূর্য্যকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুষেন কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]কুতুকছড়ি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক রাঙ্গামাটি-মহালছড়ি সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া রাঙ্গামাটি জেলা সদর থেকে নৌপথেও এ ইউনিয়নে যোগাযোগ করা যায়।[৫]
খাল ও নদী
[সম্পাদনা]কুতুকছড়ি ইউনিয়নের পূর্ব দিকে রয়েছে কাপ্তাই হ্রদ। এছাড়া রয়েছে কুতুকছড়ি খাল, ডলুছড়ি খাল এবং তৈমিদং খাল।[১০]
হাট-বাজার
[সম্পাদনা]কুতুকছড়ি ইউনিয়নের প্রধান হাট-বাজার হল কুতুকছড়ি বাজার।[১১]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- নির্বাণপুর বন ভাবনা কেন্দ্র (সাবেক ধর্মাংকুর বৌদ্ধ বিহার)
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: কানন চাকমা
- প্যানেল চেয়ারম্যান: সরোজ চাকমা[১৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "রাঙ্গামাটি সদর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- 1 2 "যোগাযোগ ব্যবস্থা - ৪ নং কুতুকছড়ি ইউনিয়ন-"। kutukchariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "rangamati.gov.bd" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"। kutukchariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "উচ্চ মাধ্যমিক বিদ্যালয়"। kutukchariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয়"। kutukchariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৮।
- ↑ "হাট বাজার - ৪ নং কুতুকছড়ি ইউনিয়ন-"। kutukchariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দর্শণীয় স্থান - ৪ নং কুতুকছড়ি ইউনিয়ন-"। kutukchariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চেয়ারম্যান এর প্রোফাইল"। kutukchariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]