গুলশাখালী ইউনিয়ন
| গুলশাখালী | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে গুলশাখালী ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৫৯′২৬″ উত্তর ৯২°১৭′৪০″ পূর্ব / ২২.৯৯০৫৬° উত্তর ৯২.২৯৪৪৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | রাঙ্গামাটি জেলা |
| উপজেলা | লংগদু উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোহাম্মদ আবু নাছির |
| আয়তন | |
| • মোট | ৫০.৮৩ বর্গকিমি (১৯.৬৩ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ১১,৬২৮ |
| • জনঘনত্ব | ২৩০/বর্গকিমি (৫৯০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৩১.০৫% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৫৮০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

গুলশাখালী বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত লংগদু উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]গুলশাখালী ইউনিয়নের আয়তন ১২,৫৬০ একর (৫০.৮৩ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১১,৬২৮জন। এর মধ্যে ১০,৩৪৯জন মুসলিম, ৯৮৫জন বৌদ্ধ, ২৬২জন খ্রিস্টান ও ৩২জন হিন্দু। [২]
নৃতাত্ত্বিকভাবে ১০,৩৮২ জন বাঙালি, ৯৮৬ জন চাকমা ও ২৬০ জন অন্যান্য।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]লংগদু উপজেলার উত্তর-পূর্বাংশে গুলশাখালী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব নৌপথে প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে ভাসান্যাদম ইউনিয়ন ও বগাচতর ইউনিয়ন; পশ্চিমে কাপ্তাই হ্রদ, লংগদু ইউনিয়ন, মাইনীমুখ ইউনিয়ন, কালাপাকুজ্যা ইউনিয়ন ও বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়ন; উত্তরে বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়ন ও বরকল উপজেলার বড় হরিণা ইউনিয়ন এবং পূর্বে বরকল উপজেলার বড় হরিণা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]গুলশাখালী ইউনিয়ন লংগদু উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লংগদু থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
| ওয়ার্ড নং | গ্রামের নাম |
|---|---|
| ১নং ওয়ার্ড | মোহাম্মদপুর, রসুলপুর |
| ২নং ওয়ার্ড | রাজনগর |
| ৩নং ওয়ার্ড | সোনারগাঁও |
| ৪নং ওয়ার্ড | গুলশাখালী |
| ৫নং ওয়ার্ড | আহসানপুর |
| ৬নং ওয়ার্ড | মুর্শিদাবাদ |
| ৭নং ওয়ার্ড | পশ্চিম জালালাবাদ |
| ৮নং ওয়ার্ড | পূর্ব জালালাবাদ |
| ৯নং ওয়ার্ড | রহমতপুর |
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]গুলশাখালী ইউনিয়নের সাক্ষরতার হার ৩১.০৫%।[১] এ উপজেলায় ১টি কলেজ, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- কাকপাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গুলশাখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মারিশ্যাচর রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]রাঙ্গামাটি জেলা সদর বা লংগদু উপজেলা সদর থেকে গুলশাখালী ইউনিয়নে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ।[৯]
খাল ও নদী
[সম্পাদনা]গুলশাখালী ইউনিয়নের পশ্চিম সীমান্তে রয়েছে কাপ্তাই হ্রদ। এছাড়া রয়েছে গুলশাখালী খাল।[১০]
হাট-বাজার
[সম্পাদনা]গুলশাখালী ইউনিয়নের প্রধান ৩টি হাট-বাজার হল গুলশাখালী বাজার, চৌমুহনী বাজার এবং রাজনগর বাজার।[১১]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- রাজনগর
- কাপ্তাই হ্রদ
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান:মো শফিকুল ইসলাম[১৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "লংগদু উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ "সদস্য প্রোফাইল - গুলশাখালী ইউনিয়ন-"। gulshakhaliup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "কলেজ - গুলশাখালী ইউনিয়ন-"। gulshakhaliup.rangamati.gov.bd।
- ↑ "গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়"। gulshakhaliup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41406&union=05[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "যোগাযোগ - গুলশাখালী ইউনিয়ন-"। gulshakhaliup.rangamati.gov.bd। ২৩ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮।
- ↑ "খাল ও নদী - গুলশাখালী ইউনিয়ন-"। gulshakhaliup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজার - গুলশাখালী ইউনিয়ন-"। gulshakhaliup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দর্শনীয় স্থান - গুলশাখালী ইউনিয়ন-"। gulshakhaliup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চেয়ারম্যান প্রোফাইল"। gulshakhaliup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]