বিষয়বস্তুতে চলুন

আটারকছড়া ইউনিয়ন

আটারকছড়া
ইউনিয়ন
আটারকছড়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
আটারকছড়া
আটারকছড়া
আটারকছড়া বাংলাদেশ-এ অবস্থিত
আটারকছড়া
আটারকছড়া
বাংলাদেশে আটারকছড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২′৫৮″ উত্তর ৯২°৭′৪৫″ পূর্ব / ২৩.০৪৯৪৪° উত্তর ৯২.১২৯১৭° পূর্ব / 23.04944; 92.12917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলারাঙ্গামাটি জেলা
উপজেলালংগদু উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমঙ্গল কান্তি চাকমা
আয়তন
 • মোট৭৭.৭০ বর্গকিমি (৩০.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২)
 • মোট১৩,১৭১
 • জনঘনত্ব১৭০/বর্গকিমি (৪৪০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৪.২৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৫৮০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আটারকছড়া বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত লংগদু উপজেলার একটি ইউনিয়ন।

আয়তন

[সম্পাদনা]

আটারকছড়া ইউনিয়নের আয়তন ১৯,২০০ একর (৭৭.৭০ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১৩,১৭১জন। এর মধ্যে ৭,১৪৭জন বৌদ্ধ, ৫,৯৩৬জন মুসলিম, ৪৮জন খ্রিস্টান, ৪০জন হিন্দু ধর্মের অনুসারী। [২]

ধর্মবিশ্বাস-২০২২ [৩]
  1. বৌদ্ধ (৫৪.২৬%)
  2. মুসলিম (৪৫.০৭%)
  3. খ্রিস্টান (০.৩৭%)
  4. হিন্দু (০.৩%)

নৃতাত্ত্বিকভাবে ৫,৯৯৫ জন বাঙালি, ৭,১৪৮ জন চাকমা ও ২৮ জন অন্যান্য।

জাতিসত্তা-২০২২ [৪]
  1. চাকমা (৫৪.২৭%)
  2. বাঙালি (৪৫.৫২%)
  3. অন্যান্য (০.২১%)

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

লংগদু উপজেলার সর্ব-উত্তরে আটারকছড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে মাইনীমুখ ইউনিয়ন ও কালাপাকুজ্যা ইউনিয়ন, পূর্বে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন, উত্তরে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন এবং পশ্চিমে খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়ন ও মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

আটারকছড়া ইউনিয়ন লংগদু উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লংগদু থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি ৩টি মৌজা নিয়ে গঠিত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • ডানে আটারকছড়া
  • বামে আটারকছড়া
  • করল্যাছড়ি
  • শিলাছড়া
  • উল্টাছড়ি-১
  • উল্টাছড়ি-২
  • রবীন্দ্রলাল গ্রাম
  • পেরাছড়া
  • বানটতলাছড়া
  • সুপারীপাতাছড়া
  • লেমুছড়ি
  • উত্তর ইয়ারিংছড়ি
  • দক্ষিণ ইয়ারিংছড়ি
  • ভাঙ্গামুড়া-১
  • ভাঙ্গামুড়া-২
  • যাত্রামুড়া
  • করল্যাছড়ি বাঙ্গালী গ্রাম
  • ডানে আটারকছড়া বাঙ্গালী গ্রাম
  • গদাবান্যাছড়া
  • ছাদাড়াছড়া
  • খাগড়াছড়ি

[৫]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

আটারকছড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৩৪.২৩%।[১] এ উপজেলায় ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১কওমী মাদ্রাসা ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৫]

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
মাধ্যমিক বিদ্যালয়
  • উত্তর ইয়ারিংছড়ি সেনা মৈত্রী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • মধ্য ইয়ারিংছড়ি দারুল উলুম মাদরাসা
  • উল্টাছড়ি-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উল্টাছড়ি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গদাবান্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ডানে আটারকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ ইয়ারিংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বান্দরতলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বামে আটারকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ভাঙ্গামুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ভাঙ্গামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লেমুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শিলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৬]

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

লংগদু উপজেলা সদর থেকে আটারকছড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক লংগদু-খাগড়াছড়ি সড়ক। যে কোন যানবাহনে যোগাযোগ করা যায়।[৭]

খাল ও নদী

[সম্পাদনা]

আটারকছড়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে মাইনী নদী এবং দক্ষিণ-পূর্ব কোণায় রয়েছে কাপ্তাই হ্রদ। এছাড়া রয়েছে ডানে আটারকছড়া খাল ও বামে আটারকছড়া খাল।[৮]

হাট-বাজার

[সম্পাদনা]

আটারকছড়া ইউনিয়নের প্রধান ৩টি হাট-বাজার হল করল্যাছড়ি বাজার, বটতলা বাজার এবং ইয়ারিংছড়ি বাজার।[৯]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • করল্যাছড়ি বটতলা ও ডাঙ্গা বাজার
  • করল্যাছড়ি ৩ ব্রীজ
  • কাপ্তাই হ্রদ

[৫][১০]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: মঙ্গল কান্তি চাকমা[১১]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "লংগদু উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
  3. ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
  4. ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
  5. 1 2 3 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "rangamati.gov.bd" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  6. ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41406&union=06[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. ↑ "যোগাযোগ ব্যবস্থা - কালাপাকুজ্যা ইউনিয়ন-"। kalapakujjaup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. ↑ "খাল ও নদী - আটারকছড়া ইউনিয়ন-"। atarakcharaup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. ↑ "হাট বাজার - আটারকছড়া ইউনিয়ন-"। atarakcharaup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. ↑ "দর্শনীয় স্থান - আটারকছড়া ইউনিয়ন-"। atarakcharaup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. ↑ "আটারকছড়া ইউনিয়ন-"। atarakcharaup.rangamati.gov.bd। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮।

বহিঃসংযোগ

[সম্পাদনা]