বিলাইছড়ি ইউনিয়ন
| বিলাইছড়ি | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে বিলাইছড়ি ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°২৭′১০″ উত্তর ৯২°২০′৫২″ পূর্ব / ২২.৪৫২৭৮° উত্তর ৯২.৩৪৭৭৮° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | রাঙ্গামাটি জেলা |
| উপজেলা | বিলাইছড়ি উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | সুনীল কান্তি দেওয়ান |
| আয়তন | |
| • মোট | ৮৫.৪৭ বর্গকিমি (৩৩.০০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ৮,৬৬৩ |
| • জনঘনত্ব | ১০০/বর্গকিমি (২৬০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫০.২৭% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৫৫০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

বিলাইছড়ি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত বিলাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]বিলাইছড়ি ইউনিয়নের আয়তন ২১,১২০ একর (৮৫.৪৭ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ৮,৬৬৩জন। এর মধ্যে ৭,১২৪জন বৌদ্ধ, ৯২৬জন মুসলিম, ৩৬৯জন খ্রিস্টান ও ২৪৪জন হিন্দু।[২]
নৃতাত্ত্বিকভাবে ১,৩৩৫ জন বাঙালি, ৩,৪৩৪ জন চাকমা, ৫৫৬ জন মারমা, ২,৯৪৯ জন তঞ্চঙ্গ্যা ও ৩৮৯ জন অন্যান্য।
- চাকমা (৩৯.৬৪%)
- তঞ্চঙ্গ্যা (৩৪.০৪%)
- বাঙালি (১৫.৪১%)
- মারমা (৬.৪২%)
- অন্যান্য (৪.৪৯%)
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বিলাইছড়ি উপজেলার পশ্চিমাংশে বিলাইছড়ি ইউনিয়নের অবস্থান। বিলাইছড়ি উপজেলা সদর এ ইউনিয়নে অবস্থিত। এ ইউনিয়নের উত্তরে কেংড়াছড়ি ইউনিয়ন, পূর্বে জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে ফারুয়া ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন এবং পশ্চিমে কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]বিলাইছড়ি ইউনিয়ন বিলাইছড়ি উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বিলাইছড়ি থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত।[৫] এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- কিলাছড়ি
- কুতুবদিয়া
- দীঘলছড়ি
- ধুপশীল
- ধুপ্যাচর
- পাংখোয়াপাড়া
- বল্লালছড়া
- বিলাইছড়ি মোন পাড়া
- শুক্করছড়ি
- সাক্রাছড়ি
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]বিলাইছড়ি ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.২৭%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- পাংখোয়াপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দীঘলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধুপশীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাংখোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বল্লালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শুক্করছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাক্রাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
বাঙ্গাল কাটা সরকারি প্রথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]বিলাইছড়ি ইউনিয়নে যোগাযোগের একমাত্র মাধ্যম ইঞ্জিন চালিত নৌকা।[৯]
খাল ও নদী
[সম্পাদনা]বিলাইছড়ি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে রাইংখ্যং নদী। এছাড়া এ ইউনিয়নের উত্তরাংশে রয়েছে কাপ্তাই হ্রদ।[১০]
হাট-বাজার
[সম্পাদনা]বিলাইছড়ি ইউনিয়নের প্রধান হাট-বাজার হল বিলাইছড়ি বাজার।[১১]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- কাপ্তাই হ্রদ
- দীঘলছড়ি ব্রীজ[১২]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: সুনীল কান্তি দেওয়ান[১৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "বিলাইছড়ি উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ "এক নজরে ১নং বিলাইছড়ি ইউনিয়ন - ১ নং বিলাইছড়ি ইউনিয়ন - ১ নং বিলাইছড়ি ইউনিয়ন"। belaichariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - ১ নং বিলাইছড়ি ইউনিয়ন - ১ নং বিলাইছড়ি ইউনিয়ন"। belaichariup.rangamati.gov.bd।
- ↑ "Schools/Colleges in BELAI CHHARI UPAZI - Bangladesh School, College Directory"। edu.review.net.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41410&union=01[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "যোগাযোগ ব্যবস্থা - ১ নং বিলাইছড়ি ইউনিয়ন - ১ নং বিলাইছড়ি ইউনিয়ন"। belaichariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - ১ নং বিলাইছড়ি ইউনিয়ন - ১ নং বিলাইছড়ি ইউনিয়ন"। belaichariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজারের তালিকা - ১ নং বিলাইছড়ি ইউনিয়ন - ১ নং বিলাইছড়ি ইউনিয়ন"। belaichariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দর্শনীয়স্থান - ১ নং বিলাইছড়ি ইউনিয়ন - ১ নং বিলাইছড়ি ইউনিয়ন"। belaichariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সুনীল কান্তি দেওয়ান - ১ নং বিলাইছড়ি ইউনিয়ন - ১ নং বিলাইছড়ি ইউনিয়ন"। belaichariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]