রূপকারী ইউনিয়ন
| রূপকারী | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে রূপকারী ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°১০′৪৭″ উত্তর ৯২°১০′৫৪″ পূর্ব / ২৩.১৭৯৭২° উত্তর ৯২.১৮১৬৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | রাঙ্গামাটি জেলা |
| উপজেলা | বাঘাইছড়ি উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | শ্যামল চাকমা |
| আয়তন | |
| • মোট | ২০.৭২ বর্গকিমি (৮.০০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৪,৮০৪ |
| • জনঘনত্ব | ২৩০/বর্গকিমি (৬০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৬.৪৭% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৫৯০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
রূপকারী বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]রূপকারী ইউনিয়নের আয়তন ৫১২০ একর (২০.৭২ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ৪,৮০৪জন। এর মধ্যে ৪,৩১০জন বৌদ্ধ, ৪৭০জন মুসলিম, ২১জন হিন্দু, ৩জন খ্রিস্টান ।
নৃতাত্ত্বিকভাবে ৫১৪জন বাঙালি, ৪,২৮৪জন চাকমা, ১জন মারমা ও ৫জন অন্যান্য।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বাঘাইছড়ি উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে রূপকারী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার।[৫] এ ইউনিয়নের উত্তরে বঙ্গলতলী ইউনিয়ন; পূর্বে সাজেক ইউনিয়ন, মারিশ্যা ইউনিয়ন ও বাঘাইছড়ি পৌরসভা; দক্ষিণে খেদারমারা ইউনিয়ন এবং পশ্চিমে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন ও কবাখালী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]রূপকারী ইউনিয়ন বাঘাইছড়ি উপজেলার আওতাধীন ৩৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঘাইছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি ৩৭৭নং রূপকারী এবং ৩৮১নং বটতলী এ ২টি মৌজা নিয়ে গঠিত।[৫]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
| ওয়ার্ড নং | গ্রামের নাম |
|---|---|
| ১নং ওয়ার্ড | মগবান |
| ২নং ওয়ার্ড | গবঘোনা, মোরঘোনা |
| ৩নং ওয়ার্ড | গোলাছড়ি |
| ৪নং ওয়ার্ড | মাইসছড়ি, তক্তানালা, মিলনপুর |
| ৫নং ওয়ার্ড | দোখাইয়া, ধনপাতা |
| ৬নং ওয়ার্ড | বড়াদম এ কাচালং পাড়, বড়াদম বি মধ্য পাড়া, বড়াদম সি ডুমুরুছড়া, বড়াদম ডি মারিশ্যাছড়া |
| ৭নং ওয়ার্ড | নালকাটাছড়া, ভক্তপাড়া, ছঅকাবাছড়া, পশ্চিম মাস্টার পাড়া, রূপকারী মুসলিম ব্লক |
| ৮নং ওয়ার্ড | উত্তর পাগয্যাছড়ি, দক্ষিণ পাগয্যাছড়ি, গোলাছড়ি চন্দ্রমোহন কার্বারী পাড়া, চার কিলো নোয়া আদাম, বাদলছড়ি, বাদলছড়ি রাঙাচোগা কার্বারী পাড়া |
| ৯নং ওয়ার্ড | পশ্চিম লাল্যাঘোনা, মধ্যম পাগয্যাছড়ি, কামিনী কিশোর পাড়া |
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]রূপকারী ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৪৭%।[১] এ উপজেলায় ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৫]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- চন্দ্রমোহন কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ রূপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পতেঙ্গাছড়া ভূপেন্দ্র লাল কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম বড়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম রূপকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাগয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মারিশ্যা ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রূপকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রূপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]বাঘাইছড়ি উপজেলা সদর থেকে রূপকারী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক খাগড়াছড়ি-বাঘাইছড়ি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম অটোরিক্সা ও মোটর সাইকেল।[৯]
খাল ও নদী
[সম্পাদনা]রূপকারী ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে কাচালং নদী।[১০]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- রূপকারী কৃত্রিম হ্রদ[১১]
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: শ্যামল চাকমা[১২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "বাঘাইছড়ি উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- 1 2 3 "এক নজরে রূপকারী ইউনিয়ন"। rupokariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"। rupokariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মাধ্যমিক বিদ্যালয়"। rupokariup.rangamati.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41407&union=13[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "যোগাযোগ ব্যবস্থা - ৩৪ নং রুপকারী ইউনিয়ন-"। rupokariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - ৩৪ নং রুপকারী ইউনিয়ন-"। rupokariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দর্শনীয়স্থান - ৩৪ নং রুপকারী ইউনিয়ন-"। rupokariup.rangamati.gov.bd। ২৮ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৮।
- ↑ "ইউপি চেয়ারম্যান - ৩৪ নং রুপকারী ইউনিয়ন-"। rupokariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
