২০০৬ ফিফা বিশ্বকাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ফিফা বিশ্বকাপ ২০০৬ থেকে ঘুরে এসেছে)
২০০৬ ফিফা বিশ্বকাপ
FIFA Fussball Weltmeisterschaft
Deutschland 2006
150px
২০০৬ ফিফা বিশ্বকাপ অফিসিয়াল লোগো
প্রতিযোগিতার বিবরণ
আয়োজক দেশ  জার্মানি
সময়কাল জুন ৯জুলাই ৯
দল ৩২ (৬টি কনফেডারেশন থেকে)
ভেন্যু ১২ (১২টি আয়োজক শহরে)
শীর্ষস্থানীয় অবস্থান
চ্যাম্পিয়ন ইতালি এর পতাকা ইতালি (৪র্থ শিরোপা)
রানার-আপ ফ্রান্স এর পতাকা ফ্রান্স
তৃতীয় স্থান জার্মানি এর পতাকা জার্মানি
চতুর্থ স্থান পর্তুগাল এর পতাকা পর্তুগাল
প্রতিযোগিতার পরিসংখ্যান
খেলা ৬৪
গোল সংখ্যা ১৪৭ (প্রতি খেলায় ২.৩টি)
দর্শক সংখ্যা ৩৩,৫৩,৬৫৫ (খেলা প্রতি ৫২,৪০১ জন)
শীর্ষ গোলদাতা জার্মানি এর পতাকা মিরোস্লাভ ক্লোসা (৫টি)
সেরা খেলোয়াড় ফ্রান্স এর পতাকা জিনেদিন জিদান

২০০৬ ফিফা বিশ্বকাপ হচ্ছে ফিফা বিশ্বকাপের আঠারোতম আসর। ২০০৬ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত প্রতিযোগিতাটি জার্মানিতে অনুষ্ঠিত হয়। ২০০০ সালের জুলাই মাসে জার্মানি প্রতিযোগিতার আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছিল।

ছয়টি মহাদেশের ১৯৮ টি জাতীয় ফুটবল দল প্রতিযোগিতার বাছাই পর্বে অংশ নিয়েছিল। বাছাই পর্ব শুরু হয়েছিল ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে। আয়োজক জার্মানি ছাড়া আরো ৩১টি দল বাছাইপর্ব অতিক্রম করে চূড়ান্তপর্বে খেলা নিশ্চিত করে।

এই প্রতিযোগিতার ফাইনাল খেলায় ইতালি ফ্রান্সকে হারিয়ে শিরোপা লাভ করে। নির্ধারিত সময়ে ১–১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ইতালি ৫–৩ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে দেয়। পর্তুগালকে ৩–১ গোলে হারিয়ে জার্মানি তৃতীয় অবস্থান লাভ করে।

২০০৬ বিশ্বকাপ ছিল টেলিভিশনের ইতিহাসে সর্বোচ্চ দর্শকসমৃদ্ধ অনুষ্ঠানের একটি। আনুমানিক ২৬.২৯ বিলিয়ন দর্শক এই প্রতিযোগিতা দেখেছেন। ফাইনাল খেলা দেখেছেন প্রায় ৭১৫.১ মিলিয়ন দর্শক।[১] দর্শক সংখ্যার বিচারে ২০০৬ সালের বিশ্বকাপের অবস্থান চতুর্থ। এর আগের অবস্থানে রয়েছে ১৯৯৪, ২০০২১৯৯০ সালের বিশ্বকাপ অনুষ্ঠানগুলো।[২]

[সম্পাদনা] খেলার ফলাফল

[সম্পাদনা] প্রথম রাউন্ড

  • জুন ১৫:
    • ইকুয়েডর ৩ (টেনোরিও, দেলগাদো, কাভিয়েদেস)- কোস্টা রিকা ০
    • ইংল্যান্ড ২ - ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ০

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. World Cup and Television (PDF)। প্রকাশক: FIFA। 2006http://www.fifa.com/mm/document/fifafacts/ffprojects/ip-401_06e_tv_2658.pdf। সংগৃহীত হয়েছে: 2007-06-06 
  2. The FIFA World Cup TV viewing figures (PDF)। প্রকাশক: FIFAhttp://www.fifa.com/mm/document/fifafacts/ffprojects/ip-401%5f05a%5ftvstats%5f9299.pdf। সংগৃহীত হয়েছে: 2007-10-31 
বিশ্বকাপ ফুটবল আসর সমূহ
উরুগুয়ে ১৯৩০ •ইতালি ১৯৩৪ •ফ্রান্স ১৯৩৮ •ব্রাজিল ১৯৫০ •সুইজারল্যান্ড ১৯৫৪ •সুইডেন ১৯৫৮ •চিলি ১৯৬২ •ইংল্যান্ড ১৯৬৬ •মেক্সিকো ১৯৭০ •পশ্চিম জার্মানি ১৯৭৪ •আর্জেন্টিনা ১৯৭৮ •স্পেন ১৯৮২ •মেক্সিকো ১৯৮৬ •ইতালি ১৯৯০ •যুক্তরাষ্ট্র ১৯৯৪ •ফ্রান্স ১৯৯৮ •কোরিয়া/জাপান ২০০২ •জার্মানি ২০০৬ •দক্ষিণ আফ্রিকা ২০১০

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ