রুড ভান নিস্টেলরুই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রুড ভ্যান নিস্তেলরুই
Ruud-van-Nistelrooy.jpg
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রুতগ্রেরুস জোহানেস মারতিনিউস
ভ্যান নিস্তেলরুই
জন্ম তারিখ জুলাই ১, ১৯৭৬ (1976-07-01) (বয়স ৩৫)
জন্ম স্থান    ওস, উত্তর ব্রাবান্ত, নেদারল্যান্ডস
উচ্চতা ১.৮৮ মিটার (৬–২)
মাঠে অবস্থান স্ট্রাইকার
ক্লাব তথ্য
বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ
জার্সি নম্বর ১৭
তরুণ ক্লাব
১৯৯৩–১৯৯৭ FC Den Bosch
সিনিয়র ক্লাব1
বছর ক্লাব খেলা (গোল)*
১৯৯৩–১৯৯৭
১৯৯৭–১৯৯৮
১৯৯৮–২০০১
২০০১–২০০৬
২০০৬-
FC Den Bosch
SC Heerenveen
পিএসভি
ম্যানচেস্টার ইউনাইটেড
রিয়াল মাদ্রিদ
0৬৯ (১৭)
0৩১ (১৩)
0৬৭ (৬২)
১৪০ (৯৫)
0৫০ (৩২)   
জাতীয় দল2
১৯৯৮– নেদারল্যান্ডস 0৫৯ (৩০)

1 পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা
শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে  এবং
9 December 2007 (UTC) তারিখ অনুযায়ী সঠিক।
2জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল
18 November 2007 তারিখ অনুযায়ী সঠিক * গোল সংখ্যা

রুতগেরুস জোহানেস মার্তিনিউস ভ্যান নিস্তেলরুই (জন্ম ১ জুলাই ১৯৭৬ ওস, উত্তর ব্রাবান্ত) একজন ডাচ ফুটবল খেলোয়াড় যিনি সেন্টার ফরোয়ার্ড হিসেবে বর্তমানে রিয়াল মাদ্রিদনেদারল্যান্ডস দলে খেলে থাকেন। পূর্বে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড দলে খেলতেন, যেখানে তিনি যে কোন ইউরোপীয় প্রতিযোগিতায় দলের পক্ষে দেয়া সর্বোচ্চ গোলের মালিক। তিনি তিনটি ইউরোপীয় প্রতিযোগিতায় শীর্ষ গোলদাতা হয়েছিলেন।

[সম্পাদনা] জীবন

[সম্পাদনা] নেদারল্যান্ডের ক্যারিয়ার

শুরুতে ভ্যান নিস্তেলরয় একজন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলতে শুরু করেছিলেন। এরপর তিনি ডাচ দ্বিতীয় বিভাগের দল এফসি ডেন বস এ যোগ দেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। ১৯৯৭ সালে তিনি ১৩ খেলায় ১২ গোল করেন। একই বছরে তিনি আবার অবস্থান বদলে এসসি হেরেনভেন দলে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে যোগ দেন। এখানে ৩১ খেলায় তিনি ১৩ গোল করেন। ১৯৯৮ সালে তার ২২তম জন্মদিনে তিনি পিএসভির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ৬.৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে। সেটি তখন ছিল রেকর্ড ট্রান্সফার ফি যেকোন ডাচ ক্লাবের জন্য।

পিএসভিতে প্রথম মৌসুমে তিনি ৩৪ খেলায় ৩১ গোল করেন যা ছিল সেই লীগের সর্বোচ্চ এবং ইউরোপে দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৯৮ সালে চ্যাম্পিয়নস লীগের একটি খেলায় হেলসিঙ্কি দলের বিপক্ষে ৩টি গোল করে তিনি ইউরোপে পরিচিতি পান। এতে তার দল ৩-১ গোলে জেতে। ভ্যান নিস্তেলরয়কে নেয়ার জন্য অনেক ক্লাব মুখিয়ে ছিল। পরের মৌশুমে তিনি লীগে আবার ২৯ গোল করেন এবং নেদারল্যান্ডে আবারও শীর্ষ গোলদাতা হন। তার প্রথম আন্তর্জাতিক গোল আসে ১৯৯৯ সালে যখন মরক্কোর বিপক্ষে ২-১ গোলের হারে তিনি একমাত্র গোল করেন।

স্যার অ্যালেক্সের ছেলে ড্যারেন ফার্গুসন নিস্তেলরয়ের ক্ষমতা সম্পর্কে পিতাকে অবহিত করেন, কিন্তু পিএসভি তার ২২তম জন্মদিনে ৩.৪ মিলিয়ন পাউন্ডের নিস্তেলরয়কে দলে ভেড়াতে সক্ষম হয়। মাত্র চার মাস পর জার্মানির বিপক্ষে নেদারল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে নিস্তেলরয়ের অভিষেক ঘটে। ২০০০ সালের গ্রীষ্মে তার পূর্বের চুক্তির ইতি ঘটে এবং তিনি ১৮.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হন। এর কিছুদিন পড়েই তিনি হাঁটুর লিগামেন্ট ছিড়ে ইনজুরিতে পড়েন। এসময় ইউনাইটেডকে পিএসভিকে ১৯ মিলিয়ন পাউন্ড পরিশোধ করতে হয় এবং তা ছিল সেসময়কার ব্রিটিশ রেকর্ড। ২০০১ সালের এপ্রিল মাসে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে যোগ দেন। তিনি তৎকালীন প্রিমিয়ারশিপ চ্যাম্পিয়নদের সাথে পাঁচ বছর মেয়াদী চুক্তি করেন[১] তিনি আবার খেলতে নেমেই গোলের ধারায় ফেরত আসেন।

[সম্পাদনা] তথ্যসূত্র


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ