ডেভিড ভিয়া
| ডেভিড ভিয়া | ||
| ব্যক্তিগত তথ্য | ||
|---|---|---|
| জন্মতারিখ | জানুয়ারি ১২, ১৯৮১ | |
| জন্মস্থান | ল্যাংরো, স্পেন | |
| উচ্চতা | ১.৭৫ মিটার (৫’–৯”)[১] | |
| ডাকনাম | দ্য গাউজ | |
| অবস্থান | আক্রমনভাগ | |
| ক্লাব তথ্য | ||
| বর্তমান ক্লাব | বার্সেলোনা | |
| নম্বর | ৭ | |
| পেশাদারী ক্লাব* | ||
| বছর | ক্লাব | উপস্থিতি (গোল) |
| ১৯৯৯-২০০১ ২০০১–২০০৩ ২০০৩-২০০৫ ২০০৫-২০১০ ২০১০-বর্তমান |
স্পোর্টিং ডি গিজন বি স্পোর্টিং ডি গিজন জারগোজা ভ্যালেন্সিয়া বার্সেলোনা |
৬৫ (২৫) ৮০ (৩৮) ৭৩ (৩২) ১৬৬ (১০৮) ৩৫ (১৮) |
| জাতীয় দল | ||
| ২০০০-২০০৩ ২০০৫-বর্তমান |
স্পেন অ-১৯ স্পেন |
৭ (০) ৭৮ (৪৯) |
|
* পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা |
||
ডেভিড ভিয়া (ইংরেজীঃ david villa)(জন্মঃ ৩ ডিসেম্বর ১৯৮১) স্পেনের ফুটবল তারকা। তিনি স্পেনের লা লিগায় বার্সেলোনা ক্লাবের আক্রমনভাগে খেলেন।
সূচিপত্র |
[সম্পাদনা] বাল্যকাল ও প্রাথমিক ক্যারিয়ার
ডেভিড ভিয়ার বাবার স্বপ্ন ছিল ছেলে বড় ফুটবলার হবে। মূলত বাবার অনুপ্রেরণাতেই ভিয়ার ফুটবল জগতে আসা। ২০০০ সালে স্পোর্টিং ডি গিজন ক্লাবের হয়ে স্প্যানিশ সেকেন্ড ডিভিশনে তিনি পেশাদার ফুটবল শুরু করেন। এরপর লা লীগায় জারগোজা ক্লাবের হয়ে অভিষেক ঘটে ভিয়ার। সেখানে ৭৩ খেলায় ৩১ গোল করেন।
[সম্পাদনা] ক্লাব ক্যারিয়ার
[সম্পাদনা] ভ্যালেন্সিয়া
২০০৫ সালে তিনি ভ্যালেন্সিয়ার সাথে চুক্তিবদ্ধ হন। সেবার ২০০৫-২০০৬ মৌসুমে ২৫টি গোল করে ভিয়া লা লীগার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন। ২০০৬-২০০৭ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লীগে তার অভিষেক ঘটে।
[সম্পাদনা] বার্সেলোনা
২০১০ সালের ১৯ মে তিনি ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি বার্সেলোনার সঙ্গে ৪ বছরের জন্য চুক্তিবদ্ধ হন[২][৩]। ক্লাবে তাকে তার প্রিয় ৭ নম্বর জার্সি দাওয়া হয়। ডেভিড ভিয়া বার্সেলোনার হয়ে নিয়মিত গোল করে ও গোল করিয়ে যাচ্ছেন। তিনি ২৯ নভেম্বর ২০১০-এর এল ক্লাসিকোতে দলের ৫-০ জয়ের প্রথম ২টি গুরুত্বপূর্ণ গোল করেন[৪]।
[সম্পাদনা] আন্তর্জাতিক ক্যারিয়ার
২০০৬ সালের শেষের দিক থেকেই ভিয়া স্পেন জাতীয় ফুটবল দলের একজন গুরুতবপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে নেন । ২০০৮ সালের ইউরো কাপে তিনি গোল্ডেন বুট লাভ করেন[৫]। ২০১০ সালের বিশ্বকাপে ভিয়া অসাধারণ দক্ষতার পরিচয় দেন। তিনি এ আসরে ৫টি গোল করে সিলভার শু অর্জন করেন। ২০১১ সালের ২৫ মার্চ মাসে তিনি রাউলকে অতিক্রম করে স্পেন জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোল করেন।
[সম্পাদনা] ব্যক্তিগত জীবন
ব্যক্তিগত জীবনে ভিয়া বিবাহিত। ২০০৩ সালে তিনি বাল্যবান্ধবী প্যাট্রিসিয়া গঞ্জালেজকে বিয়ে করেন। তিনি দুই সন্তানের জনক।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Biography for David Villa. http://www.imdb.com/name/nm2300567/bio.
- ↑ "Barca agree Villa move with Valencia". FC Barcelona official site. 2010-05-19. http://www.fcbarcelona.com/web/english/noticies/destacades/n100519111099.html। সংগৃহীত হয়েছে: 2010-05-20.
- ↑ "Striker David Villa moves to Barcelona from Valencia". BBC Sport. 19 May 2010. http://news.bbc.co.uk/sport2/hi/football/europe/8691888.stm। সংগৃহীত হয়েছে: 19 May 2010.
- ↑ Barcelona 5-0 Real Madrid - Exquisite Barca crush Real. প্রকাশক: ESPN. 2010-11-29. http://soccernet.espn.go.com/report?id=301858&league=ESP.1&cc=5739। সংগৃহীত হয়েছে: 2010-11-29.
- ↑ adidas Golden Boot goes to Villa. প্রকাশক: UEFA. 2008-09-09. http://www.uefa.com/uefa/keytopics/kind=64/newsid=747558.html। সংগৃহীত হয়েছে: 2009-09-13.